কলকাতায় মেঘলা আকাশ-বৃষ্টির পূর্বাভাস, রবিবার ফের ভাসতে চলেছে উত্তরবঙ্গ

Published : Jul 25, 2020, 08:55 AM ISTUpdated : Jul 25, 2020, 08:57 AM IST
কলকাতায় মেঘলা আকাশ-বৃষ্টির পূর্বাভাস, রবিবার ফের ভাসতে চলেছে উত্তরবঙ্গ

সংক্ষিপ্ত

 কলকাতায়  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস   রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে    দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে     সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস 

শনিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে।  রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ দক্ষিণে সরে বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান। বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে  বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। কলকাতায় মূলত মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।শনিবার  এই মুহূর্তে সকাল ৮ টা ৩৫ নাগাদ শহরের তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন, ২ দিনের লকডাউনে কলকাতা বিমানবন্দরে বন্ধ যাত্রীবাহি বিমান পরিষেবা, মিলবে কি টিকিটের টাকা

 হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার  কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৭৯ শতাংশ। শুক্রবার  কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৯১ শতাংশ। বৃহস্পতিবার  কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস।  স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৮৫ শতাংশ।  

আরও পড়ুন, ফের দৈনিক সংক্রমণের সংখ্যা ২ হাজার ছাড়াল, রাজ্যে মোট আক্রান্ত ৫৪ হাজারের দোড়গোড়ায়


 বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আগামী ৪৮ ঘণ্টায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় দু-এক পশলা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি কোচবিহার জলপাইগুড়িতে। রবিবার ও সোমবার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির  সম্ভাবনা।

 

 

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

 

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: 'মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জিততে দেব না' নববর্ষে ভবানীপুরে বড় শপথ শুভেন্দুর
Ajker Bangla News live: WB Election - ১টা নয়, এবার ভাঙড়ের ভোটাররা ভোট দিতে গিয়ে দেখবেন একসঙ্গে ২টো ইভিএম, কেন?