MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ভরা বর্ষায় 'ইলিশ বাঁচাও' উৎসব, ব্যতিক্রমী ভাবনায় নজর কেড়ে নিল ডায়মন্ড হারবার

ভরা বর্ষায় 'ইলিশ বাঁচাও' উৎসব, ব্যতিক্রমী ভাবনায় নজর কেড়ে নিল ডায়মন্ড হারবার

Hilsa Fish: বর্ষাকাল মানেই বাঙালির পাতে ইলিশের নানা পদের আশা থাকে। কিন্তু বাজারে বড় ইলিশের জোগান কম। ফলে দাম বেশি। তুলনায় খোকা ইলিশের দাম কম। কিন্তু বড় ইলিশের স্বাদের তুলনায় খোকা ইলিশের স্বাদ ফিকে। ফলে বড় ইলিশের জোগান বাড়ানো দরকার।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 26 2025, 06:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
বর্ষাকালের শুরু থেকেই বিভিন্ন জায়গায় চলছে ইলিশ উৎসব, ব্যতিক্রম ডায়মন্ড হারবার
Image Credit : Asianet News

বর্ষাকালের শুরু থেকেই বিভিন্ন জায়গায় চলছে ইলিশ উৎসব, ব্যতিক্রম ডায়মন্ড হারবার

'ইলিশ বাঁচাও' উৎসব

বর্ষাকালে সুন্দরবন, কলকাতা-সহ বিভিন্ন জায়গায় যখন 'ইলিশ উৎসব' চলছে, তখন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে চলছে 'ইলিশ বাঁচাও' উৎসব। বাঙালির প্রিয় এই মাছ যাতে বিলুপ্ত না হয়ে যায়, সবার পাতে বড় ইলিশ পড়ে, সেই লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রসনাপ্রিয় বাঙালিরা ইলিশ বাঁচানোর উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।

DID YOU
KNOW
?
খোকা ইলিশের বাড়বাড়ন্ত
মৎস্যজীবীরা খোকা ইলিশ ধরা বন্ধ না করলে ভবিষ্যতে বাঙালির প্রিয় পাওয়াই কঠিন হয়ে যেতে পারে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
গত কয়েক বছরে ডায়মন্ড হারবারে ইলিশের আকাল দেখা যাচ্ছে, এই কারণেই বিশেষ উদ্যোগ
Image Credit : Asianet News

গত কয়েক বছরে ডায়মন্ড হারবারে ইলিশের আকাল দেখা যাচ্ছে, এই কারণেই বিশেষ উদ্যোগ

ইলিশ বাঁচানোর উদ্যোগ

পুকুর বা নদীতে মাছ ধরার সময় মৎস্যজীবীরা সাধারণত জীবন্ত ছোট পেলে সেগুলিকে আবার জলে ছেড়ে দেন। কারণ, এই মাছগুলি পরবর্তীকালে বড় হয়ে উঠবে। কিন্তু ইলিশের ক্ষেত্রে সেরকম করা হয় না বা যায় না। কারণ, সমুদ্রে ইলিশ মাছ ধরতে গেলে জেলেরা যে বিশেষ জাল ব্যবহার করেন, তাতে ছোট মাছও ধরা পড়ে। ইলিশ খুব অল্প সময়ের জন্যই বেঁচে থাকে। এই কারণেই ইলিশ মাছের সঙ্কট তৈরি হয়েছে।

১
বর্ষাকালে বাঙালির সবচেয়ে প্রিয় মাছ ইলিশ
ইলিশ না চিংড়ি, এ নিয়ে দুই ভাগ হয়ে যায় বাঙালি। তবে বর্ষাকালে চিংড়িকে পিছনে ফেলে দেয় ইলিশ।

Related Articles

Related image1
Hilsa Fish: এবার বর্ষায় পাতে ইলিশ পড়লে বানিয়ে দেখুন তিল নারকেলি ইলিশ, আঙুল চেটে খাবে সবাই!
Related image2
Now Playing
বর্ষা মানেই ইলিশ! কলকাতার জনপ্রিয় ঠিকানায় শুরু ইলিশের রাজকীয় উৎসব! | Bangla News | Hilsa
36
কয়েক বছরে ইলিশ মাছের আকাল দেখা দিতেই ডায়মন্ড হারবারে সচেতনতা তৈরি হয়েছে
Image Credit : stockPhoto

কয়েক বছরে ইলিশ মাছের আকাল দেখা দিতেই ডায়মন্ড হারবারে সচেতনতা তৈরি হয়েছে

ইলিশ বাঁচানোর সচেতনতা

রাজ্যের যে প্রান্তগুলি বর্ষাকালে ইলিশ মাছের আড়ত হিসেবে পরিচিত, তার অন্যতম ডায়মন্ড হারবার। সেখানে দীর্ঘদিন ধরে ইলিশ উৎসব হয়ে আসছে। কিন্তু গত কয়েক বছর ধরে চাহিদার তুলনায় ইলিশের জোগান কম। এই কারণেই এবার ডায়মন্ড হারবারে ইলিশ বাঁচানোর বিষয়ে সচেতনতা তৈরি হয়েছে। এবার ইলিশ মাছ খাওয়ার উৎসবের পরিবর্তে ভবিষ্যতের কথা ভেবে ইলিশ মাছ বাঁচানোর জন্য উৎসবের আয়োজন করা হল।

46
বাংলাদেশের মতো এবার পশ্চিমবঙ্গেও ইলিশ মাছ বাঁচানোর জন্য বিশেষ উদ্যোগ
Image Credit : our own

বাংলাদেশের মতো এবার পশ্চিমবঙ্গেও ইলিশ মাছ বাঁচানোর জন্য বিশেষ উদ্যোগ

ছোট ইলিশ না ধরার বার্তা

ডায়মন্ড হারবারে এই ইলিশ বাঁচাও উৎসবে ছিলেন পুরসভার চেয়ারম্যান প্রণব দাস, ইলিশ বাঁচাও কমিটির প্রধান শাকিল আহমেদ, বাংলাদেশের বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মানিক চৌধুরী, রফিকুল ইসলাম। মৎস্যজীবীরা যাতে ছোট মাছ ধরা যায় এমন জাল ব্যবহার না করেন, সে বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সমুদ্রে মাছ ধরতে গিয়ে বড় ইলিশ না পেলেও, মৎস্যজীবীরা যাতে ছোট মাছ না ধরেন, সেই বার্তা দেওয়া হয়েছে।

56
ছোট ইলিশ ধরা বন্ধ করার জন্য মৎস্যজীবীদের সরকারি নিয়ম মেনে চলার বার্তা
Image Credit : our own

ছোট ইলিশ ধরা বন্ধ করার জন্য মৎস্যজীবীদের সরকারি নিয়ম মেনে চলার বার্তা

সরকারি নিয়ম মানবেন মৎস্যজীবীরা

মৎস্যজীবীদের জাল ব্যবহার, ছোট ইলিশ না ধরা, বছরের নির্দিষ্ট সময়ে ইলিশ না ধরা সংক্রান্ত নানা নিয়ম রয়েছে। কিন্তু অনেক মৎস্যজীবীই সেই নিয়ম মানেন না। এই কারণেই বড় ইলিশের আকাল দেখা যাচ্ছে। খোকা ইলিশ ধরা বন্ধ না হলে ভবিষ্যতে ইলিশের সঙ্কট তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই কারণেই ডায়মন্ড হারবারে ইলিশ বাঁচানোর জন্য উৎসবের আয়োজন করা হয়েছে।

66
ইলিশ বাঁচানোর উৎসবের প্রশংসায় সাধারণ মানুষ, মৎস্যজীবীরা সচেতন হয়ে উঠবেন?
Image Credit : our own

ইলিশ বাঁচানোর উৎসবের প্রশংসায় সাধারণ মানুষ, মৎস্যজীবীরা সচেতন হয়ে উঠবেন?

'ইলিশ বাঁচাও' উৎসবের অন্যতম আয়োজক শাকিল আহমেদ বলেছেন, ‘খোকা ইলিশ ধরা বন্ধ না হলে আগামীদিনে ইলিশ মাছকে জাদুঘরে দেখতে হবে। ইলিশ মাছ বাঁচাতে হবে। তবেই বাঙালির ইলিশ আবেগ রক্ষা পাবে।’ এই উদ্যোগ সফল হলে এবং মৎস্যজীবী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি হলে ভবিষ্যতে ফের বড় ইলিশ পাওয়া যাবে বলে আশায় উদ্যোক্তারা।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
পুজোর মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট খবর, নয়া নির্দেশিকা জারি সপ্তম পে কমিশন নিয়ে
Recommended image2
Ajker Bangla News live: Gold Price Rate - ষষ্ঠীতে কত টাকায় বিকোচ্ছে সোনা? রইল বিভিন্ন শহরের সোনার দর
Recommended image3
WB Today Weather: বোধন থেকে সপ্তমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, অষ্টমী থেকে কেমন থাকবে কলকাতা-সহ দুই বঙ্গের আবহাওয়া?
Recommended image4
আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় নজিরবিহীন সিদ্ধান্ত পুজোর মধ্যেই, বাতিল ২ TPA
Recommended image5
DA Case: ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি, অবশেষে ১০ দিন এগিয়ে এলো মামলার দিন
Related Stories
Recommended image1
Hilsa Fish: এবার বর্ষায় পাতে ইলিশ পড়লে বানিয়ে দেখুন তিল নারকেলি ইলিশ, আঙুল চেটে খাবে সবাই!
Recommended image2
Now Playing
বর্ষা মানেই ইলিশ! কলকাতার জনপ্রিয় ঠিকানায় শুরু ইলিশের রাজকীয় উৎসব! | Bangla News | Hilsa
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved