কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:22 AM (IST) Oct 13
Ramlila Maidan: দিল্লিতে (Delhi) প্রতিবাদস্থল হিসেবে বিখ্যাত রামলীলা ময়দান। তবে এই স্থানে বিক্ষোভ দেখানো সহজ নয়। কারণ, চাইলেই এখানে বসে পড়া যায় না। রীতিমতো গাঁটের কড়ি খরচ করে প্রতিবাদস্থল ভাড়া নিতে হয়। খরচ নেহাত কম নয়। লক্ষাধিক টাকা দিয়ে বুকিং করতে হয়। তাতেও নির্দিষ্ট দিনে মাঠ পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নয়।
09:25 AM (IST) Oct 13
Annapurna Bhandar: আজ তৃতীয়া। উৎসবের মরশুম শুরু হয়ে গেলেও এখনও অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার কড়কড়ে ৩ হাজার টাকা। ফলে পুজোর মাসে টাকা আদেও ঢুকবে কীনা সেই নিয়ে অনেকেই দুঃশ্চিন্তায় রয়েছেন। কবে ঢুকবে টাকা? আরও জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।
08:44 AM (IST) Oct 13
INDIA Bloc Protest: ইন্ডিয়া জোট আজ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তাদের পরবর্তী আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা করবে। আন্দোলন কি রাস্তাতেই চলবে, নাকি এবার আদালতের দ্বারস্থ হতে হবে, তা নিয়েই মূলত আলোচনা হবে। এর পাশাপাশি, রাহুল গান্ধী আজ বিকেল ৪টেয় ছাত্র ও নেতাদের একটি চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন।
08:43 AM (IST) Oct 13
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বেআইনি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় তাকে তলব করে ছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। সোমবার সকাল ১০টায় থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাকে। তবে নির্ধারিত সময়ের আগেই পুলিশকে ই মেল করে ৪৮ ঘণ্টা সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর।
08:43 AM (IST) Oct 13
WB Municipal Election: পুজোর পরই রাজ্যে ৭ পুরসভায় ভোট। তার জন্য কমিশনের কাছে পর্যাপ্ত ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট না থাকায় প্রশাসনিক সংকট তৈরি হয়েছে। সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কমিশন। সোমবার সেই মামলাতেই কমিশনের থেকে রিপোর্ট রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ।