MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • নিম্নচাপের জেরে ছুটির দিনে ভেস্তে যেতে পারে উইক এন্ড প্ল্যান! দুপুর গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে এই জেলাগুলিতে

নিম্নচাপের জেরে ছুটির দিনে ভেস্তে যেতে পারে উইক এন্ড প্ল্যান! দুপুর গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে এই জেলাগুলিতে

WB Weather Update: নিম্নচাপ সরলেও বঙ্গে অব্যাহত বিক্ষিপ্ত বৃষ্টির দাপট। রবিবার ছুটির দিনেও বৃষ্টির জেরে ভেস্তে যেতে  পারে প্ল্যান! কেমন থাকবে আজকের আবহাওয়া? বিশদে জানতে চোখ রাখুন সম্পূর্ণ ফটো গ্যালারিতে। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 27 2025, 06:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ক্রমশ সরছে নিম্নচাপ
Image Credit : Getty

ক্রমশ সরছে নিম্নচাপ

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপ সরে উত্তর ছত্তিশগড়ে অবস্থান করছে। রবিবার তা আরও সরে পূর্ব মধ্য প্রদেশে চলে যাবে। শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। শনিবার থেকে সোমবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। শনিবার পুরুলিয়া বাঁকুড়া দক্ষিণ ২৪ পরগনা। রবিবারে নদিয়া মুর্শিদাবাদ। সোমবার নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

26
 সক্রিয় মৌসুমী অক্ষরেখা
Image Credit : Getty

সক্রিয় মৌসুমী অক্ষরেখা

মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে বঙ্গে। মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ডের পর পুরুলিয়া, কাঁথি হয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। নিম্নচাপ সরলেও মৎস্যজীবীদের রবিবারও সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দফতর। এর আগে মঙ্গলবার পর্যন্ত সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া দফতর।

Related Articles

Related image1
স্বামী-স্ত্রী একসঙ্গে বিনিয়োগ করলেই মাত্র তিনমাসেই মিলবে চড়া সুদ, জানুন পোস্ট অফিসের এই স্কীম সমন্ধে
Related image2
দলের অন্দরেই দিলীপকে দুর্নামের চেষ্টা! ভাইরাল ভিডিয়ো কাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ প্রাক্তন সাংসদের
36
বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস
Image Credit : Getty

বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। এর প্রভাবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বাংলায়। দু এক পশলা ভারী বৃষ্টি কোন কোন জেলায় হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া  দফতর। সোম ও মঙ্গলবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 

46
উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে
Image Credit : Getty

উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে

উত্তরবঙ্গে রবিবার বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে। অতিভারি বৃষ্টির সতর্কতা। সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। মঙ্গল ও বুধবার বৃষ্টির পরিমাণ কমবে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। সোমবার থেকে বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস।

56
দূরে সরে নিম্নচাপ শক্তি হারাবে
Image Credit : Getty

দূরে সরে নিম্নচাপ শক্তি হারাবে

দূরে সরে নিম্নচাপ শক্তি হারাবে। ক্রমশ প্রভাব কমবে বাংলায়। মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলায় বৃষ্টি থাকবে। আগামী সপ্তাহের শুরুতে ফের বৃষ্টি বাড়বে বাংলায়। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়াতে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার ভারী বৃষ্টি পূর্বাভাস বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। 

66
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস
Image Credit : stockPhoto

বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস

রবিবার ও সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবারে নদিয়া, মুর্শিদাবাদ। সোমবার নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে অতিভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mamata Banerjee CV Ananda Bose Meet: ধর্মতলার ধর্না মঞ্চ থেকেই মমতা সোজা পৌঁছে গেলেন বিদায়ী রাজ্যপালের কাছে, সৌজন্য সাক্ষাৎ
Recommended image2
Srijato Accident: দুর্ঘটনার কবলে কবি শ্রীজাতর গাড়ি! ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, এখন কেমন আছেন?
Recommended image3
TMC Dharmatala Meeting: "ইতিহাসের কিন্তু পুনরাবৃত্তি হয়", হুঁশিয়ারি দিয়েই ধর্না তুলে নিলেন মমতা!
Recommended image4
'SIR VANISH'! ৫ বছর আগে স্মৃতি ফিরিয়ে ধর্না মঞ্চে রংতুলি হাতে মমতা বন্দ্যোপাধ্য়ায়
Recommended image5
Mamata Banerjee: "কাউকে কাউকে কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে", ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তাৎপর্যপূর্ণ বার্তা মমতার
Related Stories
Recommended image1
স্বামী-স্ত্রী একসঙ্গে বিনিয়োগ করলেই মাত্র তিনমাসেই মিলবে চড়া সুদ, জানুন পোস্ট অফিসের এই স্কীম সমন্ধে
Recommended image2
দলের অন্দরেই দিলীপকে দুর্নামের চেষ্টা! ভাইরাল ভিডিয়ো কাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ প্রাক্তন সাংসদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved