10:58 PM (IST) Feb 23

পাকিস্তানকে ৬ উইকেটে হারাল ভারত

বিরাট কোহলির অপরাজিত শতরানের সুবাদে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমি-ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল।

09:36 PM (IST) Feb 23

৮ রান করে আউট হার্দিক পান্ডিয়া

৬ বলে ৮ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে মহম্মদ রিজওয়ানকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন হার্দিক পান্ডিয়া। চতুর্থ উইকেট হারাল ভারত।

09:31 PM (IST) Feb 23

৫৬ রান করে আউট শ্রেয়াস আইয়ার

৬৭ বলে ৫৬ রান করে আউট হয়ে গেলেন শ্রেয়াস আইয়ার। খুশদিল শাহের বলে অসাধারণ ক্যাচ নিলেন ইমাম-উল-হক। তৃতীয় উইকেট হারাল ভারত।

09:22 PM (IST) Feb 23

বিরাট কোহলির পর অর্ধশতরান শ্রেয়াস আইয়ারের

ওডিআই ফর্ম্যাটে ২১-তম অর্ধশতরান করলেন শ্রেয়াস আইয়ার। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পথে ভারতীয় দল।

08:57 PM (IST) Feb 23

পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান, দলকে জয়ের পথে নিয়ে যাচ্ছেন বিরাট

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বড় স্কোর করতে না পারলেও, দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করে ফেললেন বিরাট কোহলি। জয়ের পথে ভারতীয় দল।

08:32 PM (IST) Feb 23

জমি মাফিয়া, দালাল দের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কটাক্ষ অসিত মজুমদারকে

জনসংযোগে গিয়ে কটাক্ষের মুখে পড়লেন চুুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ব্যান্ডেল পঞ্চায়েতের কেওটা এলাকার ধান জমি সংলগ্ন পাড়ায় যান বিধায়ক। বাউল শিল্পী আশুতোষ বিশ্বাস বিধায়ককে ধরে বলেন, 'আপনি অসৎ সঙ্গীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অসৎ সঙ্গে নরকবাস, আর সৎ সঙ্গে স্বর্গবাস। তাই আপনি যাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাতে আপনার স্বর্গবাস হবে না।'

08:08 PM (IST) Feb 23

৪৬ রান করে আউট শুবমান গিল

৫২ বলে ৪৬ রান করে আবরার আহমেদের বলে বোল্ড হয়ে গেলেন শুবমান গিল। ১০০ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।

07:57 PM (IST) Feb 23

ওডিআই ফর্ম্যাটে নতুন রেকর্ড বিরাট কোহলির

ওডিআই ফর্ম্যাটে ১৪,০০০ রান পূর্ণ করে ফেললেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে ওডিআই-তে দ্রুততম ১৪,০০০ রান করলেন বিরাট। পাকিস্তানের পেসার হ্যারিস রউফের বলে বাউন্ডারি মেরে এই রেকর্ড গড়েন বিরাট।

07:42 PM (IST) Feb 23

আমেদাবাদে হচ্ছে এআইসিসি-র বিশেষ অধিবেশন

গুজরাটের আমেদাবাদে হতে চলেছে এআইসিসি-র বিশেষ অধিবেশন। কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল এই খবর জানিয়েছেন। ৮ ও ৯ এপ্রিল হবে এআইসিসি-র বিশেষ অধিবেশন।

07:19 PM (IST) Feb 23

২০ রান করে আউট রোহিত শর্মা

১৫ বলে ২০ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে গেলেন রোহিত শর্মা। ৩১ রানে প্রথম উইকেট হারাল ভারত।

07:09 PM (IST) Feb 23

রান বাড়াচ্ছেন রোহিত-শুবমান, ভালো শুরু ভারতের

ভারতের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন অধিনায়ক রোহিত শর্মা ও সহ-অধিনায়ক শুবমান গিল। তাঁরা দলের রান বাড়িয়ে নিয়ে যাচ্ছেন। ভারতীয় দল ভালো জায়গায়।

06:47 PM (IST) Feb 23

কালচিনিতে শুভেন্দু অধিকারী

চা বাগান ও চা শ্রমিকদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে সুভাষিনী চা বাগান ময়দান, কালচিনিতে বিজেপি আলিপুরদুয়ার সাংগঠনিক জেলার ডাকে বিশাল জনসভায় অংশগ্রহণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

06:23 PM (IST) Feb 23

২৪১ রানে অলআউট পাকিস্তান

৪৯.৪ ওভারে ২৪১ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান। সর্বাধিক ৬২ রান করেন সৌদ শাকিল। ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন কুলদীপ যাদব।

06:16 PM (IST) Feb 23

মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজে ৬২ কোটি পুণ্যার্থীর ভিড়

প্রয়াগরাজে মহাকুম্ভ উপলক্ষে ভিড় জমিয়েছেন ৬২ কোটিরও বেশি পুণ্যার্থী। এমনই জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ২৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে কুম্ভমেলা।

05:50 PM (IST) Feb 23

৪৩-তম ওভারে জোড়া উইকেট কুলদীপের, ব্যাকফুটে পাকিস্তান

৪৩ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৭ উইকেটে ২০০। এই ওভারে জোড়া উইকেট নিলেন কুলদীপ যাদব। তিনি সলমন আগা ও শাহিন আফ্রিদিকে আউট করে দিলেন।

05:37 PM (IST) Feb 23

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়েছেন ধোনি

দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর পরনে চেন্নাই সুপার কিংসের জার্সি। 

03:22 PM (IST) Feb 23

Mann Ki Baat: বোর্ড পরীক্ষার্থীদের উৎসাহ দিলেন মোদী

জানিয়েছেন, তাদেরকে খুশি থাকার এবং ইতিবাচক মনোভাব নিয়ে কোনও চাপ ছাড়াই পরীক্ষায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। 'মন কি বাত' অনুষ্ঠানের ১১৯তম পর্বে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এই সময়টা বোর্ড পরীক্ষার। আমার ছাত্র-ছাত্রী বন্ধুদের এবং পরীক্ষার্থীদের আসন্ন পরীক্ষার জন্য শুভকামনা। ইতিবাচক মনোভাব নিয়ে, কোনও চাপ ছাড়াই তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ কর।”

03:21 PM (IST) Feb 23

রান আউট ইমাম-উল-হক

২৬ বলে ১০ রান করে রান আউট হয়ে গেলেন ইমাম-উল-হক। ৪৭ রানে দ্বিতীয় উইকেট হারাল পাকিস্তান।

03:18 PM (IST) Feb 23

কুম্ভমেলা নিয়ে যোগীর বড় দাবি

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার জানিয়েছেন যে প্রয়াগরাজে অনুষ্ঠিত মহা কুম্ভ মেলায় ৬২ কোটি ভক্তের সমাগম হয়েছে। আগ্রায় ইউনিকর্ন কোম্পানিজ কনক্লেভে অতিথিদের স্বাগত জানিয়ে, মুখ্যমন্ত্রী যোগী বলেন, “এই সময় মহা কুম্ভের প্রতি আকর্ষণ থাকায় আমি এটিকে স্টার্টআপ জগতের ইউনিকর্ন মহা কুম্ভ বলতে পারি।”

03:15 PM (IST) Feb 23

২৩ রান করে আউট বাবর আজম

২৬ বলে ২৩ রান করে হার্দিক পান্ডিয়ার বলে কে এল রাহুলকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন বাবর আজম। ৪১ রানে প্রথম উইকেট হারাল ভারত।