MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Mamata Banerjee: 'আর ভোট দেওয়ার অধিকার থাকবে না', কেন বিজেপিকে লক্ষ্য করে এমন কথা বললেন মমতা

Mamata Banerjee: 'আর ভোট দেওয়ার অধিকার থাকবে না', কেন বিজেপিকে লক্ষ্য করে এমন কথা বললেন মমতা

কোচবিহারের জনসভা থেকে এক দেশ এক ভোট নীতি নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি এই নীতি কার্যকর হলে দেশে কারও কোনও দিনই ভোটই হবে না। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Apr 15 2024, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ভোট প্রচারে মমতা
Image Credit : Asianet News

ভোট প্রচারে মমতা

এদিন কোচবিহার সহ উত্তরবঙ্গে একাধিক জেলায় ভোট প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোচবিহারের জনসভা থেকে এদিন মমতা এক দেশ এক ভোট নিয়ে বিজেপিকে টার্গেট করেন মমতা।

210
মমতার বার্তা
Image Credit : Asianet News

মমতার বার্তা

গরমকালে ভোট করা নিয়ে বিজেপিকে তোপ মমতার। তিনি বলেন, গরমকালে ভোট করলে সমস্যা হয়। কিন্তু নির্বাচন কমিশন বিরোধীদের কথা শোনে না। বিজেপির কথা শুনেই গরমকালে ভোট করে।

310
এক দেশ এক ভোট নীতি নিয়ে সরব মমতা
Image Credit : Asianet News

এক দেশ এক ভোট নীতি নিয়ে সরব মমতা

এদিনের জনসভায় মমতা বলেন বিজেপি এক দেশ এক ভোট নীতির কথা বলছে। এই নীতি কার্যকর হলে দেশে আর কখনই ভোট হবে না। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না। দেশে তৈরি হবে স্বৈরাচারী সরকার।

410
বিজেপির ইস্তেহারে এক দেশ এক ভোট নীতি
Image Credit : Asianet News

বিজেপির ইস্তেহারে এক দেশ এক ভোট নীতি

বিজেপির ইস্তেহারে এক দেশ এক ভোট নীতি কার্যকর করার কথা বলা হয়েছে। সেই কথা তুলে মমতা বলেন এি নীতি কার্যকর হলে দেশে আর ভোট গ্রহণ হবে না। স্বৈরাচারী সরকার তৈরি হয়। একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

510
প্রধানমন্ত্রীকে নিশানা
Image Credit : Asianet News

প্রধানমন্ত্রীকে নিশানা

সপ্তাহখানেক আগে কোচবিহারে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা সেই প্রসঙ্গ তুলে বলেন কোচবিহারে এলেও ঝড় বিধ্বস্ত এলাকা মোদী সফর করেননি। শুধুমাত্র তৃণমূলকে আক্রমণ করেই চলে গিয়েছেন।

610
পাল্টা আক্রমণ মমতা
Image Credit : Asianet News

পাল্টা আক্রমণ মমতা

মমতা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পার্টি দেশের সবথেকে দুর্নীতিগ্রস্ত পার্টি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর যদি ক্ষমতা থাকে তাহলে শ্বেতপত্র প্রকাশ করুন। কোথায় কী কী দুর্নীতি হয়েছে তার প্রমাণ দিন।

710
১৫ লক্ষ টাকা নিয়ে মমতার টার্গেট
Image Credit : Asianet News

১৫ লক্ষ টাকা নিয়ে মমতার টার্গেট

২০১৪ সালে মোদী দেশের প্রত্যেক মানুষকে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু সেই টাকা কোনও মানুষই পাননি বলেন অভিযোগ করেন। কিন্তু রাজ্যের প্রকল্পগুলির সুবিধে সকলেই পান বলে মমতার দাবি।

810
বিজেপির ইস্তেহার নিয়ে আক্রমণ
Image Credit : Asianet News

বিজেপির ইস্তেহার নিয়ে আক্রমণ

বিজেপির ইস্তারে সিএএ, এনআরসি আর ইউফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে। তাই নিয়ে মমতা বলেন, মাছের মাথা হল ক্যা, ল্যাজা হল এনআরসি। আর মাঝখানটা হল ইউফর্ম সিভিল কোড। তিনি আরও বলেন, দেশের মানুষ কী খাবেন তাও ঠিক করে দেবে বিজেপি। রাতে ক-ঘণ্টা ঘুমাবে তাও বিজেপি ঠিক করে দেবে।

910
এই নির্বাচন গুরুত্বপূর্ণ
Image Credit : Asianet News

এই নির্বাচন গুরুত্বপূর্ণ

মমতা বলেন এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। দেশকে যদি স্বাধীন রাখতে হয় তাহলে এই নির্বাচন গুরুত্বপূর্ণ। আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে দেশের মানুষ আর স্বাধীন থাকবে না। উপজাতি আর আদিবাসীদের সমস্যায় পড়তে হবে।

1010
দেশের রাজনীতি তৃণমূলের হাতে
Image Credit : Asianet News

দেশের রাজনীতি তৃণমূলের হাতে

মমতা জোট নিয়েও কথা বলেন। তিনি বলেন, বাংলায় একমাত্র তৃণমূলই বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। কংগ্রেস আর সিপিএম বিজেপির সঙ্গে ভাইভাই খেলছে। তাই দেশের রাজনীতি আগামী দিনে ঠিক করবে তৃণমূল কংগ্রেস।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
বিধানসভায় ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়, একগুচ্ছ কমিটির সদস্য করা হল TMC নেতাকে
Recommended image2
সেই সবুজ ফাইলে কী ছিল, I-PAC মামলায় হলফনামা জমা দিয়ে EDর ভূমিকা নিয়ে তুললেন মমতা
Recommended image3
কয়লা পাচারকাণ্ড নয়া মোড়, একযোগে রাজ্যের ১০ জায়গায় তল্লাশি অভিযান ED-র
Recommended image4
SEEMA KHANNA: কে সীমা খান্না? অভিষেকের পর মমতার মুখেও একই নাম, ইনি নাকি SIR থেকে বাদ দিচ্ছেন নাম
Recommended image5
আজ থেকে শহরে পণ্যবাহী যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ, বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved