MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • রাতভর বৃষ্টিতে রেললাইনে জল, ব্যাহত শিয়ালদহ ও হাওড়া ট্রেন পরিষেবা, বন্ধ মেট্রো, ভোগান্তি যাত্রীদের

রাতভর বৃষ্টিতে রেললাইনে জল, ব্যাহত শিয়ালদহ ও হাওড়া ট্রেন পরিষেবা, বন্ধ মেট্রো, ভোগান্তি যাত্রীদের

রাতভর নাগাড়ে বৃষ্টির জেরে কলকাতা ও শহরতলির রেল পরিষেবা বিপর্যস্ত। শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের একাধিক লাইনে জল জমে যাওয়ায় বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল বা যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। পাশাপাশি, মেট্রো লাইনে জল জমার কারণে পরিষেবাও আংশিকভাবে বন্ধ।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Sep 23 2025, 09:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

কলকাতা এবং শহরতলিতে রাতভর নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত রেল পরিষেবা। টানা বৃষ্টিতে শিয়ালদহ স্টেশনের কাছে রেললাইনে জমে জমে গিয়েছে। তার জেরে সকাল থেকে ব্যাহত ট্রেন চলাচল। লাইনে জল জমে থাকার কারণে চক্ররেলে আপ ও ডাউন লাইনের পরিষেবা আপাতত বন্ধ। বন্ধ রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : fb

বৃষ্টিতে হাওড়া ইয়ার্ড, শিয়ালদহ দক্ষিণ ইয়ার্ড, চিৎপুর উত্তর কেবিন-সহ বেশকিছু কারশেড জলমগ্ন। পাম্প করে সেই জল বের করার চেষ্টা হচ্ছে। রেল লাইনে জল থাকায় মঙ্গলবার সকালে শিয়ালদহ থেকে বেশ কিছু দূর পাল্লার ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।

Related Articles

Related image1
উৎসবের মরশুমে বৃষ্টি 'অসুর'! তৃতীয়া থেকেই হাওয়া বদলের বিরাট আপডেট
Related image2
বঙ্গে ফের নিম্নচাপের অশনি সঙ্কেত! পুজোয় 'ভিলেন' বৃষ্টি, মহালয়া থেকেই ভাসবে এই জেলাগুলি
36
Image Credit : fb

আপ হাজারদুয়ারি এক্সপ্রেস এবং শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস মঙ্গলবারের জন্য বাতিল করা হয়েছে। পরিস্থিতি সামলানোর জন্য লোকাল ট্রেনগুলোর যাত্রাপথ সংক্ষেপিত করে দেওয়া হয়েছে। 

46
Image Credit : Getty

শিয়ালদহের কাছে লাইনে জল জমার কারণে মেন, বনঁগা এবং হাসনাবাদ লাইনের পরিষেবা ব্যাহত হয়েছে। এমনকি, দমদম জংশন স্টেশন পর্যন্তও যেতে পারছে না ডাউন লাইনের ট্রেনগুলো। বনগাঁ থেকে শিয়ালদহগামী বেশ কিছু ট্রেন সকালের দিকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাতায়াত করে। মেন লাইনের ট্রেনগুলো দমদম স্টেশন পৌঁছানোর আগেই আটকে যা। পরে সম্পূর্ণ পথে পরিষেবা চালু হলেও তা অনিয়মিত।

56
Image Credit : Social media

অন্যদিকে, ভারী বৃষ্টির জেরে হাওড়াতেও লাইনে জল জমে গিয়েছে। পাম্প করে জল বের করার চেষ্টা চলছে। হাওড়া- নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া জামালপুর বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা বিঘ্নিত। চলছে না ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, গণদেবতা এবং রাঁচিগামী শতাব্দী এক্সপ্রেস। তারকেশ্বর ও বর্ধমান মেন লাইনের ট্রেন পরিষেবা ব্যাহত। ট্রেন চলছে অনিয়মিত ভাবে। 

66
Image Credit : Getty

তেমনই রাতভর বৃষ্টিতে ধাক্কা খেয়েছে মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রোর ব্লু লাইনে মহানায়ক উত্তম কুমার ও রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝে জল জমে গিয়েছে। সেই কারণে আপাতত শহিদস ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rain alert: সাগরে নিম্নচাপের ঘনঘটা! সপ্তাহ জুড়েই কলকাতায় ঝড়বৃষ্টির তাণ্ডব, উত্তরে ভারী বৃষ্টি
Recommended image2
Ayushman Bharat Card: এই ডকুমেন্টটি না থাকলে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করা যাবে না?
Recommended image3
Hooghly Tmc News: দিকে-দিকে ডিম থেরাপি! দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাকে ল্যাম্পপোস্টে বেঁধে মার জনতার
Recommended image4
DA Hike: দারুণ খবর! অক্টোবর নয়, জুলাই থেকেই বাড়ছে ২০% ডিএ? কবে মিলবে বাড়তি টাকা?
Recommended image5
Ayushman Bharat Update: এখনও আবেদন করেননি আয়ুস্মান ভারত যোজনায়? জানুন আবেদন পদ্ধতি
Related Stories
Recommended image1
উৎসবের মরশুমে বৃষ্টি 'অসুর'! তৃতীয়া থেকেই হাওয়া বদলের বিরাট আপডেট
Recommended image2
বঙ্গে ফের নিম্নচাপের অশনি সঙ্কেত! পুজোয় 'ভিলেন' বৃষ্টি, মহালয়া থেকেই ভাসবে এই জেলাগুলি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved