MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • SIR: মঙ্গলবার বাড়িতে BLO-রা, রাস্তায় নেমে জোরালো প্রতিবাদে মমতা-অভিষেকরা

SIR: মঙ্গলবার বাড়িতে BLO-রা, রাস্তায় নেমে জোরালো প্রতিবাদে মমতা-অভিষেকরা

প্রথম থেকেই SIR নিয়ে আপত্তি জানিয়ে আসছিল তৃণমূল কংগ্রেস। সরব ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় আর অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। পথে নামছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় আর 'সেনাপতি' অভিষেক। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Nov 01 2025, 02:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
SIR এর বিরোধিতা
Image Credit : ANI

SIR-এর বিরোধিতা

প্রথম থেকেই SIR নিয়ে আপত্তি জানিয়ে আসছিল তৃণমূল কংগ্রেস। সরব ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় আর অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এবার সেই বিরোধিতার সুর আরও চড়াল তৃণমূল। মঙ্গলবার রাজ্যে শুরু হবে SIR। সেই দিনই পথে নামছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় আর 'সেনাপতি' অভিষেক।

25
মঙ্গলবার থেকে রাজ্যে SIR শুরু
Image Credit : ANI

মঙ্গলবার থেকে রাজ্যে SIR শুরু

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়ে যাচ্ছে SIR। ইতিমধ্যেই বিএলওদের প্রশিক্ষণপর্ব শেষের পথে। মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি যেতে পারেন বিএলওরা। কমিশনের ঘোষণা অনুযায়ী ২০০২ সালের ভোটার লিস্টকেই প্রাধান্য দেওয়া হবে। কমিশনও জানিয়েছে যাদের ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই তাদের কোনও সমস্যা নেই। বাবা ও মায়ের নাম থাকলেই হবে।

Related Articles

Related image1
BLO তালিকায় মালদার ২ তৃণমূল নেতার নাম! বিজেপি আর তৃণমূলের তরজা শুরু
Related image2
BLO গাছে বেঁধে রাখার নিদান! তৃণমূল নেতার বিরুদ্ধে কমিশনে নালিশ ঠুকল বিজেপি
35
পথে মমতা-অভিষেক
Image Credit : Getty

পথে মমতা-অভিষেক

SIR যেদিন শুরু হবে, অর্থাৎ বিএলওরা মঙ্গলবারই বাড়ি বাড়ি গিয়ে SIR-এর কাজ শুরু করবেন। সেই দিনই মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর SIR নিয়ে বিজেপি চরম বার্তা পাঠাতেই মুখ্যমন্ত্রী পথে নামছেন। SIR-এর মধ্যে দিয়ে যাতে বৈধ কোনও ভোটারের নাম বাদ না যায়, সেই দিকে খেয়াল রাখতেই এই পদক্ষেপ ঘাসফুল শিবিরের।

45
তৃণমূলের মিছিল
Image Credit : Getty

তৃণমূলের মিছিল

তৃণমূল সত্রের খবর মঙ্গলবার, ৪ নভেম্বর দুপুর ১টা বেজে ৩০ মিনিটে মিছিল শুরু করবে তৃণমূল কংগ্রেস। রেড রোডের গান্ধীমূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হবে। বিআর আম্বেডকরের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তৃণমূল নেতৃত্ব। মিছিল যাবে উত্তর কলকাতার জোড়া শাঁক পর্যন্ত। মিছিলে সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য-সহ সকল জনপ্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

55
SIR আতঙ্ক
Image Credit : Asianet News

SIR আতঙ্ক

রাজ্যে SIR নিয়ে রীতিমত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যেই দুই জন SIR আতঙ্কে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরব হয়েছেন অভিষেক ও মমতা। মমতা আগেই জানিয়েছেন, কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। এবার নিয়ে পথে নেমে আরও জোরালো করছে প্রতিবাদ।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
দোল যাত্রায় সরকারি কর্মীরা কতদিন ছুটি পাবেন? ছুটির তালিকা প্রকাশ সরকারি স্কুলগুলির
Recommended image2
১ কোটিরও বেশি ভোটারকে নিয়ে উদ্বেগে মমতা বন্দ্যোপাধ্যায় ! SIR ইস্যুতে তোপ দিলীপের
Recommended image3
Yuva Sathi: অনলাইনে ফর্ম পূরণ করেছেন যুবসাথী প্রকল্পের? গৃহীত হয়েছে কি আবেদন? জেনে নিন এই বিশেষ ভাবে
Recommended image4
বঙ্গে ক্ষমতায় এসেই অনুপ্রবেশকারীদের তাড়াবে BJP, বিহারে দাঁড়িয়ে ঘোষণা অমিত শাহের
Recommended image5
Today’s News in Bengali Live: দোল যাত্রায় সরকারি কর্মীরা কতদিন ছুটি পাবেন? ছুটির তালিকা প্রকাশ সরকারি স্কুলগুলির
Related Stories
Recommended image1
BLO তালিকায় মালদার ২ তৃণমূল নেতার নাম! বিজেপি আর তৃণমূলের তরজা শুরু
Recommended image2
BLO গাছে বেঁধে রাখার নিদান! তৃণমূল নেতার বিরুদ্ধে কমিশনে নালিশ ঠুকল বিজেপি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved