
পুজোর ভোগ খেয়ে আর বাড়ি ফেরা হল না, প্রাণ কেড়ে নিল বেপরোয়া অ্যাম্বুল্যান্স
বেপরোয়া গতিতে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। প্রতিবেশীর বাড়িতে অন্নপূর্ণা পুজোর ভোগ খেয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তায় অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়র। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে। মৃত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ তরফদার।
বেপরোয়া গতিতে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। প্রতিবেশীর বাড়িতে অন্নপূর্ণা পুজোর ভোগ খেয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তায় অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়র। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে। মৃত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ তরফদার। অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক প্রসাদ পলতাকে গ্রেফতার করেছে উত্তরপাড়া থানার পুলিশ। মৃত রবীন্দ্রনাথ তরফদারের মেয়ে রঞ্জিতা ক্ষোভ প্রকাশ করেছেন, কীভাবে একজন মদ্যপ ড্রাইভার অ্যাম্বুল্যান্স চালায় ? দোষীর যথাযথ শাস্তি দাবী করেছেন তিনি।
Add Asianetnews Bangla as a Preferred Source
