Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের দুইদিন অতিক্রান্ত। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে সাতজনকে। এরই মধ্যে চোরবাগানের প্রতিমা দর্শন নিয়ে কড়া নির্দেশিকা জারি করল লালবাজার। কী বলছে পুলিশ প্রশাসন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Chorbagan Durga Puja: চোরবাগান কাণ্ডের পর কড়া পদক্ষেপ লালবাজারের মণ্ডপের ভিতরে সেলফি-ছবি-ভিডিয়ো তোলায় নিষেধাজ্ঞা। চোরবাগানের মর্মান্তিক পদপিষ্টের ঘটনার পর দুর্গাপুজোর মণ্ডপগুলিতে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে একাধিক কড়া পদক্ষেপ করল কলকাতা পুলিশ। দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মণ্ডপের ভিতরে সেলফি তোলা ছবি ও ভিডিয়ো করার উপর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই নির্দেশ যাতে দর্শনার্থীদের কাছে পৌঁছয় তার জন্য পুজো কমিটিগুলিকে মাইকে বারবার ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে।
চোরবাগান কাণ্ডে কী কী পদক্ষেপ লালবাজারের?
মাইকে প্রচার নির্দেশ অমান্য করলে বাজেয়াপ্ত হতে পারে মোবাইল । সংশ্লিষ্ট এলাকার থানার ওসিদের পুজো কমিটিগুলির কাছে পুলিশের অডিয়ো বার্তা পৌঁছে দিতে বলা হয়েছে। সেই বার্তার মাধ্যমে দর্শনার্থীদের নিয়ম মেনে চলার আবেদন জানাতে হবে। মণ্ডপের ভিতরে ছবি বা ভিডিয়ো তোলার নির্দেশ অমান্য করলে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
জানা গিয়েছে বাজেয়াপ্ত হওয়া মোবাইল ফোন নির্দিষ্ট প্রমাণপত্র ও পরিচয়পত্র দেখিয়ে পুজোর পর সংশ্লিষ্ট থানা থেকে ফেরত নেওয়ার ব্যবস্থা থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মণ্ডপের নিরাপত্তায় একাধিক নির্দেশ চোরবাগান দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পুজো মণ্ডপগুলির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উপর গুরুত্ব দিচ্ছে পুলিশ। প্রবেশ ও প্রস্থানের পথ বাধামুক্ত রাখা পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা এবং ভিড় নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি মণ্ডপে পাবলিক অ্যাড্রেস সিস্টেম বা মাইকের ব্যবহারের উপর পুলিশের নিয়ন্ত্রণ থাকবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। পুজো কমিটির স্বেচ্ছাসেবকদের পাশাপাশি একজন পুলিশ কনস্টেবল রাখার নির্দেশের কথাও উল্লেখ করা হয়েছে। পুলিশ ও পুজো কমিটির মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখতে সংশ্লিষ্ট আধিকারিকদের বিশেষ ব্যবস্থাও রাখতে বলা হয়েছে। চোরবাগান কাণ্ডের পর বাড়তি সতর্কতা । উৎসবের মরশুমে বিপুল সংখ্যক দর্শনার্থীর ভিড় সামলাতে নিরাপত্তা ব্যবস্থার উপর বিশেষ জোর দিচ্ছে প্রশাসন। চোরবাগানের দুর্ঘটনার পর বড় পুজো মণ্ডপগুলিতে ভিড় নিয়ন্ত্রণ জরুরি নির্গমনপথ সচল রাখা এবং দর্শনার্থীদের নিয়ম মেনে চলা নিশ্চিত করাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। প্রশাসনের এই পদক্ষেপের মূল লক্ষ্য, মণ্ডপে অযথা ভিড় ও বিশৃঙ্খলা কমিয়ে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবের বাকি দিনগুলিতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।








