MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে হাওয়া বদল! কবে থেকে কলকাতায় জাঁকিয়ে শীত? রইল বিরাট আপডেট

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে হাওয়া বদল! কবে থেকে কলকাতায় জাঁকিয়ে শীত? রইল বিরাট আপডেট

WB Winter Alerts: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকলেও এর সরাসরি কোনো প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। কেমন থাকবে ছুটির দিনে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 23 2025, 06:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
 আবহাওয়ার আপডেট
Image Credit : Getty

আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। আপাতত গভীর নিম্নচাপের পূর্বাভাস ভারতের মৌসম ভবনের। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ আন্দামান সাগরে। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মালাক্কা প্রণালীতে। এর সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের।

26
দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া
Image Credit : Getty

দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া

দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। সামান্য নামলো তাপমাত্রা। আগামী দু-তিনদিন তাপমাত্রা আরও কিছুটা কমবে। শীতের আমেজ সামান্য ফিরবে সকালে ও রাতে। কলকাতায় ফের ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। পশ্চিমের জেলায় ১৪/১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা। সকালে ও রাতে শীতের আমেজ। বেলায় কিছুটা কমবে শীতের আমেজ।

Related Articles

Related image1
বাংলাদেশ থেকে এসে টোটো চালিয়ে দিব্যি চলছে সংসার, এসআইআর আবহে বসিরহাট সীমান্তে অবৈধ ভোটারের হদিশ
Related image2
অতিরিক্ত কাজের চাপ সামলাতে না পেরে চরম সিদ্ধান্ত, নদীয়ায় সুইসাইড নোট লিখে আত্মঘাতী বিএলও
36
দক্ষিণবঙ্গে আরও পারদ পতন
Image Credit : Getty

দক্ষিণবঙ্গে আরও পারদ পতন

রবিবার থেকে সামান্য কমতে পারে তাপমাত্রা।‌ মঙ্গলবারের মধ্যে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। স্বাভাবিকের ওপরে যে তাপমাত্রা রয়েছে তা স্বাভাবিকের কাছাকাছি আসতে পারে। কলকাতায় ১৭ এবং জেলায় ১৪/১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা বজায় থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। আগামী দু-তিন দিনে সামান্য কমতে পারে তাপমাত্রা। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। শুষ্ক হাওয়ায় শীতের আমেজ। রাতে শিশির এবং খুব সকালে দু এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

46
কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে
Image Credit : Getty

কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে

রবিবার থেকে মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে। উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে কুয়াশার সতর্কতা। তার প্রভাব পড়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। সামান্য নামলো পারদ। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে হালকা কুয়াশা। রবিবার থেকে ২দিন আরো একটু কমতে পারে তাপমাত্রা। কলকাতায় পারদ ১৭/ ১৯ ডিগ্রি সেলসিয়াস এর ঘরেই থাকবে। সকালে কুয়াশা/ধোঁয়াশা। পরে পরিষ্কার আকাশ থাকবে।

56
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
Image Credit : Asianet News

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র পার্বত্য এলাকায়। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। আজ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এর কিছু এলাকায়। বৃষ্টি হলে তাপমাত্রা কমতে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। রবিবার থেকে কুয়াশার সম্ভাবনা বাড়বে। কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।

66
ভিনরাজ্যের আপডেট
Image Credit : Asianet News

ভিনরাজ্যের আপডেট

মধ্যপ্রদেশে শৈত্য প্রবাহের পরিস্থিতি। কেরল ও মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সতর্কতা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু পন্ডিচেরি এবং করাইকালে। আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪৫ থেকে ৫৫ কিলোমিটার সর্বোচ্চ ৬০ কিঃমিঃ প্রতি ঘন্টায় হতে পারে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
দক্ষিণে বাড়ছে পারদ, পাহাড়ে ঠান্ডা, জেনে নিন দোলে কেমন থাকবে আবহাওয়া
Recommended image2
রাস্তায় আলু ফেলে বিক্ষোভ BJP কিষাণ মোর্চার, জানুন আজকে কিলো প্রতি আলুর দাম
Recommended image3
Yuva sathi প্রকল্পে ৯ দিনেই ব্যাপক ৭৬ লক্ষের বেশি আবেদন, আবেদনের দিন বাড়াতে পারে নবান্ন
Recommended image4
Ajker Bangla News Live: শুক্রবার থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় কত কোম্পানি? দেখুন লিস্ট
Recommended image5
'দু'দিন পর সরকার চালাব আমি,' শিলিগুড়িতে পুলিশকে হুঁশিয়ারি শঙ্কর ঘোষের
Related Stories
Recommended image1
বাংলাদেশ থেকে এসে টোটো চালিয়ে দিব্যি চলছে সংসার, এসআইআর আবহে বসিরহাট সীমান্তে অবৈধ ভোটারের হদিশ
Recommended image2
অতিরিক্ত কাজের চাপ সামলাতে না পেরে চরম সিদ্ধান্ত, নদীয়ায় সুইসাইড নোট লিখে আত্মঘাতী বিএলও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved