MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • 'সব সাগর এক বার, গঙ্গাসাগর বার বার', গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

'সব সাগর এক বার, গঙ্গাসাগর বার বার', গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

WB CM Mamata Banerjee News: আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। সাগরে আগত দূর দুরান্তের ভক্তদের জন্য এবার বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদ তথ্যের জন্য দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 05 2026, 05:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
গঙ্গাসাগর মেলা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image Credit : ANI

গঙ্গাসাগর মেলা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাতে গোনা আর মাত্র তিন-চার দিনের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে বিশ্বের অন্যতম প্রাচীন বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা। মকর সংক্রান্তির পূণ্যলগ্নে সাগরে ডুব দেবেন লক্ষ-লক্ষ ভক্ত। দূর দুরান্ত থেকে আগত এই সকল ভক্তদের সুবিধার্থে এবার বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলায় আগত সকল ভক্ত ও সাধারণ মানুষের জন্য এবার গঙ্গাসাগর সেতু বানানোর জন্য এদিন সেতুর শিল্যানাস করলেন তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
গঙ্গাসাগর সেতুর শিল্যানাস
Image Credit : Asianet News

গঙ্গাসাগর সেতুর শিল্যানাস

সূত্রের খবর, ফেরিঘাট হয়ে ঘুরপথে গঙ্গাসাগর মেলায় আসতে অসুবিধা হয় দূর দুরান্তের ভক্তদের। কারণ, গঙ্গাসাগর মেলায় শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষই নয়। এই মেলায় ভিড় জমান পশ্চিমবঙ্গের নানা প্রান্তের ভক্তরা। তাদের সুবিধার্থে গত বছরই মেলার আগে গঙ্গাসাগর সেতু তৈরি করার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো সোমবার গঙ্গাসাগর সেতুন শিল্যানাস করলেন তিনি। প্রায় ১৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই সেতু। জানাগিয়েছে মুড়িগঙ্গা নদীর উপর এই সেতু তৈরি হলে একদিকে যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে তেমনই মেলায় আসতেও সময় বাঁচবে ভক্তদের। জার্নিও কম হবে অনেকটাই। 

Related Articles

Related image1
এসআইআর-ভোটার শুনানিতে প্রামাণ্য নথি নয় ডোমিসাইল সার্টিফিকেট, বড় নির্দেশ নির্বাচন কমিশন
Related image2
কোন পথে ভোটের ভবিষ্যত? বঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক নির্বাচন কমিশনের
35
কী বললেন মুখ্যমন্ত্রী?
Image Credit : ANI

কী বললেন মুখ্যমন্ত্রী?

সোমবার গঙ্গাসাগর সেতুর শিল্যানাস করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, ‘’তাঁর সরকার মুখে বলেন না। কাজে করে দেখান।'' জানা গিয়েছে, ১৭০০ কোটি টাকা খরচ করে চার লেনের সেতু তৈরি হওয়ার পরে গঙ্গাসাগরে যাওয়ার সমস্যা মিটবে। এদিন সেই কথা মনে করিয়ে সরকারি কর্মসূচির মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, এবার- সব সাগর এক বার, গঙ্গাসাগর বার বার।''

45
গঙ্গাসাগর সেতু নিয়ে একগুচ্ছ পদক্ষেপ
Image Credit : Asianet News

গঙ্গাসাগর সেতু নিয়ে একগুচ্ছ পদক্ষেপ

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান যে, এটি তৈরি হলে কাকদ্বীপের লট-৮ থেকে কচুবেড়িয়া পৌঁছোতে আর ভেসেল বা ফেরির উপর নির্ভর করতে হবে না। আগামী দু’ থেকে তিন বছরের মধ্যে এই সেতু তৈরি হয়ে যাবে। চার লেনের অত্যাধুনিক সেতু তৈরিতে খরচ পড়বে ১,৭০০ কোটি টাকা। নির্মাণের বরাত দেওয়া হয়েছে এনএনটি সংস্থাকে। 

55
কমবে গঙ্গাসাগর পৌঁছনোর ঝামেলা
Image Credit : Asianet News

কমবে গঙ্গাসাগর পৌঁছনোর ঝামেলা

তিনি বলেন, ‘’একটু হলেও বাংলার মানুষের জন্য, সারা বিশ্বের পর্যটকের জন্য, পুণ্যার্থীদের জন্য, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল-সহ সকলের জন্য গর্ববোধ করছি। আমরা মুখে বলি না। কাজে করি। কারণ, এই সেতু তৈরি হলে গঙ্গাসাগরের মানুষের যন্ত্রণা কমবে।'' তিনি আরও বলেন, ‘’আগে বলা হত, সব সাগর বার বার গঙ্গাসাগর এক বার। এখন মানুষ বলেন, সব সাগর এক বার, গঙ্গাসাগর বার বার।'' 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur University Protest: যাদবপুরের দেওয়ালে মাওবাদীদের সমর্থনে স্লোগান! দেশবিরোধী তকমা ঘোচাতে কী বার্তা দিচ্ছে প্রশাসন?
Recommended image2
Kolkata Weather News: ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলার আকাশে! বুধবার দিনভর বৃষ্টিতে ভাসবে কলকাতা
Recommended image3
ছেলেকে শাসনের 'বদলা' নিতে শিক্ষককে বেল্ট পেটা করল অভিভাবক, ভাইরাল CCTV ফুটেজ
Recommended image4
Digital Currency: পুজোর আগে নয়া নিয়ম! রেশন নিতে দেখাতে হবে বিশেষ টোকেন, কীভাবে সংগ্রহ করবেন?
Recommended image5
Ajker Bangla News live: Dilip Ghosh News - 'যাদবপুরে এখনও দাপিয়ে বেড়াচ্ছে অ্যান্টি সোশ্যালরা', বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
Related Stories
Recommended image1
এসআইআর-ভোটার শুনানিতে প্রামাণ্য নথি নয় ডোমিসাইল সার্টিফিকেট, বড় নির্দেশ নির্বাচন কমিশন
Recommended image2
কোন পথে ভোটের ভবিষ্যত? বঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক নির্বাচন কমিশনের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved