কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

10:32 PM (IST) Oct 19
আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন বলে ফের জানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে তাঁকে হত্যা করা হতে পারে, গ্রেফতার করা হতে পারে কিংবা নির্যাতনের মুখে পড়তে হতে পারে, এমন আশঙ্কা থাকলেও নিজের সিদ্ধান্তে অনড় তিনি। তাঁর কথায়, ‘বাংলাদেশে ফেরা আমার দায়িত্ব।’
09:52 PM (IST) Oct 19
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে কূটনৈতিক স্তরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় সৌদি আরবের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সরকার। ঢাকার অভিযোগ, মৃত্যুদণ্ড কার্যকর করার আগে বাংলাদেশের বিদেশ মন্ত্রক কিংবা সৌদি আরবে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশনকে কিছুই জানানো হয়নি। ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে।
08:53 PM (IST) Oct 19
জম্মু-কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মঞ্চে ফের সরব ভারত। অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর বৈঠকে জম্মু-কাশ্মীর সংক্রান্ত প্রস্তাবে ভারতের উল্লেখের তীব্র বিরোধিতা করেছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের বক্তব্য, এই মন্তব্যগুলি ‘বিদ্বেষপূর্ণ, পক্ষপাতদুষ্ট এবং অসত্য’।
08:11 PM (IST) Oct 19
প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রতলে বিজ্ঞানীরা এমন হাজার হাজার ভাইরাসের সন্ধান পেয়েছেন, যেগুলি সম্পর্কে আগে কোনও তথ্য ছিল না। গবেষণায় মোট ১১,৭৪২টি ভাইরাসের সন্ধান মিলেছে। এর মধ্যে ১১,৬৬২টি ভাইরাস বিজ্ঞানের কাছে সম্পূর্ণ অজানা ছিল। আরও চমকে দেওয়ার মতো বিষয় হল, এই ভাইরাসগুলির প্রোটিনের মাত্র প্রায় ৪ শতাংশের সঙ্গে আগে থেকে থাকা তথ্যের মিল পাওয়া গিয়েছে।
07:16 PM (IST) Oct 19
নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ, এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে ঘিরে CJP-র আন্দোলনের প্রেক্ষাপটে নতুন করে আইনি জটিলতা তৈরি হল। CJP-র অশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দু’দিন বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
06:51 PM (IST) Oct 19
ইলন মাস্ক ঘোষণা করেছেন, আগামী বছর আমেরিকার প্রতিটি শিশুকে তিনি একটি করে স্পেসএক্সের শেয়ার উপহার দেওয়ার পরিকল্পনা করেছেন। এই পরিকল্পনার আওতায় আমেরিকার ১৮ বছরের কম বয়সী প্রায় ৭ কোটি শিশু স্পেসএক্সের শেয়ার পেতে পারে।
06:47 PM (IST) Oct 19
06:39 PM (IST) Oct 19
দুর্গাপুজোর অষ্টমীর সন্ধ্যায় কলকাতা মেট্রোর ব্লু লাইনে হঠাৎই বিপত্তি। মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। ঠাকুর দেখতে বেরিয়ে মেট্রো স্টেশনে পৌঁছে বিপাকে পড়েন বহু মানুষ। সোমবার সন্ধ্যায় শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়।
06:38 PM (IST) Oct 19
অ্যামাজন ও ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ভবিষ্যদ্বাণী করেছেন, আগামী দুই দশকের মধ্যে (২০৪৫ সালের মধ্যে) পৃথিবীর গণ্ডি পেরিয়ে মহাকাশে বসবাস শুরু করবে কোটি কোটি মানুষ।
06:36 PM (IST) Oct 19
05:53 PM (IST) Oct 19
বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির তালিকায় ফের উঠে এল ভারতের একাধিক শহরের নাম। সোমবার, ১৯ অক্টোবর বিকেলে প্রকাশিত রিয়েল-টাইম বায়ুদূষণের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত ২০টি শহরের মধ্যে ১৩টিই ভারতের। তবে আশ্চর্যের বিষয়, দূষিত বাতাসের জন্য প্রায়শই শিরোনামে থাকা দিল্লির নাম এই তালিকায় ছিল না।
05:33 PM (IST) Oct 19
CPIM On Cal HC: বামেদের বুকস্টলে বুলডোজার মারার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক শিবির বিজেপির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বামেরা। মামালার শুনানি নিয়ে কী বলল আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি….
05:29 PM (IST) Oct 19
05:12 PM (IST) Oct 19
Kolkata Police ASI: দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পুজোয় ডিউটির সময় মহিলা ভলেন্টিয়ারের গায়ে অশালীন স্পর্শের অভিযোগ। ধৃত কলকাতা পুলিশের এএসআই। কী অভিযোগ উঠেছে ওই পুলিশ কর্তার বিরুদ্ধে ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
05:11 PM (IST) Oct 19
মণিপুরে নতুন করে হিংসা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। গত রাত ও আজ সকালের দুটি পৃথক ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইম্ফল পূর্ব জেলার খামেনলোক এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে সন্দেহভাজন সশস্ত্র হামলাকারীদের গুলিতে তিন গ্রামবাসীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
04:42 PM (IST) Oct 19
ভারতের পুরুষ ক্রিকেট দলের নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হলেন প্রজ্ঞান ওঝা। অজিত আগরকরের স্থলাভিষিক্ত হলেন তিনি। এছাড়া, প্রাক্তন স্পিনার রমেশ পাওয়ারকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অশোক মালহোত্রা ও যতিন পরাঞ্জপেকে নিয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটি সর্বসম্মতিক্রমে রমেশ পাওয়ারের নাম সুপারিশ করে।
03:34 PM (IST) Oct 19
Fake Cigarettes: কেরলে পাচারের আগেই বেঙ্গালুরুতে ধরা পড়ল জাল সিগারেটের বড়সড় চালান। মহম্মদ রিয়াজ ও কুমারন নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২০ লাখ টাকার সিগারেট। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
03:07 PM (IST) Oct 19
মৃত্যু যে জীবনের অবিচ্ছেদ্য সত্য, সেই কথাই বলছিলেন তিনি। ঈশ্বর ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর গুরুত্ব বোঝাচ্ছিলেন উপস্থিত ভক্তদের। কিন্তু সেই উপদেশ দেওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। লাইভ সম্প্রচার চলাকালীনই তাঁর মাথার উপর ভেঙে পড়ল দেওয়ালে টাঙানো বিশাল ক্রুশ। গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হল ক্যাথলিক পুরোহিতের।
02:59 PM (IST) Oct 19
Kolkata Police on Chorbagan: চোরবাগান কাণ্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য অষ্টমীতে অতি সক্রিয় লালবাজার। কলকাতা পুলিশের তরফে জারি একগুচ্ছ নির্দেশিকা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
02:31 PM (IST) Oct 19
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন শুটারকে রাজস্থানের কোটা রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। ট্রেন থেকে তাদের গ্রেফতার করা হয়।
12:29 PM (IST) Oct 19
Share Market Today: সোমবার মহানবমীর দিন ইতিবাচকভাবে শুরু হলেও কয়েক মিনিটের মধ্যেই শেয়ার বাজারে বড় পতন দেখা যায়। সেনসেক্স ও নিফটির এই আকস্মিক পতনের ফলে বিনিয়োগকারীদের প্রায় ৩.২৩ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে।
12:09 PM (IST) Oct 19
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের দুইদিন অতিক্রান্ত। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে সাতজনকে। এরই মধ্যে চোরবাগানের প্রতিমা দর্শন নিয়ে কড়া নির্দেশিকা জারি করল লালবাজার। কী বলছে পুলিশ প্রশাসন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
11:58 AM (IST) Oct 19
11:20 AM (IST) Oct 19
‘ভারতে সরকার বদলাতে হলে একমাত্র পথ নির্বাচন’, বিরোধীদের বিক্ষোভের মাঝেই স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। তাঁর বক্তব্য, বাংলাদেশ বা ফ্রান্সের মতো পরিস্থিতি নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই ভারতে সরকার পরিবর্তন সম্ভব।
11:09 AM (IST) Oct 19
Gold Price Today: উৎসবের বাজারে মহাঅষ্টমীতে অনেকটা বাড়ল সোনার দাম। ১৯ অক্টোবর কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
10:05 AM (IST) Oct 19
Tiger Shroff Firing News মুম্বাইয়ের জুহুতে বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে সাত রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় অভিনেতা অল্পের জন্য রক্ষা পেলেও তার চালক ও এক অটোচালক আহত হয়েছেন। লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করেছে।
08:38 AM (IST) Oct 19
WB Weather Update: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহাঅষ্টমী থেকে পশ্চিমবঙ্গ ও কলকাতায় আবহাওয়া মূলত শুষ্ক ও পরিষ্কার থাকবে। দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকে আবহাওয়া মনোরম হবে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।