MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • দেশে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু, উল্টো সুর বঙ্গে- দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস

দেশে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু, উল্টো সুর বঙ্গে- দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস

Weather Update: গোটা দেশে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু। কিন্তু উল্টো ছবি বঙ্গে। কলকাতা -সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। আপাতত বৃষ্টি চলবে কলকাতায়। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 15 2025, 01:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
বর্ষা বিদায় নিচ্ছে!
Image Credit : Getty

বর্ষা বিদায় নিচ্ছে!

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দেশে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু উল্টো ছবি বাংলায়। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গই পুজোর মুখে ভাসছে বিক্ষিপ্ত বৃষ্টিতে। এই অবস্থায় কিছুটা হলেও বঙ্গে বৃষ্টি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর হাওয়া অফিস।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
রাজ্যে দুর্যোগের পূর্বাভাস
Image Credit : Getty

রাজ্যে দুর্যোগের পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এখনই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি থামার কোনও পূর্বাভাস নেই। আরও কিছুদিন চলতে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও সোমবার একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।

Related Articles

Related image1
১ কোটি টাকার মাওবাদী কমান্ডার নিহত হাজারিবাগের জঙ্গলে, ঝাড়খণ্ডে পুলিশি অভিযান চলছে
Related image2
ঠিক কতটা পরিমাণ সোনা বাড়িতে রখতে পারেন? এর বেশি সোনা রাখলে কড়া শাস্তি দেবে আয়কর বিভাগ
36
কলকাতার আবহাওয়া
Image Credit : Getty

কলকাতার আবহাওয়া

কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি। সর্বোচ্চ আর্দ্রতা ৯১ শতাংশ।

46
বঙ্গে বৃষ্টির কারণ
Image Credit : Asianet News

বঙ্গে বৃষ্টির কারণ

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা তেলঙ্গানার দিকে সরে গিয়েছে। পশ্চিমবঙ্গের উপর এর সরাসরি কোনও প্রভাব পড়ছে না। তবে উত্তর-পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৩.১ থেকে ৫.৮ কিলোমিটারের মধ্যে। এছাড়াও একটি অক্ষরেখা সক্রিয়। যার কারণে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। তাই বঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

56
বর্ষা বিদায়
Image Credit : Getty

বর্ষা বিদায়

মৌসমভবন জানিয়েছে গোটা দেশ থেকেই বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সময়ের তিন দিন আগেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। সাধারণত ১৭ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়।

66
বাংলায় বর্ষা বিদায় কবে?
Image Credit : Getty

বাংলায় বর্ষা বিদায় কবে?

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে বাংলায় এখনও বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়নি। আপাতত এই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনাও নেই। বঙ্গে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে অক্টোবরের প্রথম দিকে। তাই নিম্নচাপের প্রভাব না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image2
e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
Recommended image3
Suvendu Adhikari: অন্নপূর্ণায় ৩ হাজার, স্বনির্ভর গোষ্ঠীতে ৩০ হাজার! নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর
Recommended image4
Annapurna Yojana: ১০ জুলাই-র পর আবেদন করেছেন? কবে মিলবে অন্নপূর্ণা যোজনা? ঘোষণা সরকার পক্ষের
Recommended image5
SSC: ৩৫ হাজার নিয়োগে রাজ্যকে ৯ মাস সময় সুপ্রিম কোর্টের, আপাতত স্বস্তিতে ‘যোগ্য’ শিক্ষকরা
Related Stories
Recommended image1
১ কোটি টাকার মাওবাদী কমান্ডার নিহত হাজারিবাগের জঙ্গলে, ঝাড়খণ্ডে পুলিশি অভিযান চলছে
Recommended image2
ঠিক কতটা পরিমাণ সোনা বাড়িতে রখতে পারেন? এর বেশি সোনা রাখলে কড়া শাস্তি দেবে আয়কর বিভাগ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved