MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বঙ্গে ঘনঘোর দুর্যোগের আশঙ্কা, নিম্নচাপের কারণে প্রবল বৃষ্টির আশঙ্কা আরও ৪ দিন

বঙ্গে ঘনঘোর দুর্যোগের আশঙ্কা, নিম্নচাপের কারণে প্রবল বৃষ্টির আশঙ্কা আরও ৪ দিন

দিন কয়েক ধরেই আকাশের মুখভার ছিল। বিক্ষিপ্ত বৃষ্টিও হচ্ছিল এদিক সেদিক। কিন্তু আকাশের বাঁধ ভাঙল বৃহস্পতিবার দুপুর থেকে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই বৃহস্পতিবার দুপুর থেকে প্রবল বৃষ্টি হল। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 21 2025, 07:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বৃহস্পতিবার বৃষ্টি
Image Credit : ANI

বৃহস্পতিবার বৃষ্টি

দিন কয়েক ধরেই আকাশের মুখভার ছিল। বিক্ষিপ্ত বৃষ্টিও হচ্ছিল এদিক সেদিক। কিন্তু আকাশের বাঁধ ভাঙল বৃহস্পতিবার দুপুর থেকে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই বৃহস্পতিবার দুপুর থেকে প্রবল বৃষ্টি হল। যার কারণে একাধিক জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। কলকাতা হাওড়া দুই ২৪ পরগনায় একাধিক এলাকা জলমগ্ন হয়ে পডেছে। ব্যহত হয়েছে জনজীবন।

25
কলকাতায় বৃষ্টি
Image Credit : ANI

কলকাতায় বৃষ্টি

আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী কলকাতায় গতকাল, বুধবার বিকেল থেকে আজ, বৃহস্পতিবার সকাল পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে ০৩০.১ মিলিমিটার। আর আজ সকাল থেকে ০২৮.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রায় একই অবস্থায় হাওড়া ও দুই ২৪ পরগনার। আপাতত আবহাওয়া বদলের কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি চলবে ২৫ অগস্ট অর্থাৎ সোমবার পর্যন্ত। তেমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Related Articles

Related image1
'আপনারা অযোগ্যদের বাঁচাতে চাইছেন', SSCকে তুলোধনা করে যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে সুপ্রিম কোর্ট
Related image2
'BJPর দিকে তাকিয়ে রয়েছে বঙ্গবাসী', মেট্রোর উদ্বোধনের আগে দল ও জনগণকে পৃথক ২টি বার্তা মোদীর
35
মৎসজীবীদের জন্য সতর্কতা
Image Credit : ANI

মৎসজীবীদের জন্য সতর্কতা

আলিপুর হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় ৪৫-৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেইকারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২১ অহস্ট থেকে ২৩ অগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বজায় থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

45
দুর্যোগপূর্ণ আবহাওয়া
Image Credit : Asianet News

দুর্যোগপূর্ণ আবহাওয়া

আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী ২৫ অগস্ট পর্যন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে এইদুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাওবজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

55
দুর্যোগের কারণ
Image Credit : Asianet News

দুর্যোগের কারণ

হাওয়া অফিসের খবর, বঙ্গোপসাগরের মাত্র দেড় কিলোমিটার ওপরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর ওড়িশা থেকে গাঙ্গেয় উপত্যকার মধ্য়ে সেটি অবস্থান করছে। যার কারণে এই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক এলায় বৃষ্টিতে প্রচুর পরিমাণে ক্ষতির সম্ভাবনা রয়েছে। নিচু এলাকাগুলিতে জল জমতে পারে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বার হতে নির্দেশ দিয়েছে হাওয়া অফিস।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
ফের কাঁপবে কলকাতা, ফেব্রুয়ারিতে আবার নামবে পারদ, রইল আবহাওয়ার আপডেট
Recommended image2
চালু ভ্রাম্যমাণ ল্যাব, ঘুরে দাঁড়াল উত্তরবঙ্গের একমাত্র ফরেন্সিক প্রতিষ্ঠান
Recommended image3
বাংলা-সহ ৫ রাজ্যে Vote, ১৪৪৪ জন কেন্দ্রীয় পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে ECI
Recommended image4
'সুপ্রিম' নির্দেশে ২৫% DA দিতে রাজ্যের ধাক্কা কত? রইল চুলচেরা হিসেব নিকেশ
Recommended image5
একলা চলো রে নীতি Congress-এর, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনেই লড়বে কংগ্রেস
Related Stories
Recommended image1
'আপনারা অযোগ্যদের বাঁচাতে চাইছেন', SSCকে তুলোধনা করে যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে সুপ্রিম কোর্ট
Recommended image2
'BJPর দিকে তাকিয়ে রয়েছে বঙ্গবাসী', মেট্রোর উদ্বোধনের আগে দল ও জনগণকে পৃথক ২টি বার্তা মোদীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved