MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ভুয়ো ভোটার ধরতে AI ফর্মে কাজ নির্বাচন কমিশনের, চিহ্নিত করা যাবে অনুপ্রবেশকারীদেরও

ভুয়ো ভোটার ধরতে AI ফর্মে কাজ নির্বাচন কমিশনের, চিহ্নিত করা যাবে অনুপ্রবেশকারীদেরও

ভুয়ো ভোটার আর অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দিতে এবার নির্বাচন কমিশন বড় পদক্ষেপ নিয়েছে। AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন।

2 Min read
Author : Saborni Mitra
Published : Dec 02 2025, 03:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
SIR এ AI
Image Credit : freepik

SIR-এ AI

ভুয়ো ভোটার আর অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দিতে এবার নির্বাচন কমিশন বড় পদক্ষেপ নিয়েছে। AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিচ্ছে নির্বাচন কমিশন। এই পদ্ধতিতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যাবে বলেও নির্বাচন কমিশন সূত্রের খবর।

25
কী করে বাদ যাবে ভুয়ো ভোটার?
Image Credit : freepik

কী করে বাদ যাবে ভুয়ো ভোটার?

নির্বাচন কমিশনের এক কর্তার কথায় ভুয়ো ভোটার ধরতে নির্বাচন কমিশন নাকি AI ফর্মে কাজ করছে। তিনি কাজের ব্যাখ্যাও দিয়েছেন। বলেছেন, 'আমরা AI ফর্মে কাজ করছি। AI একটি সাধারণ কথা। গভীরে গিয়ে কাজ হচ্ছে। মোদ্দা কথা হল আমরা ডেটা অ্যানালিসিস করব। ডেটা স্ক্যান করব। নিখুঁত স্ক্যান করা হবে। কারও কোনও তথ্যে গরমিল থাকলে তা আমরা ধরতে পারব। এভাবে অনুপ্রবেশকারীও চিহ্নিত করা সম্ভব। কেউ যদি বাবার নাম অন্য দেন বা ২০০২ সালের তালিকার সঙ্গে অসঙ্গতি দেখা দেয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ডেকে পাঠান হবে। '

Related Articles

Related image1
'ভালরা চাকরি পাবে'! SSC-তে ২৬০০০ চাকরি বাতিল রায়ের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে মন্তব্য CJI-র
Related image2
নিখোঁজ ৫৫ ভোটার! ৩বার ঘুরেও খোঁজ না পেয়ে নির্বাচন কমিশনের নির্দেশে তালিকা ঝোলাল BLOরা
35
৪৪ লক্ষ নাম বাদ
Image Credit : Asianet News

৪৪ লক্ষ নাম বাদ

সোমবার সন্ধ্য়ে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় ৪৪ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। একমধ্যে রয়েছে মৃত ভোটার। ভুয়ো ও ডুপলিকেট ভোটারও রয়েছে। এখনও পর্যন্ত ৯৮ হাজার ভুয়ো ভোটারকে চিহ্নিত করা হয়েছে। কমিশন সূত্রের খবর প্রতিদিনই তালিকা পরিবর্তন করা হচ্ছে। খসড়া তালিকা তৈরি না হওয়া পর্যন্ত কোনও কিছু বলা যাবে না।

45
SIRএ এগিয়ে বাংলা
Image Credit : Asianet News

SIRএ এগিয়ে বাংলা

SIR এর কাজে এখনও পর্যন্ত এগিয়ে বাংলা। নির্বাচন কমিশন গোটা দেশে ১২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধন করছে। তারমধ্যে সবথেকে কাজ এগিয়েছে পশ্চিমবঙ্গে। বাকি রাজ্যগুলির কাছে পশ্চিমবঙ্গকে উদাহরণ হিসেবে তুলে ধরছে কমিশন। তেমন জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক।

55
সময়সীমা বৃদ্ধি
Image Credit : Asianet News

সময়সীমা বৃদ্ধি

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR-এর সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। ৯ ডিসেম্বরের পরিবর্তে ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১৪ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনের নতুন নির্দেশে সবমিলি SIR প্রক্রিয়া শেষ করার জন্য হাতে আরও ৭ দিন সময় পাওয়া গেল।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
ভূমিকম্পে হেলে পড়ল মধ্য কলকাতার একটি বাড়ি? কী বলছে দমকলের কর্মীরা
Recommended image2
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই দুলে উঠল CEO দফতর, ভূমিকম্পে থমকে গেল গুরুত্বপূর্ণ কাজ
Recommended image3
ছোট অজুহাতে সব আটকাতে চাইছেন? SIR নিয়ে রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
Recommended image4
দোল যাত্রায় সরকারি কর্মীরা কতদিন ছুটি পাবেন? ছুটির তালিকা প্রকাশ সরকারি স্কুলগুলির
Recommended image5
১ কোটিরও বেশি ভোটারকে নিয়ে উদ্বেগে মমতা বন্দ্যোপাধ্যায় ! SIR ইস্যুতে তোপ দিলীপের
Related Stories
Recommended image1
'ভালরা চাকরি পাবে'! SSC-তে ২৬০০০ চাকরি বাতিল রায়ের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে মন্তব্য CJI-র
Recommended image2
নিখোঁজ ৫৫ ভোটার! ৩বার ঘুরেও খোঁজ না পেয়ে নির্বাচন কমিশনের নির্দেশে তালিকা ঝোলাল BLOরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved