MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • কুয়াশার চাদরে ঢাকবে বাংলা! শীতের দাপটে জুবুথুবু অবস্থা থেকে কবে মিলবে মুক্তি? জানুন পূর্বাভাস

কুয়াশার চাদরে ঢাকবে বাংলা! শীতের দাপটে জুবুথুবু অবস্থা থেকে কবে মিলবে মুক্তি? জানুন পূর্বাভাস

West Bengal Weather Update: আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পৌষের শেষেও এখনই বিদায় নিচ্ছে না শীত। আগামী কয়েকদিন রাজ্যে শীতল দিনের পরিস্থিতি ও শৈত্য প্রবাহ বজায় থাকবে, সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। 

2 Min read
Author : Deblina Dey
Published : Jan 10 2026, 06:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আজ থাকবে শীতল দিনের পরিস্থিতি
Image Credit : ANI

আজ থাকবে শীতল দিনের পরিস্থিতি

West Bengal Weather Update: পৌষ মাসের পরই কী বিদায় নেবে শীত? আলিপুর হাওয়া অফিস সেই সম্পর্কে একটি ইঙ্গিত দিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী পাঁচ-সাত দিন শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গে কুয়াশার ঘনঘটা। দুই একদিন জায়গায়ায় আজ থাকবে শীতল দিনের পরিস্থিতি। সকাল থেকে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকতে পারে। রবিবার থেকে কমবে কুয়াশা। এমনই জানিয়ে দিল হাওয়া অফিস।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
দিনাজপুরে থাকবে ঘন কুয়াশা
Image Credit : ANI

দিনাজপুরে থাকবে ঘন কুয়াশা

চলতি সপ্তাহের মঙ্গলবার ছিল কলকাতায় শীতলতম দিন। বুধবার সর্বনিম্ন তাপমাত্রার তেমন বদল হয়নি। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি। আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি। রবিবার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে থাকবে ঘন কুয়াশা। দৃশ্যমানতে নামতে পারে ৫০ মিটারে।

Related Articles

Related image1
Weather Update: রেকর্ড শীত বঙ্গে! দক্ষিণবঙ্গে ফের পারদ পতন, রইল আগাম আবহাওয়ার খবর
Related image2
ভরা পৌষে আরও নামবে পারদ, জেনে নিন আজ কত শীত পড়বে বাংলা, রইল আপডেট
36
শীতের দাপটে কাঁপছে সারা বাংলা
Image Credit : Getty

শীতের দাপটে কাঁপছে সারা বাংলা

দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতে শীতল দিনের পরিস্থিতি থাকছে। আজ সকাল থেকে সামান্য হলেও বদলেছে আবহাওয়া। ঠান্ডা থাকলেও পারদ সামান্য হলেও বেড়েছে বলে অনুভূত হচ্ছে সকলের। জেনে নিন আজ গোটা দিন কেমন থাকবে আবহাওয়া। শীতের দাপটে কাঁপছে সারা বাংলা। শেষকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করছে।

46
এখনই বিদায় নিচ্ছে না শীত
Image Credit : Getty

এখনই বিদায় নিচ্ছে না শীত

হাত আর মাত্র ৫ দিন সময় রয়েছে। তারপরই শেষ হয়ে যাবে পৌষ মাস। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস এখনই বিদায় নিচ্ছে না শীত। তবে কনকনে ঠান্ডা যেমনটা পড়়েছিল জানুয়ারির প্রথম তেমন নাও থাকতে পারে। শীতের আমেজ থাকবেই। আপাতত শৈত্য প্রবাহ ও শীতল দিনের পরিস্থিতি থাকছে বীরভূম ও পূর্ব বর্ধমান জেলাতে। শীতল দিনের পরিস্থিতি আরও ছয় জেলায়।

56
 রাজ্যে কুয়াশার সতর্কতা জারি
Image Credit : Getty

রাজ্যে কুয়াশার সতর্কতা জারি

আজ পর্যন্ত আবহাওয়ার বিশেষ পরিবর্তন না হলেও আগামী দিনগুলিতে রাজ্যে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার কারণে কমবে দৃশ্যমানতা। বীরভূম, নদিয়া,দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা,দুই বর্ধমানে কুয়াশার সতর্কতা জারি। উত্তরবঙ্গে দার্জিলিং-সহ গোটা এলাকায় শীতের দাপট আগামী কয়েক সপ্তাহ থাকবে।

66
হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা
Image Credit : Getty

হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা

রবিবার থেকে কলকাতার তাপমাত্রা সামান্য একটু বাড়লেও রাজ্য জুড়ে উত্তুরে হাওয়ার দাপট যেমন ছিল তেমনই থাকবে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। কিন্তু সেটির কোনও প্রভাব পড়বে না বাংলায়। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় থাকবে ঘন কুয়াশা। কলকাতা-সহ বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC Bypoll Bengal: উপনির্বাচনের দুটি আসনেই প্রার্থী দিল ঋতব্রতপন্থী তৃণমূল! কিন্তু জোড়াফুল প্রতীক নিয়ে এখনও রায় দেয়নি কমিশন
Recommended image2
Nandigram ByElection: উপনির্বাচনে শুভেন্দুর গড়ে কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান, পুরোনোতেই ভরসা মমতার
Recommended image3
Nabanna New Holiday List: বিশ্বকর্মা পুজোর ছুটির দিন বদল, নতুন হলিডে লিস্ট জারি হল নবান্নে, কবে মিলবে ছুটি?
Recommended image4
School Holiday List: টানা ৪ দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ছুটি
Recommended image5
WB Weather: উৎসবের মরশুমে ভরপুর বৃষ্টিতে ভিজবে বাংলা? রইল আবহাওয়ার বিরাট আপডেট
Related Stories
Recommended image1
Weather Update: রেকর্ড শীত বঙ্গে! দক্ষিণবঙ্গে ফের পারদ পতন, রইল আগাম আবহাওয়ার খবর
Recommended image2
ভরা পৌষে আরও নামবে পারদ, জেনে নিন আজ কত শীত পড়বে বাংলা, রইল আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved