LIVE NOW
Published : Oct 15, 2026, 08:55 AM ISTUpdated : Oct 15, 2026, 10:30 AM IST

Ajker Bangla News Live: Annapurna Yojana - আশা শেষ..পুজোর আগে ঢুকছে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা! কবে পাবেন, রইল নয়া খবর

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

10:30 AM (IST) Oct 15

Annapurna Yojana - আশা শেষ..পুজোর আগে ঢুকছে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা! কবে পাবেন, রইল নয়া খবর

দুর্গাপুজোর আগে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার ৩০০০ টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ১৫ অক্টোবর থেকে রাজ্যে সরকারি ছুটি শুরু হওয়ায় টাকা পাওয়ার অপেক্ষা বাড়তে পারে।

Read Full Story

10:30 AM (IST) Oct 15

আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যার ছক! গ্রেফতার ১৯ বছরের যুবক, উদ্ধার রাইফেল ও শতাধিক কার্তুজ

আমেরিকার ইলিনয়েসে একটি হিন্দু ধর্মীয় স্থানে হামলার পরিকল্পনা করার অভিযোগে ১৯ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস (Alexandros Paporakis)। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং শ্বেতাঙ্গ আধিপত্যবাদী চরমপন্থী মতাদর্শ সংক্রান্ত একটি নথি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা।

Read Full Story

09:14 AM (IST) Oct 15

WB Municipal Election - অবিলম্বে মুছে ফেলতে হবে পুরনো তথ্য, ইভিএম জট কাটাতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

WB Municipal Election: পুজোর পরই রাজ্যের সাত পুরসঙায় পুরভোট। তার আগে ইভিএম সংকট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। কী বলল আদালত? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

09:06 AM (IST) Oct 15

Suvendu Adhikari - শুধু কলকাতার পুজো উদ্বোধন নয়, জেলায় জেলায় সশরীরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আজ পঞ্চমীতে সশরীরে জেলা সফরে গিয়ে একাধিক দুর্গাপুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় তাঁর এই পুজো উদ্বোধনের কর্মসূচি রয়েছে। উৎসবের আবহে জেলার মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতেই তাঁর এই সফর।
Read Full Story

08:55 AM (IST) Oct 15

Railway Travel Insurance: রেলযাত্রীদের জন্য ১০ লাখ টাকার বিমা! ২৭ অক্টোবর থেকে বড় নিয়ম আনল সুপ্রিম কোর্ট

রেলযাত্রীদের জন্য বড় খবর, ২৭ অক্টোবর থেকে নতুন সুবিধা!

ভারতে প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করেন। সস্তায় দূরপাল্লার যাত্রার জন্য সাধারণ মানুষ থেকে মধ্যবিত্ত—সবাই রেলের ওপর নির্ভরশীল।

যাত্রীদের নিরাপত্তা এবং দুর্ঘটনার সময় তাঁদের পরিবারের আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখে এবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

এতদিন শুধু অনলাইনে টিকিট কাটলেই বিমার সুবিধা পাওয়া যেত। কিন্তু এবার স্টেশনের কাউন্টার থেকে টিকিট কাটলেও এই সুবিধা দিতে হবে। আদালত এই নির্দেশই দিয়েছে।

08:55 AM (IST) Oct 15

Kolkata Metro: টিকিট কাটার লম্বা লাইনে আর দাঁড়াতে হবে না, নয়া উদ্যোগ মেট্রো রেল কর্তৃপক্ষের

দুর্গাপুজো আগে যাত্রীদের সুবিধার্থে মেট্রোর টিকিট কাটার ক্ষেত্রে দুটি নতুন পরিষেবা চালু করল কলকাতা মেট্রো রেল। বুধবার ১৪ অক্টোবর পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে এই পরিষেবার উদ্বোধন করেন মেট্রো রেলের জেনারেন ম্যানেজার। উপস্থিত ছিলেন মেট্রোর উচ্চপদস্থ আধিকারিকরা।

নতুন ব্যবস্থায় স্টেশনে লাগোয়া QR কোড স্ক্যান করেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা। এর জন্য আলাদা করে অ্যাপ ডাউনলোড করার দরকার নেই।


More Trending News