MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ৫৮ লক্ষ নাম বাদ SIR থেকে, 'ভুতুড়ে' ভোটারদের তথ্য বিএলও-দের আপলোড করতে নির্দেশ কমিশনের

৫৮ লক্ষ নাম বাদ SIR থেকে, 'ভুতুড়ে' ভোটারদের তথ্য বিএলও-দের আপলোড করতে নির্দেশ কমিশনের

বৃহস্পতিবারই শেষ হয়েছে এনুমারেশন পর্ব। এই রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম। ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Dec 12 2025, 11:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
SIR আপডেট
Image Credit : Asianet News

SIR আপডেট

বৃহস্পতিবারই শেষ হয়েছে এনুমারেশন পর্ব। এই রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম। সেই বাদপড়া নামের তালিকা ইতিমধ্যেই বুথে বুথে টাঙিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
বাদ পড়া ভোটারের নাম
Image Credit : Asianet News

বাদ পড়া ভোটারের নাম

আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। কিন্তু তার আগেই বাদ পড়া ভোটারের নামের তালিকা সমস্ত বুথে বুথে টাঙিয়ে দিতে হবে নির্বাচন কমিশনের নিয়ুক্ত বিএলআরও-দের। সেই কাজই শুরু হয়ে গেল শুক্রবার থেকে।

Related Articles

Related image1
SIR: খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে তো? অফলাইন আর অনলাইনে এভাবেই চেক করুন
Related image2
দিল্লি থেকে দেড় কোটি নাম বাদ দিতে লোক পাঠাচ্ছে বিজেপি, মহিলাদের লড়াইয়ের আহ্বান মমতার
36
নথি যাচাই
Image Credit : Asianet News

নথি যাচাই

২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকা যে সব ভোটার এনুমারেশন ফর্ম পুরণের পর যারা সন্দেহের তালিকায় রয়েছে তাদের নথি এখনই বিএলও-দের আপলোড করার নির্দেশ দিয়েছে কমিশন। আর সেই কারণেই বিএলও-দের অ্যাপে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে একটি নতুন ট্যাব যুক্ত করা হয়েছে। সেই ট্যাব মারফত সংশ্লিষ্ট বুথের সন্দেহজনক ভোটারদের তালিকা পাঠিয়ে দিয়েছে কমিশন।

46
ভুতুড়ে ভোটারের জন্য
Image Credit : Asianet News

ভুতুড়ে ভোটারের জন্য

বিএলও-দের নির্দেশ দেওয়া হয়েছে ফর্মে বাবা, মা, ঠাকুরদা, ঠুকুরমা বা দাদা, দিদাকে আত্মীয় দেখানো বহু ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের। তাই তাদের ফর্মে দেখানো আত্মীয় সংক্রান্ত নথি জোগাড় করে তা আপলোড করতে হবে। যা থেকে প্রমাণিত হয় সংশ্লিষ্ট ভোটারের সঙ্গে ওই ব্যক্তির আত্মীক যোগাযোগ রয়েছে।

56
কমিশনের ব্য়াখ্যা
Image Credit : Asianet News

কমিশনের ব্য়াখ্যা

কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে, যেসব সন্দেহজনক ভোটার খসড়া তালিকা প্রকাশের আগেই নথি দিয়ে দেবেন, তাদের আর শুনানির সম্মুখীন হতে হবে না। অর্থাৎ ভোটারদের সুবিধের জন্যই বিএলও-দের প্রয়োজনীয় নথি আলপোড করতে নির্দেশ দেওয়া হয়েছে।

66
নাম বাদ
Image Credit : Asianet News

নাম বাদ

নির্বাচন কমিশনের হিসেব বলছে, এখনও পর্যন্ত ৫৮ লক্ষ ৮ হাজার ২০২ জনের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। এরমধ্যে মৃত ভোটার স্থানান্তরিক ভোটার ও অনুপস্থিত ভোটার রয়েছেন। ২০০২ সালের ভোটার তালিকায় থাকা ২ কোটি ৯৩ লক্ষ ৬৯ হাজার ১৮৮ জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় না থাকলেও বাবা-মা, আত্মীয়ের নাম রয়েছে এমন ভোটারের সংখ্যা ৩ কোটি ৮৪ লক্ষ ৫৫ হাজার ৯৩৯।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: 8th Pay Commission - মূল বেতন + ডিএ + ২.১ ফিটমেন্ট ফ্যাক্টর, বেতন ১০৬% বৃদ্ধি! পুরো হিসেব বুঝুন
Recommended image2
Bypolls: নন্দীগ্রামে সঞ্চিতা আর রেজিনগরে রবিউল আলম, উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের
Recommended image3
ভোট পরবর্তী হিংসা: সন্দেশখালিতে মাটি খুঁড়ে ময়না তদন্তের জন্য বার করা হল বিজেপি কর্মীর দেহ
Recommended image4
BSF Rescue: গঙ্গায় ডুবতে থাকা ১০ বাংলাদেশিকে বাঁচাল বিএসএফ, দলে এক মাসের শিশুও
Recommended image5
Madrasa Closed: মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য়!অনিয়মে বন্ধ ২৫২টি মাদ্রাসা, শোকজ ১০০টি
Related Stories
Recommended image1
SIR: খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে তো? অফলাইন আর অনলাইনে এভাবেই চেক করুন
Recommended image2
দিল্লি থেকে দেড় কোটি নাম বাদ দিতে লোক পাঠাচ্ছে বিজেপি, মহিলাদের লড়াইয়ের আহ্বান মমতার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved