MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • রাজ্যে আর কতদিন ক্ষমতায় থাকবে তৃণমূল কংগ্রেস? ভবিষ্যদ্বাণী করে দিলেন সাংসদ রচনা

রাজ্যে আর কতদিন ক্ষমতায় থাকবে তৃণমূল কংগ্রেস? ভবিষ্যদ্বাণী করে দিলেন সাংসদ রচনা

Rachana Banerjee News: বছর ঘুরলেই ছাব্বিশের নির্বাচন। তার আগে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী উভয় শিবির।  শুধু তাই নয়, বাংলায় তৃণমূল কংগ্রেসের মেয়াদ কতদিন? তাও বলে দিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 05 2025, 06:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বাংলায় তৃণমূলের মেয়াদ নিয়ে রচনার দাবি
Image Credit : social media

বাংলায় তৃণমূলের মেয়াদ নিয়ে রচনার দাবি

২০২৬ কেন ২০৩১ পর্যন্ত তৃণমূল কংগ্রেসই থাকবে। এমনই ভবিষ্যদ্বাণী করে জানিয়ে দিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আরও ত্রিশ বছর মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই দাবি তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্তেরও। মানুষের পাশে থাকতে হবে মানুষের জন্য কাজ করতে হবে এ কথাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হুগলিতে একটি অনুষ্ঠানে এসে এমনই দাবি করলেন তৃণমূল সাংসদ।  

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী বললেন রচনা বন্দ্যোপাধ্যায়?
Image Credit : Asianet News

কী বললেন রচনা বন্দ্যোপাধ্যায়?

কতটা মানুষের পাশে থাকতে হবে মানুষের কথা ভাবতে হবে সেই উদাহরণ দিতে গিয়ে হুগলির সাংসদ রচনা আরও বলেন, ‘’আমার ছেলে মুম্বইতে থাকে পড়াশোনা করে। দু-মাস পর দুদিনের জন্য বাড়িতে এসেছে। গতকাল রাত দুটোর সময় বাড়িতে আসে। আর আজ আমি আপনাদের কাছে এসেছি।'' সাংসদ আরও বলেন, ‘’আমি রাজনীতির লোক নই। তবে এই কদিনের যেটা বুঝেছি মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। তাই আমি সাংসদ হিসেবে আপনাদের পাশে সব সময় আছি। যে কোনও প্রয়োজনে আমার সঙ্গে কথা বলতে পারেন। আমার অফিস আছে সুগন্ধায় ওখানে গিয়ে দেখা করতে পারেন।''

Related Articles

Related image1
শুল্ক সঙ্ঘাতে তপ্ত ভারত-আমেরিকার সম্পর্ক, মোদীর পাশে দাঁড়িয়ে ট্রাম্পকে সবক শেখালেন পুতিন
Related image2
ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিজেপি বিধায়ক, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অগ্নিমিত্রা পাল
35
প্রকাশ্যে অসিত বনাম রচনা দ্বন্ধ
Image Credit : Facebook

প্রকাশ্যে অসিত বনাম রচনা দ্বন্ধ

যদিও এদিনও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে দেখা যায়নি সাংসদের সঙ্গে।  বাণীমন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে সাংসদ বিধায়কের দ্বন্দ্বের পর দলীয় কোনও অনুষ্ঠানে একসঙ্গে থাকছেন না রচনা অসিত। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।  

45
বিরোধীদের কটাক্ষ
Image Credit : Facebook

বিরোধীদের কটাক্ষ

অন্যদিকে, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, ‘’আমি চুঁচুড়া বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি। আমার বোন আসছে বলে অনেকের জ্বালাপোড়া হচ্ছে। না খেয়েও অ্যাসিড হচ্ছে। চুঁচুড়ায় আমার জন্ম-কর্ম। ৪০ বছর রাজনীতি করছি। মানুষ থাকলে ধর্ম থাকবে, দল থাকবে, তৃণমূল কংগ্রেস থাকবে। তাই মানুষের জন্য কাজ করতে হবে। আমাদের সৌভাগ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজনকে পেয়েছি আমরা।''

55
বিধায়কের মিছিলে অনুপস্থিত সাংসদ
Image Credit : SOCIAL MEDIA

বিধায়কের মিছিলে অনুপস্থিত সাংসদ

জানা গিয়েছে, রচনা বন্দ্যোপাধ্যায় চুঁচুড়াতে একাধিক অনুষ্ঠান করেছেন। বিধায়ক বিরোধী কাউন্সিলর বলে পরিচিত যারা তাদের ওয়ার্ডের অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন। শনিবার বিধায়ক অসিত মজুমদার বাংলা ভাষা ও বাঙালিদের বঞ্চনার প্রতিবাদে সুগন্ধা থেকে খাদিনার মোড় প্রায় পাঁচ কিলোমিটার মিছিল করবেন। যদিও সেখানে উপস্থিত থাকছেন না সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এমনটাই দলীয় সূত্রে খবর মিলেছে। তবে এখন  দেখার কত দিনে মেটে রচনা বনাম অসিত মজুমদারের  কোন্দল।  

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Malda: মালদা মেডিক্যাল কলেজে ১ দিনে ১০ নবজাতকের মৃত্যু! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
Recommended image2
Jadavpur University Protest: যাদবপুরের দেওয়ালে মাওবাদীদের সমর্থনে স্লোগান! দেশবিরোধী তকমা ঘোচাতে কী বার্তা দিচ্ছে প্রশাসন?
Recommended image3
Kolkata Weather News: ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলার আকাশে! বুধবার দিনভর বৃষ্টিতে ভাসবে কলকাতা
Recommended image4
ছেলেকে শাসনের 'বদলা' নিতে শিক্ষককে বেল্ট পেটা করল অভিভাবক, ভাইরাল CCTV ফুটেজ
Recommended image5
Digital Currency: পুজোর আগে নয়া নিয়ম! রেশন নিতে দেখাতে হবে বিশেষ টোকেন, কীভাবে সংগ্রহ করবেন?
Related Stories
Recommended image1
শুল্ক সঙ্ঘাতে তপ্ত ভারত-আমেরিকার সম্পর্ক, মোদীর পাশে দাঁড়িয়ে ট্রাম্পকে সবক শেখালেন পুতিন
Recommended image2
ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিজেপি বিধায়ক, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অগ্নিমিত্রা পাল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved