MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • 'বকেয়া বঞ্চনায় কেন্দ্রের শর্ত অসম্মানজনক', কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের

'বকেয়া বঞ্চনায় কেন্দ্রের শর্ত অসম্মানজনক', কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee On PM Modi: কেন্দ্রীয় সরকারের নয়া শ্রম আইন নিয়ে এবার কোচবিহারের জনসভা থেকে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 09 2025, 04:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
নয়া শ্রমবিধি নিয়ে কেন্দ্রকে তোপ
Image Credit : Asianet News

নয়া শ্রমবিধি নিয়ে কেন্দ্রকে তোপ

অতি সম্প্রতি সারা দেশজুড়ে চালু হয়েছে কেন্দ্রের নয়া শ্রম আইন। সেই আইন রাজ্যে চালু হতে দেবেন না বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রাজ্যে এসে গিয়েছে শ্রম আইন সংক্রান্ত নিয়মাবলির প্রতিলিপি। এবার সেই প্রতিলিপি মানি না বলে তা ছিঁড়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit : ANI

কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এই বিষয়ে কোচবিহারের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, ‘’১০০ দিনের কাজের টাকা পাওয়ার ক্ষেত্রে যে শর্ত দেওয়া হয়েছে তা অসম্মানজনক।'' এরপর মঞ্চের ওপরেই সেই কাগজ ছিঁড়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Related Articles

Related image1
দেশজুড়ে বিমান বিপর্যয়ে মোদীর নিশানায় ইন্ডিগো, উড়ান পরিষেবায় কাঁটছাট কেন্দ্রের
Related image2
বিএলও-দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের
35
কী বললেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী?
Image Credit : ANI

কী বললেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী?

এই বিষয়ে কেন্দ্রকে বিঁধে মুখ্যমন্ত্রী আরও বলেন-''তিন, চারদিন আগে আমাদের একটা নোটিস পাঠিয়েছে। কেন্দ্রের নতুন লেবার কোড নিয়ে। ১০০ দিনের কাজের টাকা দিতে নতুন শর্ত চাপিয়েছে। আমরা এসব শর্ত মানি না, মানব না। এটা অসম্মানের। এই আমি কাগজ ছিঁড়ে ফেলে দিলাম। এটা কেন্দ্রের কোনও নোটিস নয়, এটা আমার কাছে থাকা কাগজ।'' 

45
নতুন শ্রম আইনে কী কী আছে?
Image Credit : ANI

নতুন শ্রম আইনে কী কী আছে?

সূত্রের খবর, আলাদা আলাদা রাজ্যে একই পদে আলাদা বেতন কাঠামো, একই সংস্থায় কাজ করেও রাজ্যভিত্তিতে শ্রমের পরিমাণ এবং পারিশ্রমিক আলাদা। শ্রমিকদের নিরাপত্তায় পৃথক বিধি। এসব জটিলতা কাটাতে চলতি বছরের নতুন শ্রম আইনের প্রস্তাব পাশ করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। চলতি বছরের নভেম্বর মাস থেকে সেই নতুন শ্রম কোড আইন চালুও হয়ে যায়। যদিও নয়া এই আইনের চূড়ান্ত বিরোধিতা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

55
১০০ দিনের বকেয়া নিয়ে সরব মমতা
Image Credit : ANI

১০০ দিনের বকেয়া নিয়ে সরব মমতা

এদিকে ১০০ দিনের বকেয়া বঞ্চনা নিয়ে বারবার প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুই দিনের কোচবিহার সফরেও রাজনৈতিক জনসভা থেকে রাজ্যের প্রাপ্য বকেয়া বঞ্চনা নিয়ে ফের সরব হন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘’১০০ দিনের কাজের জন্য এখনও কেন্দ্রের কাছে ৫১,৬১৭ কোটি টাকা পাইনি।'' তিনি আরও জানান, কেন্দ্র বকেয়া নিয়ে বঞ্চনা করলেও তারা বসে থাকবেন না। রাজ্যসরকার যে নিজেদের ব্যবস্থা করতে জানে কোচবিহারের সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে সেকথা মনে করিয়ে দেন তিনি।  

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: Gold Price Today Kolkata - গণেশ চতুর্থীতে কমলো সোনার দাম! ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন
Recommended image2
Bypolls: নন্দীগ্রামে সঞ্চিতা আর রেজিনগরে রবিউল আলম, উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের
Recommended image3
ভোট পরবর্তী হিংসা: সন্দেশখালিতে মাটি খুঁড়ে ময়না তদন্তের জন্য বার করা হল বিজেপি কর্মীর দেহ
Recommended image4
BSF Rescue: গঙ্গায় ডুবতে থাকা ১০ বাংলাদেশিকে বাঁচাল বিএসএফ, দলে এক মাসের শিশুও
Recommended image5
Madrasa Closed: মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য়!অনিয়মে বন্ধ ২৫২টি মাদ্রাসা, শোকজ ১০০টি
Related Stories
Recommended image1
দেশজুড়ে বিমান বিপর্যয়ে মোদীর নিশানায় ইন্ডিগো, উড়ান পরিষেবায় কাঁটছাট কেন্দ্রের
Recommended image2
বিএলও-দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved