কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।
11:03 PM (IST) Oct 16
10:50 PM (IST) Oct 16
মহাসপ্তমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হবে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
10:34 PM (IST) Oct 16
09:10 PM (IST) Oct 16
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট। বিচারপ্রক্রিয়ার ধীরগতি এবং দীর্ঘদিন বন্দি থাকার বিষয়টি বিবেচনা করে কলকাতা হাইকোর্টের জামিন খারিজের নির্দেশ বাতিল করেছে বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ।
08:20 PM (IST) Oct 16
সরকারি চাকরিজীবীদের কাজের মেয়াদ কমিয়ে ১০ থেকে ১৫ বছর করার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তরুণদের আরও বেশি কাজের সুযোগ দিতে এবং এক পরিবারে মাত্র একজনকে সরকারি চাকরি দেওয়ার জন্যই তাঁর এই বিতর্কিত প্রস্তাব।
08:19 PM (IST) Oct 16
মধ্য দিল্লিতে 'লহরা দো তেরঙ্গা' মিছিল ঘিরে উত্তেজনা। অনুমতি ছাড়া জমায়েতের অভিযোগে আম আদমি পার্টি ও বাম ছাত্র সংগঠনের প্রায় ১৫০ জন বিক্ষোভকারীকে আটক করল দিল্লি পুলিশ।
06:48 PM (IST) Oct 16
দলের কর্মীদের অভাব-অভিযোগ শুনতে নয়াদিল্লির সদর দফতরে রোজ 'জনশুনানি' শুরু করল বিজেপি। অক্টোবর ২০২৬-এর রুটিন, সময় এবং কোন দিন কোন নেতা থাকবেন, তার তালিকা দেখে নিন।
06:29 PM (IST) Oct 16
ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি-র ৪২তম প্রতিষ্ঠা দিবসে জওয়ানদের কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, দেশের সুরক্ষায় এনএসজি-র ভূমিকা আমাদের গর্বিত করে। মোদীর পাশাপাশি অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধানের মতো নেতারাও শুভেচ্ছা জানিয়েছেন।
06:06 PM (IST) Oct 16
মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফর নিয়ে কেন্দ্রকে তীব্র কটাক্ষ করলেন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, বিদেশ মন্ত্রকের আধিকারিকরা এই সফর নিয়ে বিভ্রান্ত। রাহুলের জবাব দিলেন বিশাল পাণ্ডে।
05:34 PM (IST) Oct 16
দিল্লির কনট প্লেসে 'লহরা দো তেরঙ্গা' কর্মসূচির আগেই সিজেপি কর্মী অভিজিৎ দিপকে-কে আটক করল পুলিশ। তাঁর বিরুদ্ধে বিএনএসএস-এর ১৬৩ ধারা লঙ্ঘনের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
05:22 PM (IST) Oct 16
05:18 PM (IST) Oct 16
Sugar Price Hike: এল নিনো আর খরার জেরে ভারতে আখের ফলন কমে চিনির দাম লাফিয়ে বাড়ছে। উৎসবের মরসুমে মিষ্টির দামেও পড়েছে আঁচ, বিপাকে চাষি থেকে সাধারণ ক্রেতা। ইথানল নীতি ও জ্বালানি নিরাপত্তায় কী প্রভাব পড়ছে, দেখুন বিস্তারিত।
04:09 PM (IST) Oct 16
03:50 PM (IST) Oct 16
কনট প্লেসে তেরঙ্গা যাত্রার ডাক দেওয়ায় সিজেপি (CJP) কর্মী অভিজিৎ দিপকে-কে নোটিশ দিল দিল্লি পুলিশ। শনিবারের এই কর্মসূচির অনুমতি দেয়নি এনডিএমসি (NDMC)। পুলিশ জানিয়েছে, জমায়েত করলে বিএনএস-এর ১৬৩ ধারা লঙ্ঘনের দায়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
03:12 PM (IST) Oct 16
DA Case: দুর্গা পুজোর ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন রাজ্য সরকারি কর্মীরা। আজ বকেয়া ডিএ মামলার মূল শুনানি হচ্ছে না, শুধু এমএ পিটিশনের শুনানি হবে। কী জানালেন কনফেডারেশনের নেতারা, দেখুন বিস্তারিত।
03:03 PM (IST) Oct 16
College Scholarship: তামিলনাড়ুর কলেজ পড়ুয়াদের জন্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্কলারশিপের ঘোষণা হয়ে গেল। আবেদনের শেষ তারিখ ২১ অক্টোবর। পরিবারের বার্ষিক আয়ের সীমা, যোগ্যতা এবং কীভাবে আবেদন করবেন, তার সব খুঁটিনাটি জেনে নিন।
11:13 AM (IST) Oct 16
09:31 AM (IST) Oct 16
CPIM Bookstall: বোধনের আগেই মিলেছে অনুমতি। আজ থেকেই শর্ত সাপেক্ষ বনগাঁয় যশোর রোডের ধারে বুকস্টল দিতে পারবে বামেরা। এই বিষয়ে কী কী শর্ত বাঁধল আদালত? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
09:13 AM (IST) Oct 16
Gariahatflyover: উৎসবের মরশুম শুরুর আগে শহরের সৌন্দর্য বাডা়তে রাস্তায় রঙ করেছিল শুভেন্দু অধিকারীর সরকার। কিন্তু বৃষ্টিতে পিচ্ছিল রাস্তায় একের পর এক বাইক দুর্ঘটনায় এবার সেই রঙ জল দিয়ে তুলে দিলো প্রশাসন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।