MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • দেশের বিভিন্ন রাজ্যে কেরোসিনের বরাদ্দ বন্ধ কেন্দ্রের, পশ্চিমবঙ্গ কী পাচ্ছে?

দেশের বিভিন্ন রাজ্যে কেরোসিনের বরাদ্দ বন্ধ কেন্দ্রের, পশ্চিমবঙ্গ কী পাচ্ছে?

২০২৫ সালে এসেও জ্বালানির জন্য ভারতীয়দের অনেকেই কেরোসিনের উপর নির্ভরশীল। এই নির্ভরতা কমানোর উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে কেরোসিনের ব্যবহার এখনও বন্ধ করা সম্ভব হয়নি।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jan 24 2025, 04:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কেরোসিনের বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার
Image Credit : our own

দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কেরোসিনের বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার

দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কেরোসিনের বরাদ্দ পাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কেরোসিন সরবরাহ করা হচ্ছে না।

210
এখনও অবশ্য পশ্চিমবঙ্গ-সহ ১৯টি রাজ্যের রেশন গ্রাহকরা কেরোসিনের বরাদ্দ পেয়ে আসছেন
Image Credit : our own

এখনও অবশ্য পশ্চিমবঙ্গ-সহ ১৯টি রাজ্যের রেশন গ্রাহকরা কেরোসিনের বরাদ্দ পেয়ে আসছেন

এখনও সারা দেশে ১৯ টি রাজ্যের রেশন গ্রাহকদের কেরোসিন সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গ।

310
দেশের যে রাজ্যগুলি এখনও কেরোসিন পাচ্ছে তাদের বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে
Image Credit : Getty

দেশের যে রাজ্যগুলি এখনও কেরোসিন পাচ্ছে তাদের বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে

গত বছর পশ্চিমবঙ্গের জন্য কেরোসিনের বরাদ্দ কমিয়ে অর্ধেক করা হয়। দেশের আরও কয়েকটি রাজ্যের জন্যও কেরোসিনের বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে।

410
ইংরাজি নতুন বছরের শুরুতে পশ্চিমবঙ্গের জন্য কেরোসিনের বরাদ্দ কমানো হয়েছে
Image Credit : Getty

ইংরাজি নতুন বছরের শুরুতে পশ্চিমবঙ্গের জন্য কেরোসিনের বরাদ্দ কমানো হয়েছে

নতুন ইংরাজি বছরের প্রথম তিন মাসে পশ্চিমবঙ্গের জন্য ৫৮ হাজার ৯৬৮ কিলোলিটার কেরোসিন বরাদ্দ করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। অতীতে বরাদ্দের পরিমাণ ছিল ১ লক্ষ ৭৬ হাজার কিলোলিটার।

510
বরাদ্দ অনেক কমানো হলেও, সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি কেরোসিন পাচ্ছে পশ্চিমবঙ্গ
Image Credit : our own

বরাদ্দ অনেক কমানো হলেও, সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি কেরোসিন পাচ্ছে পশ্চিমবঙ্গ

সারা দেশের মোট বরাদ্দের প্রায় দুই-তৃতীয়াংশ কেরোসিন পাচ্ছে পশ্চিমবঙ্গ। এক্ষেত্রে বাংলার পরেই আছে বিহার।

610
নতুন ইংরাজি বছরের প্রথম তিন মাসের জন্য সারা দেশে ৮৫ হাজার ৮৮৪ কিলোলিটার কেরোসিন বরাদ্দ
Image Credit : our own

নতুন ইংরাজি বছরের প্রথম তিন মাসের জন্য সারা দেশে ৮৫ হাজার ৮৮৪ কিলোলিটার কেরোসিন বরাদ্দ

২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত সারা দেশের জন্য মোট ৮৫ হাজার ৮৮৪ কিলোলিটার কেরোসিন বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। এর সিংহভাগ পাচ্ছে বাংলা। বিহার পাচ্ছে ৬ হাজার ৩৮৪ কিলোলিটার কেরোসিন।

710
কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারেই বাংলাকে বেশি কেরোসিন দিতে বাধ্য হচ্ছে কেন্দ্র
Image Credit : our own

কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারেই বাংলাকে বেশি কেরোসিন দিতে বাধ্য হচ্ছে কেন্দ্র

কলকাতা হাইকোর্টে এক মামলার পরিপ্রেক্ষিতে নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে কেরোসিন বরাদ্দ করতে হবে পেট্রোলিয়াম মন্ত্রককে। এই কারণেই বাংলাকে বেশি কেরোসিন দিতে বাধ্য হচ্ছে কেন্দ্র।

810
পশ্চিমবঙ্গে কেরোসিন বরাদ্দের জন্য নির্দিষ্ট নীতি তৈরির নির্দেশ হাইকোর্টের
Image Credit : SOCIAL MEDIA

পশ্চিমবঙ্গে কেরোসিন বরাদ্দের জন্য নির্দিষ্ট নীতি তৈরির নির্দেশ হাইকোর্টের

কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের জন্য কেরোসিনের বরাদ্দ নিয়ে নির্দিষ্ট নীতি তৈরি করতে হবে পেট্রোলিয়াম মন্ত্রককে।

910
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেরোসিনের কোটা ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, রাজি হয়নি পশ্চিমবঙ্গ
Image Credit : Getty

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেরোসিনের কোটা ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, রাজি হয়নি পশ্চিমবঙ্গ

দেশের অনেক রাজ্যই কেন্দ্রীয় সরকারের অনুরোধ মেনে কেরোসিনের কোটা ছেড়ে দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কেরোসিনের বরাদ্দ কমাতে রাজি হয়নি।

1010
কেরোসিনের দাম অনেক বেড়ে যাওয়ায় সারা দেশেই চাহিদা অনেক কমে গিয়েছে
Image Credit : our own

কেরোসিনের দাম অনেক বেড়ে যাওয়ায় সারা দেশেই চাহিদা অনেক কমে গিয়েছে

কেরোসিনের দাম এখন অনেকটাই বেশি। ফলে সাধারণ মানুষ কেরোসিনের ব্যবহার কমিয়ে দিয়েছেন বা বন্ধ করে দিয়েছেন। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC Dharmatala Meeting: ধর্মতলার ধর্নামঞ্চ! ঠিক পাশেই মমতা-অভিষেক টানটান বৈঠক, জল্পনা তুঙ্গে
Recommended image2
Mamata Banerjee: একটা কমিউনিটি যখন জোট বাঁধে না! ধর্মতলার ধর্না মঞ্চে একী বললেন মমতা,দেখুন ভিডিও
Recommended image3
পয়লা বৈশাখের পরেই রাজ্যে ভোট! নির্বাচন কমিশন নয়, TMCকে সময় বেঁধে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
Recommended image4
অকাল বর্ষণে ভিজবে কলকাতা, আজ থেকে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলির জন্য
Recommended image5
Lakshmi Bhandar: ৫ বছর ধরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জালিয়াতি! ৪০ হাজার টাকা না পেয়ে অভিযোগ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved