MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • কেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ? ৭০০০ মহিলার হয়ে রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ? ৭০০০ মহিলার হয়ে রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট

Lakshmir Bhandar case: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ ময়নার মহিলারা। তাদের দাবি ৫ মাস ধরে টাকা পাচ্ছেন না ৭ হাজার মহিলা। কলকাতা হাইকোর্ট রাজ্যকে একাধিক নির্দেশ দিয়েছে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jan 29 2026, 04:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মামলা
Image Credit : Asianet News

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মামলা

রাজ্যের কয়েক হাজার মহিলা দীর্ঘ দিন ধরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান না। আর সেই কারণে তাঁরা একাধিকবার সরকারি আধিকারিকদের দ্বারস্থ হয়েছেন। কিন্তু তাতে সমস্যার কোনও সমাধান হয়নি। তাই শেষ পর্যন্ত তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সেই মমালা শুনল কলকাতা হাইকোর্ট। সেখানেই হাইকোর্ট প্রশ্ন করেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান না
Image Credit : stockPhoto

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান না

লক্ষ্মীর ভাণ্ডারেরটাকা গত ৫ মাস ধরে পান না পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাগচা গ্রাম পঞ্চায়ের ৭ হাজার মহিলা। কিন্তু কেন এই মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের মত সরকারি প্রকল্পের টাকা পেলেন না তা জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে এই বিষয়ে নির্দেশও দিয়েছে।

Related Articles

Related image1
লক্ষ-কোটি ভক্তের হৃদয় ভেঙে বলিউড প্লে-ব্যাক ছাড়ার ঘোষণা অরিজিতের
Related image2
২ ফেব্রুয়ারির বাজেটেই DA বৃদ্ধির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের? ১৮% থেকে কতটা বাড়বে টাকা
35
কলকাতা হাইকোর্টে মামলা
Image Credit : Asianet News

কলকাতা হাইকোর্টে মামলা

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেই মামলার শুনানি বৃহস্পতিবার হয় বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে। কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে আগামী ২ সপ্তাহের মধ্যে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ ফেব্রুয়ারি।

45
মামলাকারীদের অভিযোগ
Image Credit : Getty

মামলাকারীদের অভিযোগ

মামলাকারীদের অভিযোগ ময়না বিধাসভার অন্তর্গত বাগচা গ্রাম পঞ্চায়েতে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে বন্ধ হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায দীর্ঘ ৫ মাস ধরে এই গ্রামেরেই ৭হাজর মহিলা এই সুবিধে থেকে বঞ্চিত। কিন্তু কেন তাঁরা এই সুবিধে পাচ্ছেন না তা নিয়েই দরবার করেছিলেন কলকাতা হাইকোর্টে।

55
আইনজীবীর দাবি
Image Credit : Asianet News

আইনজীবীর দাবি

মামলাকারীদের আইনজীবী বিল্বদল ভট্টাচার্যের দাবি জেলা শাসকের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান হলেও শুধুমাত্র বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতে সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছেন আইনজীবী। রাজ্যের আইনজীবী বলেছেন, সংশ্লিষ্ট এলাকা নিয়ে নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরে একাধিক অভিযোগ জমা পড়েছে। আর সেই কারণেই সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
RG Kar Case: পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ তিনজনকে গ্রেফতারির দাবি জানাল পরিবার, আরজি কর কাণ্ডে নয়া মোড়?
Recommended image2
Garga Chatterjee Arrest: 'গারদে গর্গ!' বাংলা পক্ষের প্রতিষ্ঠাতাকে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত
Recommended image3
WB Govt Holidays: কমতে চলেছে সরকারি কর্মীদের ছুটি, নয়া ঘোষণা পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের?
Recommended image4
WB Assembly: "মাছে ভাতে বাঙালি", বিধানসভায় বিধায়কদের শপথের দিন লাঞ্চে বাঙালিয়ানার ছোঁয়া, উদ্যোগে প্রোটেম স্পিকার তাপস
Recommended image5
অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বিনামূল্যে টিকাকরণ, মহিলাদের জন্য কী কী সুবিধা আনছে বিজেপি সরকার?
Related Stories
Recommended image1
লক্ষ-কোটি ভক্তের হৃদয় ভেঙে বলিউড প্লে-ব্যাক ছাড়ার ঘোষণা অরিজিতের
Recommended image2
২ ফেব্রুয়ারির বাজেটেই DA বৃদ্ধির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের? ১৮% থেকে কতটা বাড়বে টাকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved