MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • কালীপুজোয় শহরে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ, গাড়ি পার্কিং বন্ধ, জানুন বিস্তারিত

কালীপুজোয় শহরে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ, গাড়ি পার্কিং বন্ধ, জানুন বিস্তারিত

কালীপুজো উপলক্ষে কলকাতা ট্রাফিক পুলিশ যান চলাচলে নিয়ন্ত্রণ জারি করেছে। সোমবার বিকেল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে এবং বেশ কিছু রাস্তায় পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। 

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Oct 20 2025, 11:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

মা কালীর আরাধনায় মেতেছে সারা দেশ। শহরের বিভিন্ন স্থানে হচ্ছে পুজো। চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি। পুজো উপলক্ষ্যে সোমবার কালীপুজোর দিন বেশ কিছু রাস্তায় যান চলাচল থাকবে নিয়ন্ত্রণে। এই সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।

26
Image Credit : Asianet News

সোমবার সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভারী পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না। একমাত্রা জরুরি পরিষেবার গাড়িকে এই নির্দেশিকার বাইরে রাখা হয়েছে।

Related Articles

Related image1
দিওয়ালি ২০২৫: আসল ও নকল গ্রিন ক্র্যাকার চিনবেন কী করে? জেনে নিন ৩টি সহজ উপায়
Related image2
প্রাক্তন সেনাদের জন্য রাজনাথ সিং-এর দিওয়ালি উপহার, মাসে পাবেন ৮ হাজার টাকা
36
Image Credit : X

সোমবার বিকেল চারটে থেকে মঙ্গলবার ভোর চারটে পর্যন্ত বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, সূর্য সেন স্ট্রিট, আরবি অ্যাভিনিউ, চেতলা সেন্ট্রাল রোড, রাজা রামমোহন রায় সরণি, বিধান সরণি ও হরি ঘোষ স্ট্রিটের মধ্যে ভীম ঘোষ লেন, এপিসি রোড ও বিধান সরণির মধ্যে কেশবচন্দ্র সেন স্ট্রিট, বিধান সরণি ও বিবেকানন্দ রোডের মধ্যবর্তী বিধান সরণি, মুদিয়ালি রোড, লেনিন রোড, টালিগঞ্জ রোড, বাগদিপাড়া রোডের চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

46
Image Credit : Asianet News

বনমালী নস্কর রোড দিয়ে যাতায়াতকারী বাস তালাতলা রোড, স্টেট গ্যারেজ, উপেন ব্যানার্জি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। S-31, SD0 41, 21 এবং শিলপাড়া থেকে শিয়ালদহগামী বাস বীরেন রায় রোড দিয়ে প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে।

56
Image Credit : Getty

স্ট্যান্ড রোডে (ইস্ট) গাড়ি হাওড়া ব্রিজের ইস্টার্ন এন্ড থেকে ঘুরিয়ে দেওয়া হতে পারে ব্রেবোর্ন রোড ধরার জন্য। সকাল ৬টা থেকে স্ট্র্যান্ড রোড ও ব্রেবোর্ন রোডে ওয়ান ওয়ে যান চলাচল করবে।

66
Image Credit : Getty

তেমনই আজ প্রিন্স আনোয়ার শাহ রোড, ওপেন ব্যানার্জি রোড, বীরেন রায় রোড, পাঠকপাড়া রোড, আর্য সমিতি রোড, সিদ্ধিনাথ চ্যাটার্জি রোড, সন্তোষপুর অ্যাভিনিই, জেমস লং সরণি, এমএল গুপ্ত রোড, গড়ফা মেন রোড, এম এসসি রোডে বিকেল ৪টে থেকে মঙ্গলবার ভোর ৪ টে পর্যন্ত পার্কিং নিষিদ্ধ।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
দীপাবলি ২০২৫

Latest Videos
Recommended Stories
Recommended image1
চালু ভ্রাম্যমাণ ল্যাব, ঘুরে দাঁড়াল উত্তরবঙ্গের একমাত্র ফরেন্সিক প্রতিষ্ঠান
Recommended image2
বাংলা-সহ ৫ রাজ্যে Vote, ১৪৪৪ জন কেন্দ্রীয় পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে ECI
Recommended image3
'সুপ্রিম' নির্দেশে ২৫% DA দিতে রাজ্যের ধাক্কা কত? রইল চুলচেরা হিসেব নিকেশ
Recommended image4
একলা চলো রে নীতি Congress-এর, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনেই লড়বে কংগ্রেস
Recommended image5
বাংলার যুব সাথী প্রকল্পের ১৫০০ টাকা কারা কী ভাবে পাবেন? এখন থেকে সমালোচনা শুভেন্দুর
Related Stories
Recommended image1
দিওয়ালি ২০২৫: আসল ও নকল গ্রিন ক্র্যাকার চিনবেন কী করে? জেনে নিন ৩টি সহজ উপায়
Recommended image2
প্রাক্তন সেনাদের জন্য রাজনাথ সিং-এর দিওয়ালি উপহার, মাসে পাবেন ৮ হাজার টাকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved