MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • এই ৪টি কারণে এবার বঙ্গে শীতের লম্বা ইনিংস, ১১ জানুয়ারি পর্যন্ত হাড় কাঁপবে কলকাতার

এই ৪টি কারণে এবার বঙ্গে শীতের লম্বা ইনিংস, ১১ জানুয়ারি পর্যন্ত হাড় কাঁপবে কলকাতার

Weather News: এবার বঙ্গে শীতের লম্বা ইনিংস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি শীতে কাঁপছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস ১১ জানুয়ারি পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া। রইল এমন শীতের ৪টি কারণ

2 Min read
Author : Saborni Mitra
Published : Jan 05 2026, 10:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কনকনে ঠান্ডার লম্বা ইনিংস
Image Credit : ANI

কনকনে ঠান্ডার লম্বা ইনিংস

এবার কনকনে ঠান্ডার লম্বা ইংনিসের সাক্ষী রইল গোটা বঙ্গ। উত্তরবঙ্গের তুলনায় এবার শীত বেশি কাবু করেছে দক্ষিণবঙ্গকে। কোনও কোনও ক্ষেত্রে উত্তরবঙ্গের তুলনায় পশ্চিমের জেলাগুলির তাপমাত্রার পারদ-পতন ছিল বেশি। কিন্তু আর কতদিন এমন কনকনে ঠান্ডা থাকবে? এখনও স্পষ্ট উত্তরদেয়নি আলিপুর হাওয়া অফিস। তবে হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী ১১ জানুয়ারি পর্যন্ত কনকাতা-সহ বঙ্গে থাকবে কনকনে ঠান্ডা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কনকনে ঠান্ডা
Image Credit : ANI

কনকনে ঠান্ডা

সকালে মেঘলা আকাশ, হুহু করে বইছে উত্তুরে হিমেল হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা শীতে ঠকঠক করে কাঁপছে। রাতের থেকে দিনের তপমাত্রার পতন তুলনামূলক ভাবে বেশি হচ্ছে। ২৫ ডিসেম্বর ২০২৫ থেকে শীত যে ইংনিস শুরু করেছে তাই কাঁপিয়ে দিচ্ছে গোটা বঙ্গবাসীকে। দীর্ঘ দিন পরেই এমন কনকনে ঠান্ডা লম্বা ইনিংস খেলল। শীতবিলাসিরা খুশি হলেও যাদের সকাল বা রাতে কাজে বেরুতে হয় তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে শীতের দাপট।

Related Articles

Related image1
SIR-এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে কমিশনকে ফের চিঠি মমতার
Related image2
প্রবল ঠান্ডায় কাকভোরে কেঁপে উঠল অসম, ৫.১ মাত্রার কম্পনে আতঙ্কে সকালে ঘরছাড়়া বহু মানুষ
35
কলকাতার আবহাওয়া
Image Credit : ANI

কলকাতার আবহাওয়া

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি কম। কিন্তু গতকাল দুপুরে অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫.৯ ডিগ্রি কম। আপাতত ১১ জানুয়ারি পর্যন্ত কলকাতার তাপমাত্রা তেমন কোনও কোনও পরিবর্তন হবে না বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজও ২০ ডিগ্রির আশেপাশে থাকবে।

45
পৌষ সংক্রান্তি পর্যন্ত ঠান্ডা
Image Credit : ANI

পৌষ সংক্রান্তি পর্যন্ত ঠান্ডা

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে পৌষ সংক্রান্ত পর্যন্ত কনকনে ঠান্ডা থাকার কথা। যার অর্থ ১৪ বা ১৫ জানুয়ারি পর্যন্ত এবার শীত বিরাজ করবে উত্তর ও দক্ষিণবঙ্গে। আলিপুর হাওয়া অফিসের পাঁচ দিনের পূর্বাভাসের তথ্য অনুযায়ী কনকনে ঠান্ডা থাকছেই। তারপর উত্তরের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

55
বঙ্গে এত ঠান্ডার কারণ
Image Credit : ANI

বঙ্গে এত ঠান্ডার কারণ

  • ১। উত্তর-পশ্চিম থেকে আসা হিমেল হাওয়া এবার বাধা পাচ্ছে না। সরাসরি দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারছে।
  • ২। প্রশান্ত মহাসাগরে লা নিনা পরিস্থিতি চলছে। তার কারণে ভারতে তীব্র শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
  • ৩। পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণাবর্তের কারণে শীত বাধা পায়। এগুলি এবার হিমালয়ের ওপর দিয়ে দ্রুত চলে যায়।
  • ৪। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে জেলাগুলিতে গভীর রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকছে। যার কারণে দিনের বেলাও সূর্যের আলো বাধা পাচ্ছে। তাই দিনের বেলার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকছে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News live: Durga Puja 2026 - শপিংমলে দুর্গাপুজোর স্বাদ নিতে চলুন সাউথ সিটি, রীতি মেনে মলে চলছে প্রথমবার পুজোর আয়োজন
Recommended image2
Suvendu Adhikari: শুভেন্দুর প্রশাসনের মানবিক উদ্যোগ! আর ফুটপাতে দুধ গরম করতে হবেনা তাঁকে, সীতাদেবীর জন্য হচ্ছে বাড়ির ব্যবস্থা
Recommended image3
Bhata Hike: পুজোর আগেই সুখবর! ৫০০ টাকা বাড়ল বার্ধক্য, বিধবা ও দিব্যং ভাতা, শর্ত ১টাই
Recommended image4
BJP Warning: দুর্নীতিতে 'জ়িরো টলারেন্স'! হোয়াটসঅ্যাপে কর্মীদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
Recommended image5
SIR-এ নাম বাদ পড়েও অন্নপূর্ণা-আয়ুষ্মান ভারতের সুবিধে? শুনানিতে বড় বার্তা সুপ্রিম কোর্টের
Related Stories
Recommended image1
SIR-এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে কমিশনকে ফের চিঠি মমতার
Recommended image2
প্রবল ঠান্ডায় কাকভোরে কেঁপে উঠল অসম, ৫.১ মাত্রার কম্পনে আতঙ্কে সকালে ঘরছাড়়া বহু মানুষ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved