Published : Apr 08, 2026, 08:42 AM ISTUpdated : Apr 08, 2026, 11:38 PM IST

Ajker Bangla Khabar Live: Adhir Ranjan Chowdhury - নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে অধীর চৌধুরীর কনভয়ে ট্রাকের ধাক্কা

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

Adhir Ranjan Chowdhury

11:38 PM (IST) Apr 08

Adhir Ranjan Chowdhury - নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে অধীর চৌধুরীর কনভয়ে ট্রাকের ধাক্কা

বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদে নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর কনভয়ে একটি ট্রাক ধাক্কা দেয়। এই ঘটনায় পুলিশের দেরিতে পৌঁছনো নিয়ে কংগ্রেস কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং অধীর চৌধুরীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Read Full Story

08:06 PM (IST) Apr 08

Arabul Islam - মনোনয়ন দিয়ে ফেরার পথে আরাবুলের কনভয়ে হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

2026 West Bengal Legislative Assembly election: এবারের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফ-এ যোগ দিয়েছেন ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা আরাবুল ইসলাম। তিনি রাজনৈতিক জীবনে বারবার বিতর্কে জড়িয়ে পড়েছেন, গ্রেফতারও হয়েছেন। এবার বিরোধী দলে যোগ দিয়ে প্রচারে বাধার মুখে পড়ছেন।

Read Full Story

06:48 PM (IST) Apr 08

Smriti Mandhana-Palash Mucchal - ফের কাছাকাছি স্মৃতি মন্ধানা-পলাশ মুচ্ছল? ভাইরাল ভিডিওতে জল্পনা

Smriti Mandhana-Palash Mucchal Relationship: স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে ভেঙে যাওয়া নিয়ে দেশজুড়ে বিস্তর জল্পনা চলেছে। গত কয়েক মাসে এই আলোচনা স্তিমিত হয়ে গিয়েছিল। কিন্তু সম্প্রতি এক ভাইরাল ভিডিও ঘিরে ফের স্মৃতি ও পলাশের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Read Full Story

06:12 PM (IST) Apr 08

Trump on Iran - ইরানকে অস্ত্র দিলেই ৫০% শুল্ক! ট্রাম্পের নতুন হুঁশিয়ারিতে শোরগোল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইরানকে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, এমন কাজ করলে সেই দেশের ওপর অবিলম্বে ৫০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা।
Read Full Story

05:52 PM (IST) Apr 08

Firhat Hakim Net Worth - ফিরহাদ হাকিমের ১০ কোটি টাকারও বেশি সম্পত্তি! লাফিয়ে লাফিয়ে বেড়ে এখন আয় কত

Firhat Hakim Net Worth: কলকাতা বন্দর কেন্দ্র থেকে টানা তিনবার জিতেছেন ফিরহাদ হাকিম।এবারও তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল। প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। নির্বাচনী হলফনামায় ব্যক্তিগত সম্পত্তি, বার্ষিক আয়ের বিস্তারিত বিবরণ সামনে এসেছে। দেখুন এক নজরে।

Read Full Story

05:34 PM (IST) Apr 08

LPG Supply - সরকারিভাবে পাওয়া যাচ্ছে না, ২,০০০ টাকা ফেললেই মিলছে রান্নার গ্যাস সিলিন্ডার!

LPG Supply Crisis: পশ্চিম এশিয়ায় যুদ্ধের (West Asia War) প্রভাবে ভারতে রান্নার গ্যাসের সঙ্কট তৈরি হয়েছিল। ইরান (Iran) থেকে ভারতে আসছে রান্নার গ্যাস। ফলে সঙ্কট কেটে গিয়ে সরবরাহ স্বাভাবিক হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।  কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এখনও রান্নার গ্যাসের সঙ্কট রয়ে গিয়েছে।

Read Full Story

04:29 PM (IST) Apr 08

২০২৬-এর মহারণ - কোন কোন আসনে কোণঠাসা হতে পারে ঘাসফুল শিবির? এক নজরে সম্ভাব্য ‘ডেঞ্জার জোন’

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য পরাজয়ের আসনগুলির বিস্তারিত বিশ্লেষণ। দুর্নীতি, ভোটার তালিকার প্রভাব এবং ভবানীপুর ও বীরভূমের মতো গুরুত্বপূর্ণ আসনের রাজনৈতিক সমীকরণ নিয়ে বিশেষ প্রতিবেদন।

Read Full Story

04:17 PM (IST) Apr 08

Sudipta Sen - অবশেষে কাটল জট! জেলমুক্তির পথে সারদা কর্তা সুদীপ্ত সেন, ১২ বছর ১০ মাস পরে শর্তসাপেক্ষে মুক্তি

প্রায় ১৩ বছর কারাবাসের পর সারদা চিটফান্ড কাণ্ডের মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের জেলমুক্তির পথ প্রশস্ত হল। কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের হাতে থাকা শেষ দুটি মামলাতেও তাঁর জামিন মঞ্জুর করায় এখন তাঁর মুক্তি সময়ের অপেক্ষা।
Read Full Story

04:16 PM (IST) Apr 08

West Bengal Weather - হানা দিচ্ছে 'নরেন্দ্র', দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস

West Bengal Weather Update: চৈত্র মাসের শেষদিকেও দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ চলছে। এ মাসে একাধিকবার কালবৈশাখী হয়েছে। ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিও হয়েছে। এবার ফের প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের উঁচু পাহাড়ে যখন তুষারপাত চলছে, তখন দক্ষিণবঙ্গে অন্যরকম প্রাকৃতিক দুর্যোগ চলছে।

Read Full Story

04:11 PM (IST) Apr 08

West Bengal Election 2026 - "কীভাবে দায়িত্ব পালন করবেন? সাধারণ বিষয়ই জানেন না", এবার পর্যবেক্ষক অপসারণ! সরিয়ে দিলেন জ্ঞানেশ কুমার

West Bengal Election 2026: কমিশন সূত্রে জানা গেছে, তাঁর দায়িত্বে মোট কটি বুথ রয়েছে, সেই সম্পর্কেই ওয়াকিবহাল নন এই পর্যবেক্ষক। আসলে এগুলি খুবই সাধারণ বিষয়। তাই সেই সমস্ত বিষয়ে তিনি কেন অবগত নন? তাই রেগে যান জ্ঞানেশ কুমার স্বয়ং। তৎক্ষণাৎ ঐ পর্যবেক্ষককে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।

Read Full Story

04:08 PM (IST) Apr 08

Gold Price Hike - যুদ্ধবিরতির খবরে বাজারে সোনার এবং রুপার দাম বৃদ্ধি! বিশ্ববাজারে বড় ধরনের পরিবর্তন

Gold Price Hike: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করার পর বিশ্ববাজারে বড় ধরনের পরিবর্তন এসেছে। এই ঘোষণার ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে, অন্যদিকে অপরিশোধিত তেলের দাম কমেছে এবং শেয়ার বাজারে তেজিভাব দেখা দিয়েছে।

Read Full Story

03:29 PM (IST) Apr 08

Panihati BJP - ভোটের প্রচারে বেরিয়ে পানিহাটিতে অভয়া মাকে হেনস্তার অভিযোগ, তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা

Panihati BJP News: ভোটের প্রচারে বেরিয়ে তৃণমূলের মহিলা কর্মীদের হাতে হেনস্থার শিকার অভয়ার মা রত্না দেবনাথ। পানিহাটিতে প্রচারে বেরিয়ে ঠিক কী ঘটেছিল অভয়ার মায়ের সঙ্গে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

03:16 PM (IST) Apr 08

FD Rates - ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সর্বোচ্চ সুদ! জেনে নিন এই মুহূর্তে কোন ব্যাঙ্কে টাকা রাখলে হবেন মালামাল

FD Rates: রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট অপরিবর্তিত রাখায় ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার স্থিতিশীল রয়েছে। এই পরিস্থিতিতে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এক বছরের FD-তে সর্বোচ্চ ৬.৫০% সুদ দিচ্ছে, যেখানে পাঁচ বছরের জন্য ব্যাঙ্ক অফ বরোদা ৬.৩০% হারে সেরা রিটার্ন অফার করছে। 

Read Full Story

03:07 PM (IST) Apr 08

MS Dhoni - দিল্লির বিরুদ্ধেও খেলতে পারছেন না, কেকেআর ম্যাচে দলে ফিরবেন ধোনি?

MS Dhoni Injury: চলতি আইপিএল-এ (IPL 2026) এখনও কোনও ম্যাচে খেলতে পারেননি চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। তিনি চোটের জন্য মাঠের বাইরে। এই উইকেটকিপার-ব্যাটারের মাঠে ফেরার অপেক্ষায় সিএসকে শিবির। ধোনির অভাব অনুভব করছে দল। তাঁর বিখ্যাত মগজাস্ত্রের অনুপস্থিতিতে সমস্যায় পড়ছে দল।

Read Full Story

02:39 PM (IST) Apr 08

ভ্রমন পিপাসু বাঙালির কাছে দিঘা মন্দারমনির পরে এখন কাছের রত্ন পরিখী সৈকত

দিঘা-পুরীর ভিড় এড়াতে চান? ওড়িশার বালেশ্বরে খুঁজে নিন নির্জন 'পরিখী সৈকত'। লাল কাঁকড়ার লুকোচুরি আর ঝাউবনের স্নিগ্ধতায় ঘেরা এই অফবিট সমুদ্র সৈকত বাঙালির নতুন পছন্দের ডেস্টিনেশন। কীভাবে যাবেন ও কোথায় থাকবেন জানুন বিস্তারিত।

Read Full Story

02:31 PM (IST) Apr 08

Abhishek Banerjee - মোদী-শাহ 'বাংলা-বিরোধী জমিদার', ভোটের সময় আসেন, বিপদে উধাও হয়ে যান

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহকে 'বাংলা-বিরোধী জমিদার' বলে আক্রমণ করেছেন। তাঁর অভিযোগ, এঁরা শুধু ভোটের জন্য বাংলায় আসেন, কিন্তু রাজ্যের বিপদের সময় তাঁদের দেখা পাওয়া যায় না। এর বিপরীতে তৃণমূলের 'মা-মাটি-মানুষের সরকার' কোনও দাবি ছাড়াই মানুষের পাশে থাকে বলে তিনি জানান।
Read Full Story

02:25 PM (IST) Apr 08

Congress Candidate List - সাত আসনে প্রার্থী বদল কংগ্রেসের, হাবড়ায় ঘোষণা কে দাঁড়াবেন

Congress Candidate List:একেবারে একধাক্কায় একঝাঁক বদল। মালদা-মুর্শিদাবাদের বাইরে অস্তিত্ব বাঁচানোর লড়াই লড়তে নামা কংগ্রেস একঝাঁক প্রার্থী বদল করে ফেলল। বুধবার কংগ্রেসের ঘোষিত প্রার্থী তালিকায় যে আটটি নাম জানানো হল, তার মধ্যে সাতটিতেই প্রার্থী বদল।

Read Full Story

02:15 PM (IST) Apr 08

Suvendu Adhikari - মমতার মুখে বালুর প্রশংসা, 'টাকা হাওয়াই চটি খেয়েছে', তোপ শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari News: ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনৈতিক উত্তেজনা। বালু কেন জেলে গিয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ব্যাখ্যায় এবার পাল্টা চাঁচাছোলা আক্রমণ শানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

01:33 PM (IST) Apr 08

Rakesh Singh BJP Candidate Kolkata Port - জামিনে ছাড়া পাওয়া রাকেশ সিংকে বন্দরে ফিরহাদের বিরুদ্ধে দাঁড় করাল বিজেপি

Rakesh Singh BJP Candidate Kolkata Port: কদিন আগেই কলকাতা হাইকোর্ট থেকে জামিনে ছাড়া পেয়েছিলেন। তখনই জল্পনা ছিল। সেটাতেই সিলমোহর পড়ল। কলকাতা বন্দর বিধানসভা থেকে বিজেপি প্রার্থী হিসেবে রাকেশ সিং-য়ের নাম ঘোষণা করল বিজেপি।

Read Full Story

12:09 PM (IST) Apr 08

Mamata Banerjee News - ''আমরাই সরকার গড়ব'', মনোনয়ন পেশের পর জয় নিয়ে আত্মবিশ্বাসের সুর মমতার গলায়

Mamata Banerjee News: মনোনয়ন জমা দিয়েই জয়ের ব্যাপারে নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সব কেন্দ্রে কেমন ফল করবে তৃণমূল কংগ্রেস অকপট মুখ্যমন্ত্রী। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে আর কী বললেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

11:38 AM (IST) Apr 08

Stock Market Update - সেনসেক্স ২৯০০ পয়েন্ট এবং নিফটির ৮০০ পয়েন্ট বৃদ্ধি! যুদ্ধবিরতির পর চাঙ্গা বাজার

Stock Market Update: বুধবার সকালে, নিফটি প্রায় ৮০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৪,০০০-এর দিকে লাফ দিয়েছে। অন্যদিকে, সেনসেক্স ২,৯০০ পয়েন্টের বেশি বেড়ে ৭৭,০০০-এ গিয়ে পৌঁছেছে। চাঙ্গা ভারতীয় শেয়ার বাজার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯৪ ডলারের নিচে নেমে গেছে। নিফটি ব্যাঙ্ক ২,২০০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়ে ৫৪,০০০ পয়েন্টের দিকে এগিয়ে গেছে। 

Read Full Story

11:28 AM (IST) Apr 08

West Bengal Vote - নির্বাচনে হিংসা রুখতে কড়া কমিশন, প্রথম দফায় রাজ্যে মাইক্রো অবজার্ভার-ক্যামেরায় নজরদারি

West Bengal Election: রাজ্যজুড়ে বেজে গিয়েছে ভোটের দামামা। ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক পারদ। শাসক-বিরোধী প্রচারে তপ্ত বঙ্গের আবহাওয়া। এই অবস্থায় বাংলায় শান্তিপূর্ণভাবে ভোটপর্ব মেটাতে তৎপর কমিশন। কী বলছে জাতীয় নির্বাচন কমিশন? 

Read Full Story

11:09 AM (IST) Apr 08

Gold Price - ফের বেড়ে গেল সোনার দাম, দেখে নিন কোন শহরে আজ কত টাকায় বিকোচ্ছে সোনা

সোনার দাম প্রতিদিন পরিবর্তন হচ্ছে এবং গত কয়েক মাস ধরে তা ক্রমাগত বাড়ছে। আজ কলকাতায় দাম বাড়ার পাশাপাশি, চেন্নাই, মুম্বাই, দিল্লি সহ ভারতের প্রধান শহরগুলিতে ২২ এবং ২৪ ক্যারেট সোনার বর্তমান দর বিস্তারিতভাবে দেওয়া হয়েছে।
Read Full Story

10:27 AM (IST) Apr 08

LPG Price India - রান্নার গ্যাসের উপর থেকে কর তুলে দিচ্ছে কেন্দ্র! একধাক্কায় কতটা কমবে এলপিজির দাম?

LPG Price In India: ইরানের সঙ্গে দুই সপ্তাহের জন্য সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করলেও এখনই কাটছে না বিশ্বজুড়ে এলপিজি দুর্ভোগ। এই চরম অব্যবস্থায় ভারতের বাজারে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সামনে এলো বড় আপডেট। কী বলছে অয়েল সংস্থা? বিস্তারিত জানতে আরও পড়ুন…

Read Full Story

10:24 AM (IST) Apr 08

ভবানীপুরে আজ মমতার মেগা মনোনয়ন - কালীঘাট থেকে আলিপুর পর্যন্ত বর্ণাঢ্য মিছিল, 'মিনি ইন্ডিয়া'র বার্তা তৃণমূলের

ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন পত্র জমা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১০:৩০ নাগাদ তিনি তাঁর কালীঘাটের বাসভবন থেকে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ের উদ্দেশে রওনা দেবেন।

Read Full Story

09:42 AM (IST) Apr 08

West Bengal Election - বাংলায় নির্বাচনের পারদ তুঙ্গে, বিজেপির 'গেমপ্ল্যান' ভেস্তে দিতে পারবে তৃণমূল?

West Bengal Vote 2026: শিয়রে নির্বাচন। হাতে গোনা আর মাত্র দুই সপ্তাহ বাকি। চলছে শেষ মুহুর্তের ধুন্ধুমার প্রচার। ভোটের ময়দানের ছাব্বিশের কুর্সি দখলে এক আঙুলও জায়গা ছাড়তে নারাজ বাম-বিজেপি, তৃণমূল সবপক্ষই। কী হবে ৪ মে-র ফলাফল? পড়ুন আরও বিশদে।।

Read Full Story

09:24 AM (IST) Apr 08

Taiwan - ফের চিনা বিমানের অনুপ্রবেশ, জলসীমার কাছে ৯টি যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা

বুধবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের জলসীমার কাছে চিনের ২টি সামরিক বিমান, ৯টি নৌবাহিনীর জাহাজ ও একটি সরকারি জাহাজ দেখা গেছে। বিমান দুটি মাঝ বরাবর সীমান্ত রেখা (median line) পেরিয়ে তাইওয়ানের উত্তর ও দক্ষিণ-পূর্ব ADIZ-এ ঢুকে পড়ে।
Read Full Story

More Trending News