LIVE NOW
Published : Jul 27, 2026, 08:49 AM ISTUpdated : Jul 28, 2026, 12:04 AM IST

Ajker Bangla News Live: Ayushman Bharat Card - আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা যারা পাবেন না, তাদের জন্য ৫ লক্ষ টাকার ফ্যামিলি বিমা? রাজ্য সরকারের নয়া উদ্যোগ

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে

Ayushman Bharat Card

12:04 AM (IST) Jul 28

Ayushman Bharat Card - আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা যারা পাবেন না, তাদের জন্য ৫ লক্ষ টাকার ফ্যামিলি বিমা? রাজ্য সরকারের নয়া উদ্যোগ

Ayushman Bharat Card: নানাবিধ শর্ত এবং নিয়মের বেড়াজালে যারা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন না তথা নাম নথিভুক্ত করতে পারবেন না, তাদের জন্য এবার নয়া পরিকল্পনা করল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী আগেই যে স্বাস্থ্যবিমা যোজনার কথা জানিয়েছিলেন, এবার সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য ভবন।

Read Full Story

10:54 PM (IST) Jul 27

Commonwealth Games 2026 - আরও দুটি পদক এল ভারতের ঝুলিতে, ব্রোঞ্জ জিতলেন ঝাণ্ডু কুমার এবং বিন্দ্যারানী দেবী

Commonwealth Games 2026: মহিলাদের ৫৮ কেজি ভারোত্তোলন বিভাগে ব্রোঞ্জ জিতেছেন বিন্ধ্যারানি দেবী। ভারতের হয়ে গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ ইতিহাস তৈরি করে ফেলেছেন তিনি। মোট উত্তোলন: ১৯৯ কেজি, স্ন্যাচ: ৮৭ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক ১১২ কেজি। পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ারলিফটিং বিভাগে ভারতকে সাফল্য এনে দিয়েছেন ঝান্ডু কুমার।

Read Full Story

09:24 PM (IST) Jul 27

CJP - আন্দোলনকারীদের আইনি লড়াইয়ে তহবিল, ১ কোটি টাকার সহায়তার ঘোষণা কপিল সিবালের

আন্দোলন শেষ হতেই সরকার প্রতিবাদীদের নিশানা করতে পারে, এই আশঙ্কায় ককরোচ জনতা পার্টি (CJP) আইনি সহায়তা দেওয়ার জন্য একটি তহবিল তৈরির ঘোষণা করেছে। বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল এই তহবিলে ১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

Read Full Story

08:55 PM (IST) Jul 27

৫ সপ্তাহ পরেও TMCর ২০ বিদ্রোহী সাংসদের ভবিষ্যৎ অনিশ্চিত, সাংসদ পদ খারিজের দাবিতে চিঠি অভিষেকের

তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ, যারা NCPI-তে যোগ দিয়েছেন, তাদের সাংসদ পদ খারিজের প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Read Full Story

08:09 PM (IST) Jul 27

Commonwealth Games 2026 - আবারও একটি রুপো ভারতের মুকুটে! মহিলাদের ৫৩ কেজি ভারোত্তোলন বিভাগে পদক জিতলেন জ্ঞানেশ্বরী যাদব

Commonwealth Games 2026: ভারোত্তোলনে মহিলাদের ৫৩ কেজি বিভাগে এবার রুপোর পদক জিতে আবারও ভারতকে শ্রেষ্ঠ আসনে বসালেন জ্ঞানেশ্বরী যাদব।তাঁর এই পদক চলতি প্রতিযোগিতায় ভারতের দুর্দান্ত পারফরম্যান্সকে আরও সমৃদ্ধ করল এবং এটি আমাদের দেশের জন্য চতুর্থ ভারোত্তোলন পদক।

Read Full Story

08:02 PM (IST) Jul 27

TMC Crisis - বিদ্রোহে কাঁপছে তৃণমূল, মমতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা প্রশান্ত কিশোরের

তৃণমূল কংগ্রেসে ভাঙন এবং বিদ্রোহী সাংসদ-বিধায়কদের ভূমিকা নিয়ে মুখ খুললেন ভোটকুশলী তথা জন সূর্য পার্টির প্রধান প্রশান্ত কিশোর। সায়নী ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়কে কড়া ভাষায় আক্রমণ করে তিনি

Read Full Story

07:50 PM (IST) Jul 27

Annapurna Yojana West Bengal - জুলাই মাসে যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি, তারা কবে পাবেন? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Annapurna Yojana West Bengal: জুন মাসে অনেকের অ্যাকাউন্টেই টাকা ঢুকেছে। সেটি ছিল প্রথম দফা। কিন্তু অনেকেই এখনও টাকা পাননি। এমনকি, জুলাই মাসেও অনেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি। তাই জুলাই মাসে যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি, তারা কবে পাবেন? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

Read Full Story

06:53 PM (IST) Jul 27

PoJK Elections - আগে বিক্ষোভ পরে ভোট! পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের ২ জেলায় পিছলো নির্বাচন

পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (PoJK) তুমুল বিক্ষোভ চলছে। এর জেরে সুধনুতি আর রাওয়ালকর, এই দুই জেলায় বিধানসভা ভোট ১০ আগস্ট পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। পাবলিক অ্যাকশন কমিটির ডাকে এই প্রতিবাদ চলায় ভোটের প্রক্রিয়া নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Read Full Story

06:24 PM (IST) Jul 27

মঙ্গলবার দিল্লিতে শুভেন্দুর মাস্টারস্ট্রোক? NCPI-র ২০ সাংসদকে নিয়ে বৈঠক, পাল্টা তৎপর কালীঘাটের TMC

তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ সাংসদের সঙ্গে মঙ্গলবার দিল্লিতে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সাংসদপদ খারিজের দাবিতে সরব তৃণমূল, স্পিকারের কাছে দরবার অভিষেক-মহুয়াদের।

Read Full Story

06:20 PM (IST) Jul 27

Student Scheme - রাজ্যের দুর্দান্ত স্কীম! প্রত্যেক পড়ুয়া মাসে পাবে ৭৫০০ টাকা! কীভাবে আবেদন করবেন?

রাজ্য সরকার পড়ুয়াদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। বিনামূল্যে প্রশিক্ষণের পাশাপাশি প্রতি মাসে দেওয়া হবে ৭৫০০ টাকা। কারা এই সুবিধা পাবেন এবং কীভাবে আবেদন করতে হবে, আসুন জেনে নেওয়া যাক।

Read Full Story

05:47 PM (IST) Jul 27

Commonwealth Games 2026 - কমনওয়েলথ গেমসে ভারতের দাপট, ফাইনালে পৌঁছলেন শ্রীশঙ্কর এবং সজন

Commonwealth Games 2026: গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের পদকের আশা বাড়িয়ে দিলেন দুই অ্যাথলিট। লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর এবং সাঁতারু সজন প্রকাশ নিজ নিজ ইভেন্টের ফাইনালে উঠেছেন। শ্রীশঙ্কর ৮.০১ মিটার লাফ দিয়েছেন এবং সজন তাঁর হিটে ১:৫৮.৫৯ সময় নিয়েছেন।

Read Full Story

05:37 PM (IST) Jul 27

'২০৩৬ সালে অর্থের কোনও গুরুত্ব থাকবে না' AI নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী ইলন মাস্কের

"২০৩৬ সালে অর্থের কোনও গুরুত্ব থাকবে না।" বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক সম্প্রতি একটি পডকাস্টে ঠিক এই কথাটিই বলেছেন। মাস্ক বিশ্বাস করেন যে, আগামী ১০ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং রোবট এমন পরিমাণে পণ্য ও পরিষেবা দেবে, যা কোনও মানুষের পক্ষে ভোগ করা সম্ভব নয়। ফলে সবার জন্য অবিশ্বাস্য প্রাচুর্য তৈরি হবে।

Read Full Story

05:27 PM (IST) Jul 27

Nitin Gadkari - পরিবারের বিরুদ্ধে 'অপপ্রচার', সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে হাইকোর্টে কেন্দ্রীয় মন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে E20 ইথানল ব্যবসা নিয়ে লাভের অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে, এই দাবি করে বোম্বে হাইকোর্টে মামলা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরি।

Read Full Story

04:47 PM (IST) Jul 27

Rozgar Mela - সাড়ে ১২ লক্ষের বেশি নিয়োগপত্র! মহিলাদের কর্মসংস্থানে বড় জোর কেন্দ্রের

রোজগার মেলা শুরু হওয়ার পর থেকে কেন্দ্র সরকার ১২.৫ লক্ষেরও বেশি নিয়োগপত্র দিয়েছে। সংসদে সরকার জানিয়েছে, মহিলাদের নেতৃত্বে উন্নয়ন এবং লিঙ্গবৈষম্যহীন কর্মসংস্থান তৈরিই তাদের মূল লক্ষ্য।

Read Full Story

04:13 PM (IST) Jul 27

Sonam Wangchuk - হাসপাতাল থেকে ছাড়া পেয়েই রাজঘাটে, লাদাখ ফেরার আগে কী বললেন সোনাম ওয়াংচুক?

হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। সোমবার তিনি জানান, লাদাখে ফেরার আগে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে দিল্লির রাজঘাটে যাবেন। দেশজুড়ে সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

Read Full Story

03:52 PM (IST) Jul 27

Rain Alert - গভীর নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি, জারি কমলা-হলুদ সতর্কতা

Weather Update: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ সোমবার উপকূল পেরোবে, তার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

Read Full Story

03:14 PM (IST) Jul 27

Morning School - আবার কি শুরু হবে সকালে স্কুল? জনগণনায় শিক্ষকদের প্রস্তাব নিয়ে বড় ইঙ্গিত মন্ত্রী দীপক বর্মনের

জনগণনার কাজে ব্যস্ত থাকবেন শিক্ষকরা, তাই স্কুল সকালে করার প্রস্তাবে সায় দিলেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন। মাধ্যমিকে বায়োমেট্রিক হাজিরা, নতুন শিক্ষক নিয়োগ নিয়েও বড় ঘোষণা।

Read Full Story

01:37 PM (IST) Jul 27

Pani Puri - ফুচকার আবিষ্কারক কি দ্রৌপদী? মহাভারতের এই অবাক করা গল্পটা জানেন?

সবার প্রিয় ফুচকা প্রথম কোথায় তৈরি হয়েছিল? এটি প্রথম কে বানিয়েছিলেন? আর মহাভারতের সঙ্গেই বা এর যোগসূত্রটা কী? এই জনপ্রিয় স্ট্রিট ফুডের পেছনের গল্পটা জেনে নিন।
Read Full Story

01:34 PM (IST) Jul 27

CWG 2026 - কার্গিল বিজয় দিবসে পাকিস্তানের বক্সারকে হারিয়ে শহিদদের জয় উৎসর্গ যাদুমণি সিংয়ের

Commonwealth Games 2026: Glasgow কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের বক্সিং দলে আরও এক দুরন্ত সাফল্য। পুরুষদের ৫৫ কেজি বিভাগে পাকিস্তানের সুমামা রহমান-কে একতরফা লড়াইয়ে ৫-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন ভারতের বক্সার যাদুমণি সিং মানদেংবাম।

Read Full Story

01:26 PM (IST) Jul 27

১২ বছরের অন্ধকার ঘুচল ১২ দিনে, মুখ্যমন্ত্রীর 'জনতা দরবার'-এ জানাতেই বিদ্যুৎ সংযোগ পেলেন কৃষ্ণ

প্রায় বারো বছর ধরে বিদ্যুৎ সংযোগের জন্য বারবার আবেদন করা সত্ত্বেও সাইকেল মিস্ত্রি কৃষ্ণ বাউরির পরিবারকে সম্পূর্ণ অন্ধকারে দিন কাটাতে হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 'জনতা দরবার'-এ বিষয়টি জানানোর মাত্র বারো দিনের মাথায় তাঁদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার পুঞ্চা থানার অন্তর্গত লাউলাদা গ্রামে।

Read Full Story

12:24 PM (IST) Jul 27

Parliament Protest - পড়ুয়াদের ওপর 'বর্বরতা', ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীকে, দাবি বিরোধীদের

কংগ্রেস সাংসদ সৈয়দ নাসির হুসেন সংসদে আলোচনার জন্য বিরোধী শিবিরের দাবিদাওয়া স্পষ্ট করেছেন। তাঁর মতে, পড়ুয়াদের ওপর 'বর্বরোচিত' পুলিশি অ্যাকশনের জন্য প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। যন্তর মন্তরের ঘটনায় অমিত শাহের জবাবদিহি এবং একটি উচ্চপর্যায়ের তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি।
Read Full Story

12:21 PM (IST) Jul 27

আন্দোলনরত পড়ুয়াদের দিকে একে-৪৭ উঁচিয়ে গুলি, সাসপেন্ড এক পুলিশ কনস্টেবল

NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে 'বিহার বনধ'-এ সিওয়ান জেলায় বিক্ষোভকারী পড়ুয়াদের দিকে একে-৪৭ (AK-47) রাইফেল থেকে গুলি করার ভিডিও ভাইরাল হওয়ার পর এক পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যজুড়ে পালিত এই বনধ কর্মসূচিতে বিভিন্ন জেলায় ছাত্র সংগঠনগুলোর ব্যাপক বিক্ষোভ দেখা যায় এবং একাধিক স্থানে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়।

Read Full Story

12:09 PM (IST) Jul 27

Esha Singh wins Shooting Gold - শুটিং বিশ্বকাপে ভারতের ঐতিহাসিক সাফল্য, প্রথমবার সোনা জিতলেন ঈশা সিং, ব্রোঞ্জ মনু ভাকেরের

Esha Singh wins Shooting Gold: ভারতের শুটিং ইতিহাসে লেখা হল নতুন অধ্যায়। চিনের হাংঝৌয়ে অনুষ্ঠিত শুটিং বিশ্বকাপে (Shooting World Cup) প্রথমবারের মতো সোনার পদক জিতে নজির গড়লেন তরুণ ভারতীয় শুটার ঈশা সিং। মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে জিতলেন সোনা।

Read Full Story

12:09 PM (IST) Jul 27

WB Weather Today - নিম্নচাপের জোড়াফলায় দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা, ভাসতে চলেছে এই জেলাগুলি

West Bengal Weather Today: শ্রাবণের শুরুতেই সাগরে ঘনাচ্ছে গভীর নিম্নচাপ। যারফলে সোমবার থেকে দফায়-দফায় বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কোথায় কোথায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর? জানুন আরও বিস্তারিত আপডেট।

Read Full Story

11:52 AM (IST) Jul 27

Share Market Today - সপ্তাহের প্রথম সেশনেই শেয়ার বাজার উর্দ্ধমুখী! সেনসেক্স নিফটি-র সূচকও বৃদ্ধি পেয়েছে

Share Market Today: সপ্তাহের শুরুতে ভারতীয় শেয়ার বাজার সেনসেক্স ও নিফটি শক্তিশালীভাবে খুলেছে। মার্কিন-ইরান উত্তেজনা হ্রাস এবং অপরিশোধিত তেলের দাম কমার ফলে এশীয় ও মার্কিন বাজারে স্বস্তি ফিরেছে, যা ভারতীয় বাজারকেও প্রভাবিত করেছে।

Read Full Story

11:38 AM (IST) Jul 27

Sreelekha Mitra - 'চোখে চশমা ছিলো না বলে কী হাতে ধরিয়ে দিয়েছে দেখতে পাইনি', মোদীর ছবি বিতর্কে সাফাই শ্রীলেখার

Sreelekha Mitra: একটা ছবি হাতে নিয়েই সংবাদ শিরোনামে বাঙালি অবিনেত্রী শ্রীলেখা মিত্র। শুরু হয়েছে দেশজোড়া রাজনৈতিক তরজা। ককরোচের আন্দোলনে গিয়ে কী এমন করলেন তিনি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

11:32 AM (IST) Jul 27

Exam Bill - পরীক্ষায় দুর্নীতি রুখতে কড়া আইন, পক্ষে-বিপক্ষে জোর সওয়াল সংসদে

পাবলিক এগজামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬ নিয়ে সংসদে জোর বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা চাইছে, বিলটি ভালো করে খতিয়ে দেখা হোক যাতে কোনও নিরপরাধ ফেঁসে না যায়। অন্যদিকে, প্রশ্নফাঁস রুখতে এই আইনকে স্বাগত জানিয়েছে বিজেপি।
Read Full Story

11:30 AM (IST) Jul 27

Howrah New Platform - ২৬ কোচের ট্রেন অনায়াসেই দাঁড়াবে, হাওড়া স্টেশনে চালু নয়া প্ল্যাটফর্ম

যাত্রীদের জন্য সুখবর! সোমবার হাওড়া স্টেশনে একটি নতুন প্ল্যাটফর্ম চালু হতে চলেছে। হাওড়া স্টেশনে দীর্ঘ সময় ধরে সিগন্যালে ট্রেন আটকে থাকার সমস্যা নিয়ে যাত্রীরা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন। যাত্রীদের এই ভোগান্তি কমাতে ভারতীয় রেল ইতিমধ্যেই নতুন প্ল্যাটফর্মটি চালুর ঘোষণা করেছে।

Read Full Story

11:08 AM (IST) Jul 27

Gold Price Today Kolkata - সোমবার আরও বাড়ল সোনার দাম! আজ ২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: সপ্তাহের প্রথমেই সোমবার থেকে আবারও বাড়ল সোনার দাম। মধ্যবিত্তের আরও বাড়ল চাপ! ২৭ জুলাই কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

11:02 AM (IST) Jul 27

Amarnath Yatra - খারাপ আবহাওয়ার বাধা কাটিয়ে ফের শুরু অমরনাথ যাত্রা, ২০তম দলটি রামবান পেরোল

সোমবার অমরনাথ যাত্রার ২০তম দলটি চন্দেরকোট পেরিয়েছে। খারাপ আবহাওয়ার জন্য ছয় দিন বন্ধ থাকার পর আবার যাত্রা শুরু হয়েছে। তবে আপাতত শুধু বালতাল রুট দিয়েই যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, পহেলগাম রুট এখনও বন্ধ।
Read Full Story

10:53 AM (IST) Jul 27

Bank of Baroda - ব্যাঙ্ক অফ বরোদার সিস্টেম হ্যাক, গ্রাহকদের অ্যাকাউন্ট ডিটেলস, আধারের তথ্য ডার্ক ওয়েবে

ব্যাঙ্ক অফ বরোদার সিস্টেম হ্যাক করে ডার্ক ওয়েবে ফাঁস করা হল গোপন তথ্য। ১ টেরাবাইট (1TB) গোপনীয় তথ্য ডার্ক ওয়েবে বিনামূল্যে ছড়িয়ে দিয়েছে। এই তথ্যের মধ্যে রয়েছে ভারতের বিভিন্ন শাখার গ্রাহকদের ব্যক্তিগত ও কর্পোরেট ব্যাঙ্কিং সংক্রান্ত বিবরণ, যেমন—আধার নম্বর, নাম এবং ঋণের তথ্য। হ্যাকার এই হ্যাকিংয়ের ঘটনার কিছু নমুনা নথিও অনলাইনে প্রকাশ করেছে।

Read Full Story

10:34 AM (IST) Jul 27

প্রশ্নফাঁস রুখতে কড়া মোদী, দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট, প্রশংসায় মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, দেশের যুবসমাজের ভবিষ্যৎ সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই প্রশ্ন ফাঁসের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তি দিতে ফাস্ট-ট্র্যাক কোর্ট তৈরি করা হবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি এটিকে একটি স্বচ্ছ ও পড়ুয়াকেন্দ্রিক পরীক্ষা ব্যবস্থা তৈরির দিকে বড় পদক্ষেপ বলে মনে করছেন।

Read Full Story

10:08 AM (IST) Jul 27

Rajasthan - জোরে চালাতে বারণ করায় ৩ জনের উপর দিয়ে থার চালিয়ে দিল চালক, ঘটনাস্থলেই মৃত্যু ১ মহিলার

রাজস্থানের খায়রথাল-তিজারা জেলা থেকে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। দ্রুতগতিতে ছুটে আসা একটি থার গাড়ি তিনজনকে পিষে দেয়। এতে ঘটনাস্থলেই এক মহিলা নিহত এবং অন্য দুজন গুরুতর আহত হন। ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে, যা জনরোষকে আরও বাড়িয়ে দিয়েছে।

Read Full Story

09:56 AM (IST) Jul 27

CJP Protest Update - ককরোচ আন্দোলনকারীদের দমাতে পেলেট গান ব্যবহার RAF-এর, কী বলছেন প্রধানমন্ত্রী?

CJP Protest Update: ককরোচের আন্দোলনের উপর পেলেট গান চালানোর অভিযোগ। এই অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা ছড়ালো রাজধানী দিল্লিতে। ঠিক কী ঘটেছিল সেদিন যন্তর-মন্তরে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

09:37 AM (IST) Jul 27

NEET Controversy - পড়ুয়াদের উপর পুলিশি জুলুমের প্রতিবাদ! সংসদ অচল করার হুঁশিয়ারি বিরোধীদের

NEET-UG 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে ২০ জুলাই পড়ুয়াদের 'সংসদ চলো' অভিযান ঘিরে ধুন্ধুমার হয়। সেই বিক্ষোভে পড়ুয়াদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে এবার সংসদের দুই কক্ষেই আলোচনার দাবিতে মুলতুবি প্রস্তাব এনেছে বিরোধীরা।

Read Full Story

09:37 AM (IST) Jul 27

USA Mass Shooting - আমেরিকার সিয়াটলে খাদ্য উৎসবে চলল গুলি, ২ জন নিহত ও অনেকে আহত

মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে শহরের বিখ্যাত ‘স্পেস নিডল’-এর মাত্র এক ব্লক দূরে একটি ফুড ফেস্টিভ্যালে গোলাগুলির ঘটনায় অন্তত দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। সিয়াটল পুলিশ বিভাগ ‘এক্স’ (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানিয়েছে, "পুলিশ গোলাগুলির একটি ঘটনার তদন্ত করছে। এতে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

Read Full Story

08:56 AM (IST) Jul 27

অশালীন ভাষা ব্যবহার করে প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট, কড়া পদক্ষেপ দিল্লি পুলিশের

'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বে চলা আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করে করা সোশ্যাল মিডিয়া পোস্টগুলোর বিরুদ্ধে দিল্লি পুলিশ কঠোর ব্যবস্থা নিচ্ছে। পুলিশ বেশ কয়েকটি প্ল্যাটফর্মকে নোটিশ পাঠিয়েছে এবং চিহ্নিত করা অধিকাংশ ভিডিও, মন্তব্য ও পোস্ট ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে।

Read Full Story

More Trending News