আদ্রতার জেরে কাটছে না অস্বস্তি, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

Published : Jul 15, 2020, 08:55 AM IST
আদ্রতার জেরে কাটছে না অস্বস্তি, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

সংক্ষিপ্ত

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস   পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে  ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায়    কোচবিহার ,আলিপুরদুয়ারে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা 


বুধবার শহর ও শহরতলির আকাশ সারাদিন মেঘলা থাকবে। আদ্রতা জনিত কারণে অস্বস্তি বেড়েছে। মৌসুমী অক্ষরেখা  উত্তরবঙ্গ থেকে সরতেই বৃষ্টির পরিমাণ কমেছে উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আপাতত  নেই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। মৌসুমী অক্ষরেখা চন্ডিগড় আজমগড় দুমকা ক্যানিং হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা আরো দক্ষিণ-পূর্ব দিকে সরে যাবে। এর ফলে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিহারের রয়েছে একটি ঘূর্ণাবর্ত এর প্রভাবে বিহার সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলা মূলত পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার  কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন, ১৯ জুলাই পর্যন্ত ফের লকডাউন রাজ্য়ে, কনটেইনমেন্ট জোনে কড়াকড়ি
 
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার  কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৬৫ শতাংশ। রবিবার  কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।   এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৭৩ শতাংশ। শনিবার  কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৬২ শতাংশ।  

আরও পড়ুন, মেডিক্যালে বাবা মারা গেছেন ৬দিন আগে, জানানোই হয়নি ছেলেকে

  কোচবিহার ,আলিপুরদুয়ারে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে।  শুক্রবার পর্যন্ত দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া,বাঁকুড়াতে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার থেকে শনিবার বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গেও। উল্লেখ্য, গত সপ্তাহের শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতের জেরে উত্তরবঙ্গের তোর্সা ও কালজানি নদীতে জলস্তর বেড়েছে। অবিরাম বৃষ্টির জেরে জলমগ্ন ডুয়ার্সের একাধিক চা বাগান। নিকাশী ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।  ১৫ জুলাই অবধি উত্তরবঙ্গে লাল সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস।

 

 

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

 করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

PREV
click me!

Recommended Stories

Animal Slaughter Case:গরুর বয়স কত?’ পশু জবাই মামলায় কলকাতা হাইকোর্টে উঠল নজিরবিহীন একাধিক প্রশ্ন
Abhishek Banerjee House Controversy: অভিষেকের 'বেআইনি' বাড়ি কাণ্ডে তোলপাড়! এবার কী ফাঁস করলেন দেবলীনা বিশ্বাস?