MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ডিসেম্বর থেকে রেশনে মিলবে কম চাল? রেশন কোটা নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের

ডিসেম্বর থেকে রেশনে মিলবে কম চাল? রেশন কোটা নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের

জাতীয় খাদ্য নিরাপত্তা নিয়মে রেশন আপনার প্রাপ্য। কার্ড থাকলে রেশন পাবেন। রেশন প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ সরকারি সুবিধে পাচ্ছেন। এবার এই রেশন নিয়েই মিলল বড় খবর। ডিসেম্বর থেকে রেশনে মিলবে কম চাল? রেশন কোটা নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের

3 Min read
Author : Parna Sengupta
Published : Nov 23 2025, 10:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : X/Nadendla Manohar

জাতীয় খাদ্য নিরাপত্তা নিয়মে রেশন আপনার প্রাপ্য। কার্ড থাকলে রেশন পাবেন। রেশন প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ সরকারি সুবিধে পাচ্ছেন। এবার এই রেশন নিয়েই মিলল বড় খবর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : tndipr

রেশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের প্রান্তিক এলাকার দরিদ্র মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়। জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের মাধ্যমে রেশন প্রকল্পটি চলে। সাধারণত সরকারি ডিপো থেকে রেশন কার্ড যাদের রয়েছে তাদের রেশন দেওয়া হয়।

Related Articles

Related image1
Ration card new rules: রেশন কার্ডের জন্য জারি নয়া নির্দেশিকা! না মানলেই গ্রাহকরা আর পাবে না রেশন
Related image2
Ration Card: রেশন কার্ডে মিলবে আরও বেশি চাল ও গম, দারুণ খবর রাজ্যবাসীর জন্য
310
Image Credit : ANI

পশ্চিমবঙ্গের দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকার প্রতি মাসে বিনামূল্যে রেশন সরবরাহ করে থাকে। পশ্চিমবঙ্গসহ দেশের কয়েকটি বড় রাজ্যে রেশনের (Ration) চাল-গমের অনুপাত বদলাতে চলেছে কেন্দ্রীয় সরকার।

410
Image Credit : x/ ai image

জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে (NFSA) আগামী বছর থেকেই চালের বরাদ্দ কমিয়ে গমের পরিমাণ বাড়ানোর প্রস্তাব এসেছে। কেন্দ্রের দাবি, এতে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে। তবে এই সিদ্ধান্তে রাজ্যগুলির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

510
Image Credit : x/ ai image

রেশনে (Ration) চালের পরিমাণ কমিয়ে গম বাড়াতে চাইছে কেন্দ্রীয় সরকার

বর্তমানে পশ্চিমবঙ্গে এনএফএসএ গ্রাহকরা মাসে মাথাপিছু ৫ কেজি খাদ্যশস্য পান, যার মধ্যে ৩ কেজি চাল এবং ২ কেজি গম। অর্থাৎ মোট বরাদ্দের ৬০ শতাংশ চাল ও ৪০ শতাংশ গম। কিন্তু পরিবর্তিত ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার চালের পরিমাণ কমিয়ে দিয়ে গম বাড়াতে চাইছে।

610
Image Credit : Gemini AI

নতুন অনুপাত অনুযায়ী ৫৯.৫ শতাংশ গম এবং ৪০.৫ শতাংশ চাল দেওয়া হবে। এতে গ্রাহকরা প্রায় আগের মতোই ৩ কেজি চাল ও ২ কেজি গম পাবেন, তবে বরাদ্দের ধরনে বড় পরিবর্তন আসবে। কেন্দ্র শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহার, দিল্লি, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতেও একই রকম পরিবর্তন আনার পরিকল্পনা করা হয়েছে।

710
Image Credit : X

এই বদলের প্রধান কারণ সম্পূর্ণ আর্থিক বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের তৈরি নোটে স্পষ্ট বলা হয়েছে, চালের বদলে গম দিলে সরকার বিপুল টাকা বাঁচাতে পারবে। এনএফএসএ খাতে মাসে ৩০৪ কোটি ৫৮ লক্ষ টাকা এবং বছরে ৩,৬৫৪ কোটি ৯৪ লক্ষ টাকা সাশ্রয় হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি ‘টাইড ওভার স্কিমে’ চাল কমিয়ে গম বাড়ালে আরও ২৪৯ কোটি টাকা বাঁচবে। সব মিলিয়ে বছরে প্রায় ৩,৯০৪ কোটি টাকা সাশ্রয়ের হিসেব দিয়েছে কেন্দ্র।

810
Image Credit : stockphoto

কারণ এক টন চাল উৎপাদনে কেন্দ্রীয় সরকারের খরচ পড়ে ৪১,৭৩৩ টাকা, যেখানে গমের ক্ষেত্রে খরচ মাত্র ২৯,৮০০ টাকা। অর্থাৎ এক টন চাল উৎপাদনে গমের তুলনায় প্রায় ১২ হাজার টাকা বেশি খরচ। যেহেতু এনএফএসএ প্রকল্পে চাল-গম বিনামূল্যে দেওয়া হয় এবং টাইড ওভার স্কিমেও কেন্দ্র ভরতুকি দেয়, তাই চালের পরিবর্তে গম বাড়ালে ব্যয় অনেকটাই কমবে।

910
Image Credit : our own

এই সিদ্ধান্ত নিয়ে রাজ্যের প্রতিক্রিয়া এসেছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, “কেন্দ্র তাদের নিজস্ব প্রকল্পে কোনটা বেশি দেবে সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদেরই।” তবে বহু বছর ধরে রাজ্য ‘ওপেন সেল’ স্কিমে গম কেনার অনুমতি চাইছে, যা কেন্দ্র বন্ধ করে রেখেছে। এর ফলে রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পে সম্পূর্ণ চাল দিতে হয় এবং ভরতুকির বোঝা বাড়ে।

1010
Image Credit : our own

রাজ্যের খাদ্যদপ্তরের দাবি, যদি ওপেন সেলে গম কেনার অনুমতি মিলত তবে রাজ্যের ব্যয় অনেকটাই কমত। রেশন (Ration) ডিলারদের সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুও জানান, “রাজ্য প্রকল্পের গ্রাহকদের অধিকাংশই গম নিতে আগ্রহী। কিন্তু সেটা দেওয়া যায় না, এটা বড় সমস্যা।”

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News live: Gariahatflyover - পরপর বাইক দুর্ঘটনায় গড়িয়াহাট-চিংড়িঘাটা ফ্লাইওভারে রং বিতর্ক! শুরু রং তোলার কাজ
Recommended image2
WB Today Weather: বোধন থেকে সপ্তমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, অষ্টমী থেকে কেমন থাকবে কলকাতা-সহ দুই বঙ্গের আবহাওয়া?
Recommended image3
আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় নজিরবিহীন সিদ্ধান্ত পুজোর মধ্যেই, বাতিল ২ TPA
Recommended image4
DA Case: ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি, অবশেষে ১০ দিন এগিয়ে এলো মামলার দিন
Recommended image5
Bank Holidays: পুজোয় টানা পাঁচ দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক, প্রকাশ্যে এল RBI-র তালিকা
Related Stories
Recommended image1
Ration card new rules: রেশন কার্ডের জন্য জারি নয়া নির্দেশিকা! না মানলেই গ্রাহকরা আর পাবে না রেশন
Recommended image2
Ration Card: রেশন কার্ডে মিলবে আরও বেশি চাল ও গম, দারুণ খবর রাজ্যবাসীর জন্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved