MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • WB Weather Update: কুয়াশার চাদরে বাংলা, শীতের বিদায় ঘণ্টা কি বাজল? কী বলছে হাওয়া অফিস

WB Weather Update: কুয়াশার চাদরে বাংলা, শীতের বিদায় ঘণ্টা কি বাজল? কী বলছে হাওয়া অফিস

কলকাতা-সহ রাজ্যজুড়ে বাড়বে কুয়াশার দাপট, দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে। রবিবার থেকে হাওয়া বদলের সঙ্গে তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবার পর্যন্ত শীতের আমেজ থাকলেও।

2 Min read
Author : Deblina Dey
Published : Jan 19 2026, 06:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে
Image Credit : Getty

সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা - ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা - ১৩.১ ডিগ্রি সেলসিয়াস‌। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। সোমবার পর্যন্ত কুয়াশার ঘনঘটা বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে মাঝারি থেকে ঘন কুয়াশা বিক্ষিপ্তভাবে থাকবে।সপ্তাহান্তে কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে
Image Credit : Getty

সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে

সোমবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে।আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে রাজ্যে। তবে আশার খবর হল, আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচে থাকবে। রবিবার থেকে হাওয়া বদল এবং সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে বুধবারের মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

Related Articles

Related image1
মাঘের শুরুতে জাঁকিয়ে শীত, জেনে নিন কতটা বদল হবে আবহাওয়া, রইল আপডেট
Related image2
পশ্চিমবঙ্গ থেকে কি বিদায় নিচ্ছে হাড়কাঁপানো শীত? আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল IMD
35
রবিবার থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে
Image Credit : AI Generated

রবিবার থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে

আবহাওয়া অফিস বলছে, রবিবার থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতেও। সর্বোচ্চ ৩ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস।উত্তরবঙ্গেও তাপমাত্রা বেড়েছে গত কয়েকদিনে। কুয়াশার দাপটও বেড়েছে একইসাথে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনায় সতর্কতা। দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারের কাছাকাছি।আগামী কয়েক দিন একই রকম শীত থাকবে রাজ্যে। রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে তার পরে ধীরে ধীরে কমতে পারে শীত।

45
শীতের খেলা বজায় থাকবে মঙ্গলবার পর্যন্ত
Image Credit : Getty

শীতের খেলা বজায় থাকবে মঙ্গলবার পর্যন্ত

আজ বিকেলের পর থেকে শীতের খেলা বজায় থাকবে মঙ্গলবার পর্যন্ত। ৩১ জানুয়ারির পর থেকে শীত আসতে আসতে বিদায় নিতে শুরু করবে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার অর্থাৎ রাতের তাপমাত্রার বড়সড় হেরফের হবে না।উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। শনিবার ও রবিবারের মধ্যে কুয়াশার সম্ভাবনা বাড়বে।

55
 ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে বৃহস্পতিবার
Image Credit : Getty

ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে বৃহস্পতিবার

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, তাপমাত্রা বাড়ার নেপথ্যে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে বৃহস্পতিবার। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা সোমবার আসবে। এদিকে লাক্ষাদ্বীপ ও সংলগ্ন উত্তর-পূর্ব আরব সাগর এলাকায় কেরল উপকূলে ফুঁসছে ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট বেড়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।আগামী কয়েক দিন একই রকম শীত থাকবে রাজ্যে। রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। তবে তার পরে ধীরে ধীরে কমতে পারে শীত। এ সপ্তাহেই জমিয়ে শীতের আমেজ শেষ।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News Live: Nepal Floods - বিপর্যস্ত নেপালে কীভাবে উদ্ধারকাজ করছে সরকার? জানালেন প্রধানমন্ত্রী বালেন শাহ
Recommended image2
বদলি ভাতা: সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা শুভেন্দুর সরকারের! এবার থেকে বদলি হলেই মিলবে ৫০০০০ টাকা
Recommended image3
Rain Alert: শনিতে ৯ জেলায় জারি হল হলুদ সতর্কতা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
Recommended image4
Mamata Banerjee: "বিজেপির অন্যায়ের জবাব বিজেপির লোকেরাই দেবে", ছাত্র সংগঠনের সমাবেশ থেকে বিরাট বার্তা মমতার
Recommended image5
Rakhi: ভবানীপুরে রাখি উৎসবের সূচনা করলেন শুভেন্দু, রাখির উৎসবে দিলীপ-সুকান্ত
Related Stories
Recommended image1
মাঘের শুরুতে জাঁকিয়ে শীত, জেনে নিন কতটা বদল হবে আবহাওয়া, রইল আপডেট
Recommended image2
পশ্চিমবঙ্গ থেকে কি বিদায় নিচ্ছে হাড়কাঁপানো শীত? আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল IMD
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved