MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • WB Weather Update: রাজ্য জুড়ে শীতের দাপট, কুয়াশার চাদরে ঢাকল একাধিক জেলা

WB Weather Update: রাজ্য জুড়ে শীতের দাপট, কুয়াশার চাদরে ঢাকল একাধিক জেলা

আগামী কয়েকদিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া ও সকালের কুয়াশা বজায় থাকবে। শ্রীনিকেতন ও আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় শীতের দাপট বেড়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নতুন বছরের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

2 Min read
Author : Deblina Dey
Published : Dec 29 2025, 06:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ঠান্ডার দাপট আরও বাড়তে পারে
Image Credit : ANI

ঠান্ডার দাপট আরও বাড়তে পারে

আগামী কয়েক দিন রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং সকালের দিকে কুয়াশার প্রভাব অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঠান্ডার দাপট আরও বাড়তে পারে।গত কয়েক দিনে শীতের লড়াইয়ে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাকে টেক্কা দিয়েছে বীরভূমের শ্রীনিকেতন। এমনকি, উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ারের চেয়েও এখানে তাপমাত্রা নেমে গিয়েছিল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
নতুন বছরের শুরুতে কিছুটা বাড়বে তাপমাত্রা
Image Credit : ANI

নতুন বছরের শুরুতে কিছুটা বাড়বে তাপমাত্রা

হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার তেমন হেরফের হবে না। তবে তার পর দুই থেকে তিন ডিগ্রি পারদ চড়বে। ফলে নতুন বছরের শুরুতে কিছুটা বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে আগামী সাতদিন তাপমাত্রার খুব বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে।

Related Articles

Related image1
৭ রাজ্যে বৃষ্টির সতর্কতা, শৈত্যপ্রবাহ কোন কোন রাজ্যে? কেমন থাকবে বাংলার আবহাওয়া?
Related image2
শীত না গরম! কেমন থাকবে এবার বড়দিনের আবহাওয়া? তারই পূর্বাভাস দিল হাওয়া অফিস
35
জেলায় ঘন কুয়াশা
Image Credit : ANI

জেলায় ঘন কুয়াশা

পাশাপাশি, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও মালদহ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ঘন কুয়াশা দেখা গিয়েছে। যেখানে দৃশ্যমানতা ছিল ৫০ থেকে ২০০ মিটার। শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণবঙ্গে যা সর্বনিম্ন। এ ছাড়া, বাঁকুড়়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া এবং কল্যাণীতে ১০.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১০ ডিগ্রি সেলসিয়া।

45
 পরপর দুদিন সর্ব নিম্ন তাপমাত্রার প্রভাব
Image Credit : ANI

পরপর দুদিন সর্ব নিম্ন তাপমাত্রার প্রভাব

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর-রাজ্যে জুড়ে পরপর দুদিন সর্ব নিম্ন তাপমাত্রার প্রভাব। রাজ্যে শীতের দাপট, শ্রীনিকেতন ও আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বছর শেষের আগে জাঁকিয়ে ঠান্ডা বঙ্গে। সোমবার দিনে সকাল থেকেই কুয়াশায় ঢেকেছে মহানগর সহ দক্ষিণবঙ্গের পথঘাট। বেলা বাড়লে শীতের দাপট কিছুটা কমলেও এখনি রেহাই নেই হাড় কাঁপুনি ঠান্ডা থেকে। সোমবার দিনভর কেমন থাকবে আবহাওয়া?

55
তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের নীচে
Image Credit : ANI

তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের নীচে

উত্তরবঙ্গের সমতল এলাকায় আলিপুরদুয়ারেও সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৮.০ ডিগ্রিতে। পাহাড়ি জেলা দার্জিলিংয়ে পারদ আরও নেমে ৪.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কলকাতা (আলিপুর) অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৬ ডিগ্রি কম। রাজ্যজুড়ে শীতের দাপট ক্রমশ বাড়ছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD), কলকাতার প্রকাশিত তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ৮.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। শ্রীনিকেতনের তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের নীচে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
West Bengal Annapurna Yojana: সেপ্টেম্বর মাসের টাকা ছাড়ার আগে বিরাট বার্তা, যোগ্য তালিকায় কারা?
Recommended image2
Weather Update: নিম্নচাপের জেরে শনিবারও বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়, কবে কমবে দুর্যোগ?
Recommended image3
Ajker Bangla News Live: England vs Pakistan - এজবাস্টনে ৪ দিনেই জয় ইংল্যান্ডের, টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ পাকিস্তান
Recommended image4
কর্মরত শিক্ষকদের দিতে হবে টেট, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও SSC-র কাছে চিঠি দফতরের
Recommended image5
Surendranath College Incident: "আমাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে!" মুখ খুললেন সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল
Related Stories
Recommended image1
৭ রাজ্যে বৃষ্টির সতর্কতা, শৈত্যপ্রবাহ কোন কোন রাজ্যে? কেমন থাকবে বাংলার আবহাওয়া?
Recommended image2
শীত না গরম! কেমন থাকবে এবার বড়দিনের আবহাওয়া? তারই পূর্বাভাস দিল হাওয়া অফিস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved