Annapurna Bhandar: অন্নপূর্ণার ক্ষোভে উত্তাল ক্যানিং বিডিও অফিস, আশ্বাসের পরও থামল না বিক্ষোভ

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে উত্তপ্ত ক্যানিং ১ নম্বর ব্লক। শুক্রবার দুপুরে ক্যানিং ১ বিডিও অফিসের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখান বিভিন্ন এলাকার মহিলারা।

Share this Video

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে উত্তপ্ত ক্যানিং ১ নম্বর ব্লক। শুক্রবার দুপুরে ক্যানিং ১ বিডিও অফিসের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখান বিভিন্ন এলাকার মহিলারা। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, তাঁরা প্রত্যেকেই আর্থিকভাবে দুর্বল পরিবারের সদস্য। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তাঁরা নিয়ম মেনে প্রথমে অনলাইনে এবং পরে অফলাইনেও আবেদনপত্র জমা দিয়েছিলেন। কিন্তু এখনও তাঁদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছয়নি বলে অভিযোগ।

Related Video