MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Weather News: দক্ষিণবঙ্গে পালটে যেতে চলেছে আবহাওয়া, নতুন করে বর্ষার আপডেট দিল আবহাওয়া দফতর

Weather News: দক্ষিণবঙ্গে পালটে যেতে চলেছে আবহাওয়া, নতুন করে বর্ষার আপডেট দিল আবহাওয়া দফতর

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রার পারদ বেশ কিছুটা নেমে যেতে পারে দক্ষিণবঙ্গে। 

2 Min read
Author : Sahely Sen
| Updated : Aug 01 2023, 07:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Getty

চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে নতুন করে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট। মঙ্গলবারও সেই পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

210
Image Credit : Getty

উত্তর বঙ্গোপসাগরের মধ্যভাগে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার দরুন উপকূলের জেলাগুলিতে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় প্রায় ৪৫ কিলোমিটার।

310
Image Credit : Getty

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে, উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

410
Image Credit : Getty

দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবারের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

510
Image Credit : Pexels

বুধবার থেকে দক্ষিণের প্রায় সমস্ত জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে (৭ থেকে ১১ সেন্টিমিটার)। এর মধ্যে, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় অতি ভারী বৃষ্টির (৭ থেকে ২০ সেন্টিমিটার) কমলা সতর্কতা জারি করা হয়েছে। 

610
Image Credit : Getty

ঘূর্ণাবর্তের জেরে ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় ২ অগাস্ট, বুধবার পর্যান্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। 

710
Image Credit : Getty

মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও মঙ্গলবারের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

810
Image Credit : Getty

অন্যদিকে, উত্তরবঙ্গেও ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

910
Image Credit : Getty

বৃহস্পতিবার থেকে বৃষ্টি ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার পার্বত্য এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। 

1010
Image Credit : Getty

তবে, উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই। 

আরও পড়ুন- 
Seema Haider: আবার মা হতে চলেছেন সীমা হায়দার? বারবার স্বাস্থ্যের অবনতি নিয়ে জাগছে সংশয়
Manipur Violence: বিজেপি সরকারের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন মণিপুরের ২ জন নির্যাতিতার

Sujay Krishna Bhadra News: যে-সে লোক নন ‘কালীঘাটের কাকু’, বিরাট দুর্নীতির তথ্য হাতে পেয়েছে ইডি

Ukraine Russia War: ভয়াবহ বিস্ফোরণে দাউদাউ করে আগুন! মস্কোয় ড্রোন হামলার পর সদর্পে জেলেনস্কির বার্তা

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News Live: West Bengal Election - অতীতের সব রেকর্ড ভাঙবে? বিধানসভা ভোটে বাংলায় এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে পারে
Recommended image2
West Bengal HS Exam: আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেমিস্টারের বিশেষ নিয়ম কী কী
Recommended image3
ফেব্রুয়ারিতেই শীতের বিদায়, এবার ব্যাটিং শুরু গরমের, কবে থেকে বাড়বে তাপমাত্রা?
Recommended image4
বিজেপি-শাসিত গ্রাম পঞ্চায়েতে নীল-সাদার বদলে গেরুয়া, রণক্ষেত্র ধূপগুড়ি
Recommended image5
লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদনকারীদের টাকা কবে ঢুকবে? পেমেন্ট নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved