MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal Weather Update: সোমের পর মঙ্গলেও দুর্যোগের বার্তা, কোথায় অবস্থান করছে নিম্নচাপ?

West Bengal Weather Update: সোমের পর মঙ্গলেও দুর্যোগের বার্তা, কোথায় অবস্থান করছে নিম্নচাপ?

West Bengal Weather Update: নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টিভেজা মহানগর থেকে শহরতলি। সোমবার সপ্তাহের শুরুতে দিনভর বৃষ্টিতে ভিজেছে বাংলা। মঙ্গলবার থেকে কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 17 2026, 07:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : ChatGPT

আজকের আবহাওয়ার আপডেট

সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তার মধ্যেই বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ডিপ্রেশনে পরিণত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে যেতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস
Image Credit : ANI

নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস সূত্রে খবর, ডিপ্রেশনটি অবস্থান করছে উপকূলীয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সংলগ্ন এলাকা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে। অবস্থানটি কলকাতার খুব কাছেই—প্রায় ২২.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

Related Articles

Related image1
WB Annapurna Bhandar Update: ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল অন্নপূর্ণার টাকা, কারা বাদ পড়লেন?
Related image2
WB Education News: মুখস্থ বিদ্যায় পড়াশোনার দিন শেষ, শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ রাজ্য শিক্ষা দফতরের
36
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা
Image Credit : ANI

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জারি হয়েছে কমলা সতর্কতা। আগামী ২ থেকে ৩ ঘণ্টায় এই জেলাগুলির কিছু অংশে মাঝারি ধরনের বজ্রঝড়, তীব্র বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হতে পারে।

46
কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে?
Image Credit : ANI

কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে?

অন্যদিকে, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ায় জারি হয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

56
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : ANI

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গেও সোমবার বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে কোথাও কোথাও জল জমা বা ছোটখাটো ধসের পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের বেশিরভাগ সময়ই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

66
কলকাতার আবহাওয়ার আপডেট
Image Credit : ANI

কলকাতার আবহাওয়ার আপডেট

কলকাতার ক্ষেত্রেও আগামী ২৪ ঘণ্টায় সাধারণত মেঘলা আকাশ থাকবে। কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ একটি তীব্র বৃষ্টির স্পেল হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস-এর কাছাকাছি থাকতে পারে। ইতিমধ্যেই গত ২৪ ঘণ্টায় কলকাতায় ১৫.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা থেকে বাদ গেল লক্ষাধিক আবেদনকারীর নাম, পুনরায় করা যাবে আবেদন?
Recommended image2
Now Playing
Annapurna Bhandar: ১ কোটি ৪৫ লক্ষ মহিলারা পাচ্ছেন অন্নপূর্ণার টাকা, বাকিরা কবে পাবেন, বড় ঘোষণা
Recommended image3
বর্তমান ভারতে জেন জি-র বিপ্লব ও বিপ্লবী পুলিন বিহারী দাসের বর্তমান অবস্থান
Recommended image4
Now Playing
শুভেন্দুর সরকার ১০০ দিনে কেমন কাজ করল, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বিনামূল্য বাস- এক নজরে মার্কশিট
Recommended image5
Annapurna Yojana: ১৭ লক্ষ মহিলার অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল, টাকা পেতে এবার কী করবেন জানুন
Related Stories
Recommended image1
WB Annapurna Bhandar Update: ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল অন্নপূর্ণার টাকা, কারা বাদ পড়লেন?
Recommended image2
WB Education News: মুখস্থ বিদ্যায় পড়াশোনার দিন শেষ, শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ রাজ্য শিক্ষা দফতরের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved