স্কুল বন্ধেও ফি চেয়ে পাঠানোয় প্রতিবাদ, ক্ষোভ উগরে দিলেন নিউটাউন ডিপিএস-র অভিভাবকরা

Published : Jun 25, 2020, 02:21 PM ISTUpdated : Jun 25, 2020, 02:34 PM IST
স্কুল বন্ধেও ফি চেয়ে পাঠানোয় প্রতিবাদ, ক্ষোভ উগরে দিলেন নিউটাউন ডিপিএস-র অভিভাবকরা

সংক্ষিপ্ত

 ফি বৃদ্ধির প্রতিবাদে নিউটাউন দিল্লি পাবলিক স্কুলের অভিভাবকরাও   দাবি, এই পরিস্থিতিতে তাঁরা স্কুল ফি সহ কোনও বাড়তি ফি দেবেন না করোনা পরিস্থিতিতে বেতন কাটছে অনেকের, অনেকেই আবার কর্মহীন   স্কুল বন্ধ থাকলেও ফি চেয়ে পাঠানোয় ক্ষোভ উগরে দেন অভিভাবকরা

করোনা আবহে অনেকেই কাজ হারিয়েছে। অনেকের আবার কাজ থাকলেও বেতন কাটা যাচ্ছে, বেসরকারি কোম্পানিগুলিতে। এই পরিস্থিতি শহরের নামীদামি বেসরকারি স্কুলগুলির ফি নিয়ে  অভিভাবকদের বিক্ষোভ দেখা গিয়েছে। আর এবার প্রতিবাদের পথে নিউটাউন দিল্লি পাবলিক স্কুলের অভিভাবকরাও।  

আরও পড়ুন, প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তায় তাজা বোমা, ক্ষোভে ফেটে পড়ল সল্টলেকবাসী


জানা গিয়েছে, নিউটাউন দিল্লি পাবলিক স্কুলের বেশ কিছু অভিভাবকরা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। তাঁদের দাবি যখন স্কুল খোলা ছিল না, সে ক্ষেত্রে কী করে স্কুলের টিউশান ফি , ইলেকট্রিসিটি বিল, ট্রান্সপোর্ট ফি চেয়ে স্কুল কর্তৃপক্ষ মেইল পাঠায়। সমস্ত স্কুলের ছাত্র- ছাত্রীর অভিবাবকদের তাতেই বিক্ষোভের পথে এই স্কুলের  অভিভাবকেরাও। তাদের অভিযোগ, বিভিন্ন সময়ে বিভিন্ন খাতে টাকা চেয়ে স্কুল কর্তৃপক্ষ মেইল পাঠিয়েছে। তা সম্পূর্ণ পূরণ করা হলেও করোনার জন্য যখন সমস্ত কিছুই বন্ধ, সেই সময় গাড়ি ভাড়া টিউশান ফি ডেভলপমেন্ট ফ্রী সহ একাধিক ফ্রি চেয়ে বিপাকে ফেলেছে স্কুল কর্তৃপক্ষ। তাতেই বিক্ষোভ অভিভাবকদের।

আরও পড়ুন, ফুলবাগান হত্যাকাণ্ডের তদন্তে খুলল বড়সড় জট, অমিতের রিভলবার-রহস্য ফাঁস করল পুলিশ


প্রসঙ্গত, করোনা আবহে রাজ্য তথা দেশজুড়ে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সবাই যাচ্ছে। আর এই পরিস্থিতিতে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। অনেকে বেতনের অধিকাংশ কমে গিয়েছে। আর এই পরিস্থিতিতে যদি স্কুল কর্তৃপক্ষ অতিরিক্ত মাত্রায় ফি বাড়ায় তা অভিবাবকদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে  ইতিমধ্য়েই ফি বৃদ্ধি সহ একাধিক অভিযোগ নিয়ে প্রতিবাদের পথে নেমেছে- দমদম সেন্ট মেরি এন্ড ডে স্কুল,  একে ঘোষ মেমোরিয়াল, নারায়নপুর সেন্ট জোন্স স্কুল, জিডি বিড়লা, তারাতলা নেচার পার্কের বিড়লা ভারতী স্কুল, দিল্লি পাবলিক স্কুল,অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল, হরিয়ানা বিদ্যামন্দির, অশোক হাই সেকেন্ডারি স্কুল,  ক্যালকাটা পাবলিক স্কুল, বউবাজারের সেন্ট মাইকেল স্কুলের অভিভাবকরাও।  

 

 

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

 করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি

PREV
click me!

Recommended Stories

Dirtiest Station: শিয়ালদা লাইনের এই দুটি স্টেশনই সব থেকে নোংরা, নামগুলো জানলে নিজেই লজ্জা পাবেন
WB Supplimentary Voter List: সোমবার কখন সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হবে? সময় জানিয়ে দিল CEO অফিস