MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • 'ওরা গুন্ডামি করছে', SIR-এর প্রতিবাদ মিছিল নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা শুভেন্দু অধিকারীর

'ওরা গুন্ডামি করছে', SIR-এর প্রতিবাদ মিছিল নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা শুভেন্দু অধিকারীর

পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SIR)-এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন্ন প্রতিবাদকে আসল সমস্যা থেকে নজর ঘোরানোর জন্য একটি 'উদ্দেশ্যপ্রণোদিত' বলে অভিহিত করেছেন। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Nov 03 2025, 09:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
SIR নিয়ে শুভেন্দুর আক্রমণ
Image Credit : ANI

SIR নিয়ে শুভেন্দুর আক্রমণ

পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন্ন প্রতিবাদকে আসল সমস্যা থেকে নজর ঘোরানোর জন্য একটি 'উদ্দেশ্যপ্রণোদিত' পদক্ষেপ বলে অভিহিত করেছেন।  তিনি এসআইআর সংক্রান্ত তৃণমূলের অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
শুভেন্দুর বার্তা
Image Credit : ANI

শুভেন্দুর বার্তা

রবিবার সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন, "ওরা গুন্ডামি করছে। এটা পুরোপুরি মিথ্যা অভিযোগ... দুর্নীতি, নারী সুরক্ষা, বেকারত্ব, তোষণের রাজনীতি এবং হিন্দু দেবদেবীদের উপর আক্রমণ এই রাজ্যের বড় সমস্যা। আসল সমস্যা থেকে নজর ঘোরানোর জন্য ওরা ইচ্ছাকৃতভাবে এসব করছে... এসবই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোর ষড়যন্ত্র।"

Related Articles

Related image1
আফগানিস্তানে ৬.৩ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প, তারপরই কম্পন অনুভূত হয় মায়ানমারে
Related image2
'অভিষেককে নন্দীগ্রামে দাঁড় করালে...', মমতার পর এবার নতুন চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর
35
মমতা-অভিষেকের মিছিল
Image Credit : Asianet News

মমতা-অভিষেকের মিছিল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪ নভেম্বর কলকাতায় এসআইআর-এর বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামতে চলেছেন এবং তাঁর সঙ্গে যোগ দেবেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতের নির্বাচন কমিশন এসআইআর ঘোষণার পরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মিছিলের কথা ঘোষণা করা হয়েছে।

45
SIR ঘোষণা
Image Credit : Getty

SIR ঘোষণা

নির্বাচন কমিশন জানিয়েছিল পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে এসআইআর হবে। চূড়ান্ত ভোটার তালিকা পেশ করা হবে আগামী ৭ ফেব্রুয়ারি। মঙ্গলবার থেকে রাজ্যে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে SIR-এর কাজ শুরু করবে। আর সেই দিনকেই SIR-এর প্রতিবাদের জন্য বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস। যাতে রীতিমত ক্ষুব্ধ বিজেপি।

55
SIR তরজা
Image Credit : Asianet News

SIR তরজা

এসআইআর ঘোষণার পর এই রাজ্যে দুই জন আত্মহত্যা করেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আর এই মৃত্যুর জন্য তৃণমূল কংগ্রেস কাঠগড়াত তুলেছে বিজেপিকে। তৃণমূল আরও বলেছে, "@BJP4India, আপনাদের হাত রক্তে রাঙা। এটা আতঙ্কিত ও বাস্তুচ্যুত করার জন্য পরিকল্পিত একটি অনুশীলনের মানবিক মূল্য। এসআইআর হল ভয় দেখানোর একটি যন্ত্র, যা আমাদের জনগণকে হতাশায় ঠেলে দিচ্ছে, তাদের নাগরিকত্ব এবং তাদের অধিকার নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করছে।" এবং আরও যোগ করেছে, "বাংলার মানুষ ন্যায় চাইবে, এবং আমরা নিশ্চিত করব যে তাদের ঘৃণার রাজনীতির দ্বারা নষ্ট হওয়া প্রতিটি জীবনের জন্য তারা জবাব দেবে।"

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শুভেন্দু অধিকারী
মমতা বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
Latest Videos
Recommended Stories
Recommended image1
'দলটা ফলতা হয়ে গিয়েছে' ধর্মতলার ধর্না দেখে তারকেশ্বর থেকে মমতাকে চরম খোঁচা শুভেন্দুর
Recommended image2
পিঠেই সংসার, পিঠেই ভালোবাসা! প্রতিবন্ধী স্বামীকে পিঠে বয়ে শুভেন্দুর 'জনতা দরবারে' সুন্দরবনের বধূ
Recommended image3
বুধবার থেকেই মহিলাদের অ্যাকাউন্টে কড়কড়ে ৩০০০ টাকা! 'অন্নপূর্ণা ভাণ্ডার' নিয়ে বড় আপডেট শুভেন্দুর
Recommended image4
Mamata Banerjee: "আমাকে আটকে রাখতে পারবে না" গৃহযুদ্ধের মাঝেই ধর্মতলায় দাঁড়িয়ে বিরাট দাবি মমতার
Recommended image5
Lakshmir Bhandar: মহিলাদের প্রকল্পে ‘পুরুষ লক্ষ্মী’র ছড়াছড়ি! লক্ষ্মীর ভাণ্ডারে কোটি কোটি টাকার দুর্নীতির পর্দাফাঁস
Related Stories
Recommended image1
আফগানিস্তানে ৬.৩ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প, তারপরই কম্পন অনুভূত হয় মায়ানমারে
Recommended image2
'অভিষেককে নন্দীগ্রামে দাঁড় করালে...', মমতার পর এবার নতুন চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved