MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
Annapurna Yojana
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বিশ্বকাপজয়ী বঙ্গতনয়া রিচা ঘোষকে আরও বড় উপহার মুখ্যমন্ত্রীর, উত্তরবঙ্গবাসীর জন্য নতুন স্টেডিয়াম

বিশ্বকাপজয়ী বঙ্গতনয়া রিচা ঘোষকে আরও বড় উপহার মুখ্যমন্ত্রীর, উত্তরবঙ্গবাসীর জন্য নতুন স্টেডিয়াম

Richa Ghosh North Bengal Stadium: উত্তরবঙ্গ সফরের মধ্যেই এবার বিশ্বকাপজয়ী বঙ্গতনয়া রিচা ঘোষের জন্য বড় উপহারের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী উপহার দেবেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী? দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 10 2025, 07:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
রিচা ঘোষের জন্য বড় উপহার
Image Credit : X/AITCofficial

রিচা ঘোষের জন্য বড় উপহার

গোটা উত্তরবঙ্গবাসী তথা বাংলার তনয়া রিচা ঘোষের জন্য এবার আরও বড় উপহারের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বকাপজয়ী বঙ্গকন্যা রিচা ঘোষের নামে এবার উত্তরবঙ্গে তৈরি হতে চলেছে স্টেডিয়াম। খুব শীঘ্রই তা নির্মাণের কাজ শুরু হয়ে যাবে বলে সোমবার শিলিগুড়ির উত্তরকন্য়ায় প্রশাসনিক বৈঠক থেকে এই কথা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কোথায় হচ্ছে স্টেডিয়াম?
Image Credit : X/RCBTweets

কোথায় হচ্ছে স্টেডিয়াম?

সোমবার উত্তরকন্যা থেকে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান যে, রিচা ঘোষের নামে স্টেডিয়াম তৈরি হবে চাঁদমনি টি এস্টেটের ২৭ একর জমিতে। রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হবে এই জমি। তবে নতুন এই স্টেডিয়াম তৈরি করতে সরকারের কত টাকা খরচ হবে সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি এখনও। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় আবেগে আপ্লুত হয়ে পড়েন রিচা ঘোষের বাবা-মা। 

Related Articles

Related image1
নতুন বছরের আগেই ঘুচছে বন্দিদশা, ছাড়া পাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
Related image2
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
35
রিচার জন্য একগুচ্ছ উপহার রাজ্যের
Image Credit : X/AITCofficial

রিচার জন্য একগুচ্ছ উপহার রাজ্যের

ভারতীয় মহিলা ক্রিকেট দল হিসেবে প্রথমবার বিশ্বকাপ জিতেছে রিচারা। তার ওপর রিচা ঘোষ আবার বঙ্গতনয়া। ফলে স্বাভাবিক ভাবেই চারপাশে চলছে জয়ের সেলিব্রেশন। বিশ্বকাপজয়ী রিচাকে ইতিমধ্যেই সিএবি-র তরফে ইডেন গার্ডেন্সে সংবর্ধনা জানানো হয়েছে। তাঁকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশে ডিএসপি পদে নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার রিচার নামে তৈরি হতে চলেছে স্টেডিয়াম। 

45
রিচাকে বিশেষ উপহার
Image Credit : X

রিচাকে বিশেষ উপহার

গত ৮ নভেম্বর শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) উপস্থিতিতে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রিচা ঘোষকে সংবর্ধনা দেয় সিএবি। রিচাকে ৩৪ লক্ষ টাকা এবং সোনার ব্যাট উপহার দিয়েছে সিএবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই সংবর্ধনা অনুষ্ঠানেই রিচাকে বঙ্গভূষণ সম্মান দেন।

55
রিচার প্রশংসায় পঞ্চমুখ সৌরভ
Image Credit : Instagram@richa9105

রিচার প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

রিচার প্রশংসা করে সিএবি সভাপতি সৌরভ বলেন, 'রিচা ছ’নম্বরে ব্যাট করতে নেমে যে কাজটা করে সেটা সবচেয়ে কঠিন। কারণ, বল কম পায়। রান করতে হয় অনেক বেশি। সেখানে ও রান করেছে। ওর স্ট্রাইক রেটটাই পার্থক্য গড়ে দিয়েছে। এক দিন যেন বলতে পারি রিচা ঘোষ ভারতের অধিনায়ক। সেই দিনটার অপেক্ষায় আছি।' মুখ্যমন্ত্রী বলেন, 'ওর কাছে অনেক প্রত্যাশা। কিন্তু ওর উপর চাপ দেব না। যা করছে, সেটা ভালোভাবে করুক। সবসময় তো একই পরিকল্পনায় সাফল্য আসে না। পরে হয়তো অন্য কোনও পরিকল্পনা করবে। অন্যভাবে সফল হবে।'

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather Update: সকাল থেকে বৃষ্টি! রাজ্য জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা, কদিন থাকবে এমন আবহাওয়া?
Recommended image2
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Recommended image3
Bangladeshi Woman Arrested News: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে কয়েক কোটি টাকার সোনা পাচার, ধৃত মহিলা
Recommended image4
Today’s News in Bengali Live: SCO Summit - SCO মঞ্চে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদীর, বললেন 'দ্বিচারিতা চলবে না'
Recommended image5
WB Weather: সক্রিয় নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
Related Stories
Recommended image1
নতুন বছরের আগেই ঘুচছে বন্দিদশা, ছাড়া পাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
Recommended image2
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved