MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • মমতার আমলে মাধ্যমিক পরীক্ষায় ছাত্রর তুলনায় বাড়ছে ছাত্রীর সংখ্যা, সরকারি প্রকল্পের জন্যই কি বদল

মমতার আমলে মাধ্যমিক পরীক্ষায় ছাত্রর তুলনায় বাড়ছে ছাত্রীর সংখ্যা, সরকারি প্রকল্পের জন্যই কি বদল

পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা চলছে। পড়য়াদের কাছে এটাই জীবনের প্রথম বড় পরীক্ষা। পরীক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Feb 14 2025, 11:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
মাধ্যমিক পরীক্ষা
Image Credit : Social Media

মাধ্যমিক পরীক্ষা

পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা চলছে। পড়য়াদের কাছে এটাই জীবনের প্রথম বড় পরীক্ষা। পরীক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
মাধ্যমিক পরীক্ষায় বাড়ছে ছাত্রীর সংখ্যা
Image Credit : freepik

মাধ্যমিক পরীক্ষায় বাড়ছে ছাত্রীর সংখ্যা

মাধ্যমিক পরীক্ষায় অন্যান্যবারের তুলনায় এবারও ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। তবে এবার ফারাকটা চোখে পড়ার মত।

310
ছাত্র-ছাত্রী ফারাক
Image Credit : Asianet News

ছাত্র-ছাত্রী ফারাক

২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার বেশি।

410
মাধ্যমিক পরীক্ষার্থী
Image Credit : Asianet News

মাধ্যমিক পরীক্ষার্থী

এ বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৯ লক্ষ ৮৪ হাজার ৬৯০ জন। তার মধ্যে ছাত্র ৪ লক্ষ ২৭ হাজার ৭৮২ জন এবং ছাত্রী ৫ লক্ষ ৫৫ হাজার ৯০৮ জন।

510
উঠছে প্রশ্ন
Image Credit : facebook

উঠছে প্রশ্ন

ছাত্রের তুলনায় ছাত্রীদের সংখ্যা বৃদ্ধি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যেমন- মাধ্যমিকে ছাত্রের সংখ্যা কম কেন? কেন বেশি ছাত্রীদের সংখ্যা? ছাত্রেরা কি বেশি সংখ্যায় ‘স্কুলছুট’ হচ্ছে? না কি ছাত্রীদের স্কুলে অন্তর্ভুক্তি বেড়েছে? যদি স্কুলছুট ছাত্রদের সংখ্যা বেশি হয়ে থাকে, তা হলে তারা যাচ্ছে কোথায়? ছাত্রীদের সংখ্যা বাড়লে সেটাই বা কেন হচ্ছে?

610
ছাত্রীদের সংখ্যা বাড়ার কারণ
Image Credit : Getty

ছাত্রীদের সংখ্যা বাড়ার কারণ

অধিংশের ধারনা ছাত্রীদের শিক্ষামুখী করতে ও বাল্যবিবাহ রোধ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একগুচ্ছ প্রকল্প নিয়েছে। যার কারণে ছাত্রীদের সংখ্যা গত ১৪ বছর ধরে ধীরে ধীরে বেড়েছে।

710
সরকারি প্রকল্পের কারণ
Image Credit : social media

সরকারি প্রকল্পের কারণ

কন্যাশ্রী, শিক্ষাশ্রী,সবুজসাথী ও রূপশ্রী প্রকল্পের কারণে ছাত্রীদের মধ্য়ে স্কুল যাওয়ার ঝোঁক আগের তুলনায় অনেকটাই বেড়েছে। সবুজসাথী প্রকল্পে সাইকেল দেওয়া হয়। আর রূপশ্রী প্রকল্পে মেয়েদের বিয়ের জন্য টাকা দেওয়া হয়। যদিও এক্ষেত্রে বাধ্যতামূলক হল কন্যার বয়স ১৮ বছর হতেই হবে। পড়াশুনার জন্য পড়য়াদের সাহায্য করে রাজ্য সরকার।

810
শিক্ষা দফতরের হিসেব
Image Credit : social media

শিক্ষা দফতরের হিসেব

শিক্ষা দফতর সূত্রের তথ্য বলছে, ২০১১ সাল থেকে গত বছর পর্যন্ত প্রতি বার মাধ্যমিকেই ছাত্রের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল। উল্লেখ্য, ২০১১ সালে মাধ্যমিক পরীক্ষার সময় ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার। সে বছর মে মাসে ক্ষমতায় আসে তৃণমূল। সেই পালাবদলের বছরেও ছাত্রের তুলনায় মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর সংখ্যা ছিল প্রায় ২৫ হাজার বেশি।

910
ব্রাত্য বসুর বক্তব্য
Image Credit : Asianet News

ব্রাত্য বসুর বক্তব্য

রাজ্যের ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বাড়ার কারণ হিসেবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৬টি কারণের কথা বলেছেন, যারমধ্যে রয়েছে সরকারি প্রকল্পের সাফল্য। পাশাপাশি রাজ্যের জনসংখ্যা মহিলাদের সংখ্যা পুরুষদের তুলনায় বেশি। আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষায়।

1010
বিরোধীদের মত
Image Credit : Asianet News

বিরোধীদের মত

তবে ছাত্রীদের সংখ্যা বাড়ার কারণ হিসেবে বিরোধীরা অনেকেই বলছেন, ছেলেরা একটু বড় হওয়ার পরই পড়াশুনা ছেড়ে কাজে চলে যাচ্ছে। আর মেয়েরা সরকারি প্রকল্পের সুবিধে নিয়ে পড়াশুনা করছে। যদিও শাসক দল তৃণমূলের কথায় ছাত্রদের সংখ্যা কমেনি। উল্টে ছাত্রীদের সংখ্যা বেড়ে গিয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nandigram Byelection 2026: নন্দীগ্রাম উপনির্বাচনে BJP প্রার্থী চন্দ্রনাথের মা হাসি রথ, রেজিনগরে কে?
Recommended image2
WB Govt Holiday: অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই ফের ২ দিন সরকারি ছুটি, জানুন কোন-কোন তারিখ?
Recommended image3
দারুণ খবর! দুর্গাপুজোয় যাত্রীদের জন্য স্পেশ্যাল ট্রেন চালাবে রেল, রইল তালিকা
Recommended image4
পুজোর পর বাড়বে বাসভাড়া, পরিবহণমন্ত্রী অর্জুনের সঙ্গে বৈঠক শেষে দাবি বেসরকারি বাসমালিকদের
Recommended image5
Today’s News in Bengali Live: Silver Jewellery - সোনা নয়, বিয়েতে এবার রুপোর গয়না! দাম বাড়তেই বদলাচ্ছে কনের সাজের ট্রেন্ড
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved