MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • কতটা শক্তিশালী হবে ঘূর্ণিঝড়? সমুদ্রে তৈরি গভীর নিম্নচাপ, সোমবার দুর্যোগের আশঙ্কা বঙ্গে

কতটা শক্তিশালী হবে ঘূর্ণিঝড়? সমুদ্রে তৈরি গভীর নিম্নচাপ, সোমবার দুর্যোগের আশঙ্কা বঙ্গে

বঙ্গোপসাগরে আরও সুস্পষ্ট হল নিম্নচাপ অঞ্চল। সোমবারই সেই নিম্নচাপ অঞ্চল থেকে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। আর সেই কারণে রবিবার থেকেই উত্তাল হবে সমুদ্র। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 25 2025, 11:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ঘনীভূত ঘূর্ণিঝড়
Image Credit : Freepik

ঘনীভূত ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে আরও সুস্পষ্ট হল নিম্নচাপ অঞ্চল। সোমবারই সেই নিম্নচাপ অঞ্চল থেকে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। আর সেই কারণে রবিবার থেকেই উত্তাল হবে সমুদ্র। সেই কারণে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
নিম্নচাপ অঞ্চলের অবস্থান
Image Credit : Freepik

নিম্নচাপ অঞ্চলের অবস্থান

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চলটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। আজকের মধ্যেই সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। সোমবার সেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হগবে। এগিয়ে আসবে উপকূলের দিকে।

Related Articles

Related image1
ভোট ম্যাপিং-এর জন্য বিজেপির কোর কমিটির বৈঠক, এবারও 'ডাক পেলেন না' দিলীপ ঘোষ
Related image2
হেমন্তেও বৃষ্টি পিছু ছাড়বে না? বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়
36
ঘূর্ণিঝড়ের প্রভাব
Image Credit : Freepik

ঘূর্ণিঝড়ের প্রভাব

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী গভীর নিম্নচর যদি ঘূর্ণিঝড়ের আকার নেয় তাহলে সেটির প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ও ওড়িশা উপকূলে। উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বৃষ্টি হতে পারে। কলকাতায় বজ্যবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।

46
ঝড় বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Freepik

ঝড় বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যের কয়েকটি জেলায় প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলার পাশাপাশি গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা সবথেকে বেশি দুই ২৪ পরগনায়।

56
উত্তরবঙ্গে বৃষ্টি
Image Credit : Freepik

উত্তরবঙ্গে বৃষ্টি

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদহে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

66
ঝড়ে গতিবেগ
Image Credit : Freepik

ঝড়ে গতিবেগ

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে এখন থেকেই সমুদ্রে ঝোড়ো হাওয়া দিচ্ছে। ২৭ অক্টোবর তার বেগ বাড়তে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে সমুদ্রে হাওয়ার গতি পৌঁছাতে পারে সর্বোচ্চ ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সেই কারণেই ২৮ অক্টোবর পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ঘূর্ণিঝড় তৈরি হলে তখনই সেটির গতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া যাবে বলে হাওয়া অফিস জানিয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suvendu Adhikari: সোমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, শুভেন্দুর হাত ধরে মিটবে চা বাগানের সমস্যা?
Recommended image2
Ajker Bangla News Live: Suvendu Adhikari - সোমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, শুভেন্দুর হাত ধরে মিটবে চা বাগানের সমস্যা?
Recommended image3
কদিন নিরুদ্দেশ থাকার পর পুলিশি জেরার মুখে দেবরাজ চক্রবর্তী, দুর্নীতির অভিযোগে আটক অদিতি মুন্সির স্বামী
Recommended image4
Yuva Shakti: ১ জুন থেকে কি মিলবে যুবশক্তির টাকা? আবেদনের শেষ দিন কবে? রইল বেকার ভাতা নিয়ে নয়া আপডেট
Recommended image5
শুভেন্দুর আপ্তসহায়কের খুনে গ্রেফতার আরও এক, বারাণসী থেকে ধৃত অন্যতম ষড়যন্ত্রকারী
Related Stories
Recommended image1
ভোট ম্যাপিং-এর জন্য বিজেপির কোর কমিটির বৈঠক, এবারও 'ডাক পেলেন না' দিলীপ ঘোষ
Recommended image2
হেমন্তেও বৃষ্টি পিছু ছাড়বে না? বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved