MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বঙ্গে শীতের পথে কাঁটা ঘূর্ণিঝড়! নভেম্বরের শেষ সপ্তাহেই প্রবল বর্ষণের আশঙ্কা

বঙ্গে শীতের পথে কাঁটা ঘূর্ণিঝড়! নভেম্বরের শেষ সপ্তাহেই প্রবল বর্ষণের আশঙ্কা

WB Winter Alerts: সাগরে নিম্নচাপের জেরে শীতের পথে কাঁটা ঘূর্ণিঝড়? নভেম্বরের শেষ সপ্তাহে কেমন থাকবে সপ্তাহভর আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

3 Min read
Author : Moumita Poddar
Published : Nov 24 2025, 06:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৪৮ ঘন্টায় গভীর নিম্নচাপ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। জানিয়েছে ভারতের মৌসম ভবন। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে সেনিয়ার। নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। যার অর্থ সিংহ। নভেম্বর মাসের শেষে বিশাখাপত্তনম এর কাছাকাছি ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা। এর সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। দুর্যোগপূর্ণ আবহাওয়া। প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
শুস্ক আবহাওয়া
Image Credit : Getty

শুস্ক আবহাওয়া

আপাতত শুষ্ক আবহাওয়া। কোনও কোনও জেলায় সকালে কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। শীতের আমেজ অনেকটাই কম। সকালে ও রাতে হালকা শীতের অনুভূতি। আগামী ৩/৪ দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই খুব সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে।

Related Articles

Related image1
ভারতীয় সিনেমায় এক যুগের অবসান, আইকনিক অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রী মোদীর
Related image2
প্রাথমিক টেটের ভুল প্রশ্নের উত্তরে মিলবে নম্বর, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
36
ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা
Image Credit : Getty

ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা

দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন মালাক্কা প্রণালীতে তৈরি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ ও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আজ সিস্টেমটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা। পরবর্তী ৪৮ ঘন্টায় গভীর নিম্নচাপ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরে আরো শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। জানিয়েছে ভারতের মৌসম ভবন।কোমোরিন এলাকায় তৈরি হয়েছে একটি আপার এয়ার সার্কুলেশান বা ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন কোমরিন এলাকা ও শ্রীলঙ্কা উপকূলে ২৫ নভেম্বর এটি নিম্নচাপে পরিণত হবে। আরও দুটি আপারি আর সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব অরুণাচল প্রদেশ ও পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায়। একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আরবসাগর এলাকায়।

46
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সামান্য কমেছে সর্বনিম্ন তাপমাত্রা।‌ স্বাভাবিকের ওপরে যে তাপমাত্রা রয়েছে তা স্বাভাবিকের কাছাকাছি বা সামান্য নিচে নামতে পারে। কলকাতায় ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকবে আগামী পাঁচ দিন। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করতে পারে। তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন নেই। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। শুষ্ক হাওয়ায় হালকা শীতের আমেজ। রাতে এবং খুব সকালে হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় তা উধাও হবে।আগামী দু-তিন দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে কুয়াশার সতর্কতা। তার প্রভাব পড়ার সম্ভাবনা। দক্ষিণ বঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আপাতত।

56
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়া

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সকালেও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে। দার্জিলিং এর তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে। সকালে বিক্ষিপ্ত হবে দু এক জায়গায় কুয়াশার সম্ভাবনা। কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।

66
কলকাতার আবহাওয়া
Image Credit : Getty

কলকাতার আবহাওয়া

সকালে কুয়াশা/ধোঁয়াশা। পরে পরিষ্কার আকাশ। তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। আজকেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে। সকালে হালকা কুয়াশা। কলকাতায় পারদ ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর ঘরেই থাকবে। আগামী পাঁচ দিন একই রকম আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। কলকাতার তাপমান। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯১ শতাংশ।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
আজকের আবহাওয়া

Latest Videos
Recommended Stories
Recommended image1
লক্ষ্মীর ভাণ্ডারের সব উপভোক্তা পাবেন না ৩০০০ টাকা! অন্নপূর্ণা ভাণ্ডারের আপনি তালিকায় আছেন তো, চেক করুন
Recommended image2
১৩ বছরের জট কাটছে! সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যেই হাওড়া পুরভোট: শুভেন্দু অধিকারীর
Recommended image3
Human Sacrifice: তন্ত্রসাধনার নামে ১৪ বছরের নাবালককে বলি দেওয়ার চেষ্টা!
Recommended image4
Strict Guidelines: কড়া নির্দেশিকা বিজেপি সরকারের, শীর্ষ আধিকারিকদের বিশেষ নির্দেশ নবান্নের
Recommended image5
Summer Vacation: দারুণ খবর! এক ধাক্কায় ছুটি বাড়ল ৫৭ দিন, কবে খুলবে স্কুলগুলো? গরমের ছুটি নিয়ে নয়া বিজ্ঞপ্তি
Related Stories
Recommended image1
ভারতীয় সিনেমায় এক যুগের অবসান, আইকনিক অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রী মোদীর
Recommended image2
প্রাথমিক টেটের ভুল প্রশ্নের উত্তরে মিলবে নম্বর, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved