MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, নভেম্বরের শেষে বঙ্গ থেকে উধাও শীত, কবে বদল হবে আবহাওয়া?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, নভেম্বরের শেষে বঙ্গ থেকে উধাও শীত, কবে বদল হবে আবহাওয়া?

ঘূর্ণিঝড় মান্থা-র প্রভাব কাটলেও বাংলায় শীতের আমেজ স্থায়ী হচ্ছে না। সপ্তাহান্তে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে, যা নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে নভেম্বরের শেষে বাতাসে জলীয় বাষ্প বেড়ে শীতের অনুভূতি কমে যাওয়ার সম্ভাবনা আছে।

1 Min read
Author : Sayanita Chakraborty
Published : Nov 20 2025, 12:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : social media

অনেকেই আশা করেছেন, ‘নভেম্বর রেইন’ শেষ হলেই বাতাসের ছোঁয়ায় জাঁকিয়ে শীত পড়বে বাংলায়। সেই মতো শুরু হয়েছিল শীতও। কিন্তু, শেষে বদলে গেল পুরো চিত্র। তবে, ঘূর্ণিঝড় মান্থা-র প্রভাব কাটিয়ে উঠতেই পতন আবহাওয়ার। ভোরে ঠান্ডা আমেজ আর বেলা বাড়তেই গরম। এরই মাঝে খবর এ বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : X/Meteolorgical Centre

হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তে বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে। যা নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে নভেম্বরের শেষ দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ছয় জেলায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা আছে।

Related Articles

Related image1
বঙ্গে পারদ পতন! সকালের দিকে কুয়াশা বাড়ার সম্ভাবনা! তবে জাঁকিয়ে শীত কবে পড়বে?
Related image2
শীত-গ্রীষ্ম, বর্ষা ধনেপাতা তরতাজা রাখবেন কীভানে? জেনে নিন বিশেষ কয়েকটি উপায়
35
Image Credit : social media

জলীয় বাষ্পের পরিমাণও অনেকাট বেড়ে গিয়েছে। ফলে শীতের আমেজ উধাও হবে বাংলা থেকে। হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহের শুরুতে নয়া নিম্নচাপের জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও বাড়বে। নভেম্বরের শেষ পর্যন্ত এমন আবহাওয়া থাকবে বঙ্গে। ফলে আপাতত শীত পড়ার সম্ভাবনা নেই।

45
Image Credit : social Media

জানা যাচ্ছে, আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ বুধবার কলকাতার দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপর উঠেছে যা স্বাভাবিকের থেকে বেশি। বৃহস্পতিবার রাতে শহরের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি থাকবে।

55
Image Credit : Social Media

আবহাওয়া সূত্রে খবর, নতুন করে কোনও প্রাকৃতিক বিপর্যয় না হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফের শীত পড়বে বাংলায়। নভেম্বরে না হলেও ডিসেম্বরে বঙ্গবাসী শীত উপভোগ করতে চলেছেন।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
West Bengal News: হাসপাতাল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ পাণ্ডুয়ার বিধায়ক, মই বেয়ে উঠলেন ছাদে
Recommended image2
Congress: তৃণমূল সাংসদদের বড় অংশের বিদ্রোহে ক্ষুব্ধ কংগ্রেস! মুর্শিদাবাদে বিক্ষোভ
Recommended image3
Bangladesh Awami League: বিলাসবহুল হোটেলে 'যশোরের ত্রাস,' কলকাতায় বৈঠক আওয়ামি লিগের
Recommended image4
Kolkata Weather: আর কয়েক ঘন্টা! জেলায় জেলায় আসছে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া
Recommended image5
Digha Jagannath Temple: প্রাক্তনের দেওয়া সাধের নাম পাল্টে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী, বদলে গেলো 'জগন্নাথ ধামের নাম'
Related Stories
Recommended image1
বঙ্গে পারদ পতন! সকালের দিকে কুয়াশা বাড়ার সম্ভাবনা! তবে জাঁকিয়ে শীত কবে পড়বে?
Recommended image2
শীত-গ্রীষ্ম, বর্ষা ধনেপাতা তরতাজা রাখবেন কীভানে? জেনে নিন বিশেষ কয়েকটি উপায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved