LIVE NOW
Published : Jul 04, 2026, 08:32 AM ISTUpdated : Jul 04, 2026, 10:48 PM IST

Today’s News in Bengali Live: Vaibhav Sooryavanshi - বৈভবের অভিষেকের দিনেও হার, ইংল্যান্ড সফরে চাপে ভারত

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকত। আপনার শহর থেকে জেলায় কী কী ঘটছে, জেনে নিন এক ক্লিকে।

England vs India Vaibhav Sooryavanshi

10:48 PM (IST) Jul 04

Vaibhav Sooryavanshi - বৈভবের অভিষেকের দিনেও হার, ইংল্যান্ড সফরে চাপে ভারত

Vaibhav Sooryavanshi Record: শনিবার ভারত-ইংল্যান্ড (England vs India) সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী। তিনি ভারতের সিনিয়র ক্রিকেট দলের হয়ে সবচেয়ে কম বয়সে প্রথম ম্যাচ খেললেন। ১৫ বছর তিন মাস সাত দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাধ্যমে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ভেঙে দিলেন বৈভব।

Read Full Story

09:59 PM (IST) Jul 04

Train Lower Berth - ট্রেনে লোয়ার বার্থ অবশ্যই পাবেন, টিটি জানালেন গোপন টেকনিকটা, জেনে নিন

ট্রেনে নিজের পছন্দের বার্থ বা আসনটি পাওয়া যাত্রার অভিজ্ঞতায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে, বিশেষ করে রাতের যাত্রার ক্ষেত্রে। যদিও অধিকাংশ যাত্রীই 'লোয়ার বার্থ' বা নীচের আসনটি পছন্দ করেন, তবুও তা সবসময় নিশ্চিতভাবে পাওয়া যায় না।

Read Full Story

09:13 PM (IST) Jul 04

England Football Team - অনুমতি দিল ফিফা, মেক্সিকো ম্যাচের আগে ভায়াগ্রা ব্যবহার ইংল্যান্ডের!

England vs Mexico: চলতি বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) রাউন্ড অফ ১৬-এর ম্যাচে অন্যতম আয়োজক দেশ মেক্সিকোর মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। এই ম্যাচের আগে উত্তেজনা বাড়ছে। নিউ মেক্সিকো স্টেডিয়ামে (Mexico City Stadium) এই ম্যাচের আগে নজিরবিহীন ঘটনা দেখা যাচ্ছে।

Read Full Story

08:49 PM (IST) Jul 04

অস্ট্রেলিয়া সফরে ‘খুনের হুমকি’ প্রধানমন্ত্রী মোদীকে, অভিযুক্ত 'আবু মোস্তফা'-র খোঁজ চলছে

অস্ট্রেলিয়া সফরে ‘প্রাণনাশের হুমকি’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৯ জুলাই মেলবোর্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত সফরের ঠিক কয়েক দিন আগে তাঁকে টার্গেট করে দেওয়া একটি অনলাইন প্রাণনাশের হুমকির বিষয়ে তদন্ত করছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ।

Read Full Story

08:35 PM (IST) Jul 04

Women Helpline - মহিলা সুরক্ষায় নতুন হেল্পলাইন নম্বর চালু সরকারের, কী কী সাহায্য পাওয়া যাবে?

ভারত সরকার নারীদের সুরক্ষার বিষয়ে বিশেষ যত্ন নেয়। এই উদ্দেশ্যে বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর রয়েছে। নারীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য জাতীয় মহিলা কমিশন (NCW) গঠন করা হয়েছে।

Read Full Story

07:47 PM (IST) Jul 04

Vaibhav Sooryavanshi - সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড, কেমন ব্যাটিং করলেন বৈভব?

Vaibhav Sooryavanshi Record: সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ভেঙে দিলেন বৈভব সূর্যবংশী। ভারতের সিনিয়র দলের হয়ে সবচেয়ে কম বয়সে প্রথম ম্যাচ খেলার রেকর্ড গড়লেন এই কিশোর ব্যাটার। তিনি প্রথম ম্যাচে খুব বেশি রান করতে পারেননি। তবে সম্ভাবনাময় ব্যাটিং করেছেন। ফলে তিনি ভবিষ্যতে আরও সুযোগ পাবেন বলেই আশায় ক্রিকেট মহল।

Read Full Story

07:46 PM (IST) Jul 04

DA Hike News - ৩ শতাংশ ডিএ বাড়ল এই সরকারি কর্মচারীদের, আগামী মাসের বেতনের সঙ্গেই মিলবে

স্টেট ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন -এর কর্মীরা ১ এপ্রিল ২০২৫ থেকে ৩ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির সুবিধা পেতে চলেছেন। শুক্রবার (৩ জুলাই) বোর্ডের ২১৬তম বৈঠকে সভাপতিত্ব করার সময় মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

Read Full Story

07:12 PM (IST) Jul 04

Hawker Eviction - মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, হকার উচ্ছেদ নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

পুজো পর্যন্ত রাজ্যের কোথাও হকার উচ্ছেদ করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এমনই দাবি করলেন পশ্চিমবঙ্গ হকার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি অসিত সাহা। তাঁর দাবি, হকারদের স্বার্থ রক্ষা এবং পুনর্বাসন নিয়ে সরকারের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।

Read Full Story

06:54 PM (IST) Jul 04

E20 Petrol - তেলে চিনি থাকা থেকে ইঞ্জিনের ক্ষতি, E20 পেট্রোল নিয়ে ১০ ভ্রান্ত ধারণা ভাঙল কেন্দ্র

শুক্রবার সরকার দেশের 'E20 ইথানল ব্লেন্ডিং' (পেট্রোলের সঙ্গে ২০ শতাংশ ইথানল) কর্মসূচি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথাকথিত ভুল তথ্যের বিরুদ্ধে বিস্তারিত জবাব দিয়েছে। এতে অতিরিক্ত জল ব্যবহার, ইঞ্জিনের ক্ষতি, বিমা বাতিল এবং পরিবেশগত ক্ষতির মতো দাবিগুলো প্রত্যাখ্যান করা হয়েছে।

Read Full Story

06:01 PM (IST) Jul 04

Chandrima Bhattacharya - নির্বাচন কমিশনে চিঠি লিখেছিলেন মমতা, তার সঙ্গে চন্দ্রিমার পদত্যাগের কী সম্পর্ক?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলের পর তৃণমূল কংগ্রেসের (TMC) অভ্যন্তরে আধিপত্যের লড়াই নতুন মোড় নিচ্ছে। মাত্র এক মাস আগে রাজ্য সভাপতি হিসেবে নিযুক্ত হওয়া চন্দ্রিমা ভট্টাচার্যের হঠাৎ পদত্যাগ শনিবার দলের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। একটি নতুন তথ্য সামনে আসায় দলের প্রবীণ নেতাদের উদ্বেগ আরও বেড়েছে।

Read Full Story

04:59 PM (IST) Jul 04

Parliament Session - ২০ জুলাই থেকে শুরু সংসদের বাদল অধিবেশন, একাধিক বিতর্কিত বিল নিয়ে উত্তাল হওয়ার সম্ভাবনা

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, সংসদের বাদল অধিবেশন ২০ জুলাই থেকে শুরু হয়ে ১৩ আগস্ট পর্যন্ত চলবে। এই অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি বিতর্কিত ১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়েও ঝড় উঠতে পারে।

 

Read Full Story

04:59 PM (IST) Jul 04

Umar Khalid - এবারও জামিন পেলেন না উমর খালিদ, দিল্লি দাঙ্গা মামলায় তিহার জেলেই থাকতে হচ্ছে ছাত্রনেতাকে

Umar Khalid: এবারও জামিন পেলেন না ছাত্রনেতা উমর খালিদ। ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গা 'বৃহত্তর ষড়যন্ত্র' মামলায় প্রাক্তন জেএনইউ ছাত্রনেতা উমর খালিদ এবং ছাত্রনেতা শরজিল ইমামের জামিনের আবেদন এবারও খারিজ করে দিল দিল্লির এক আদালত।

Read Full Story

04:10 PM (IST) Jul 04

Pakistan Harassment - পাকিস্তানে আজবকাণ্ড! শুধু মহিলারাই নন, কর্মক্ষেত্রে হেনস্থার শিকার শত শত পুরুষও

পাকিস্তানে কর্মক্ষেত্রে হেনস্থার চিত্রটা বেশ উদ্বেগজনক। সরকারি তথ্য বলছে, গত এক বছরে শুধু মহিলারাই নন, শত শত পুরুষও কর্মক্ষেত্রে হেনস্থার শিকার হয়ে আইনি সাহায্য চেয়েছেন। মোট অভিযোগের প্রায় ৪০ শতাংশই করেছেন পুরুষরা, যা দেশটির কর্মক্ষেত্রের সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।

Read Full Story

04:03 PM (IST) Jul 04

Chandrima Resignation - TMC-র সব পদ ছাড়ার পর ঋতব্রতদের সঙ্গে বৈঠক চন্দ্রিমার, বললেন 'কালের যাত্রা'

তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দেওয়ার পরই বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের সঙ্গে বৈঠক করেন চন্দ্রিমা ভট্টাচার্য। 'কালের যাত্রা' মন্তব্যে নতুন রাজনৈতিক জল্পনা।

 

Read Full Story

03:27 PM (IST) Jul 04

UAPA Case - উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আর্জি, আজই হতে পারে রায়দান

২০২০ সালের দিল্লি হিংসার ষড়যন্ত্রের অভিযোগে UAPA মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদনের ওপর রায়দান স্থগিত রাখল দিল্লির কারকারদুমা আদালত। আজই এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে।

 

Read Full Story

03:01 PM (IST) Jul 04

Chandrima Bhattacharya - মমতার কথার আঘাতে বিদ্ধ চন্দ্রিমা, তৃণমূলের সব পদ ছাড়লেন প্রাক্তন মন্ত্রী

Chandrima Bhattacharya News: দীর্ঘদিনের হাত ছাড়লেন চন্দ্রিমা। মমতার দলের আর কোনও পদেই নেই চন্দ্রিমা ভট্টাচার্য়। শনিবার তৃণমূল কংগ্রেসের সব  পদ থেকে নিজের ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। চিঠিতে কী বলেছেন তিনি? কেন এই পদত্যাগ? জানুন আরও বিশদে। পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন। 

Read Full Story

03:00 PM (IST) Jul 04

UAPA - পাকিস্তানের মদতপুষ্ট UAPA-র অধীনে ২৩ জনকে জঙ্গি ঘোষণা কেন্দ্রের, জানুন তাদের ভয়ঙ্কর কাজকর্ম

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক UAPA আইনের আওতায় নতুন করে ২৩ জনকে জঙ্গি ঘোষণা করেছে। এদের মধ্যে ১৭ জন পাকিস্তানি এবং ৬ জন ভারতীয়। তবে সকলেই পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে ভারত-বিরোধী কার্যকলাপ চালায়।

 

Read Full Story

02:37 PM (IST) Jul 04

Deputy PM - ২২ বছর পর কি ফের উপপ্রধানমন্ত্রী? নরেন্দ্র মোদীর ডেপুটি নিয়ে আলোচনায় ২টি নাম

Modi Cabinet Reshuffle: মোদী সরকারের আসন্ন মন্ত্রিসভা রদবদলকে ঘিরে দিল্লির রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে। প্রায় ২২ বছর পর দেশে আবার উপপ্রধানমন্ত্রী নিয়োগ হতে পারে বলে আলোচনা চলছে। আলোচনায় উঠছে ২টি নাম।

Read Full Story

02:22 PM (IST) Jul 04

Annapurna Yoyona - ফর্ম ফিলাপের পরও অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? মুশকিল আসানে হেল্পলাইন চালু নবান্নের

Annapurna Yoyona Scheme:  অন্নপূর্ণা যোজনায় আবেদন করেও একনও মেলেনি টাকা? কী করতে হবে বুঝতে পারছেন না? শুধু এই নম্বরে ফোন করলেই দ্রুত মিলবে সমাধান। কোথায় পাবেন নম্বর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

02:13 PM (IST) Jul 04

Messi To Vozinha - ম্যাচ শেষে জড়িয়ে ধরে তাকে কী বললেন মেসি! আবেগ তাড়িত হয়ে কী বললেন ভোজিনহা

Messi To Vozinha: একটা নয়, দুটো নয়, একেবারে আটটা গোল বাঁচিয়েও তিনি ট্র্য়াজিক হিরো। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নক আউটে খেলা সবচেয়ে কম জনসংখ্য়ার দেশের গোলকিপার একাই মাতিয়ে দিলেন। পুরো বিশ্বকাপে ১৮টি গোল বাঁচিয়ে নজির গড়ে চমকে দিয়েছেন ভোজিনহা।

Read Full Story

12:59 PM (IST) Jul 04

Passport Fee Hike - ভারতে পাসপোর্টের ফি বৃদ্ধির আঁচ বিদেশে, ৫০% কমানোর দাবি

Passport Fee: দীর্ঘ ১৪ বছর পর পাসপোর্টের ফি উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার, যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহী-সহ বিভিন্ন দেশে প্রবাসী ভারতীয়রা তীব্র প্রতিবাদ শুরু করেছেন। তাঁদের দাবি, স্বল্প আয়ের প্রবাসীদের কথা বিবেচনা করে বর্ধিত পাসপোর্ট ফি অন্তত ৫০ শতাংশ কমাতে হবে।

 

Read Full Story

12:32 PM (IST) Jul 04

Annapurna Yojona - যারা টাকা পাননি বা যাদের আবেদন বাতিল হয়েছে, এখন তারা কী করবেন? জেনে নিন কী বলছে রাজ্য সরকার

Annapurna Yojona: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে বিভ্রান্তি বাড়ছে, কারণ বহু যোগ্য আবেদনকারী টাকা পাননি এবং প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল হয়েছে। তবে, সরকার জানিয়েছে যাচাই প্রক্রিয়া চলছে এবং যাদের আবেদন বাতিল হয়েছে। যারা টাকা পাননি এখন তারা কী করবেন? 

Read Full Story

12:32 PM (IST) Jul 04

টানা ১০ ঘন্টা পাওয়ার ব্লক! হবে রেল সেতুর কাজ, শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল বহু লোকাল

শিয়ালদহ ডিভিশনে বরানগর রোড ও দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে রেল ওভারব্রিজের গার্ডার প্রতিস্থাপনের জন্য ১০ ঘন্টার পাওয়ার ব্লক করা হবে। এর ফলে শিয়ালদহ-ডানকুনি শাখায় আট জোড়া লোকাল সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। রুট বদল হল এক্সপ্রেস ট্রেনের।

Read Full Story

12:31 PM (IST) Jul 04

Trump Speech - খামেনেইয়ের শেষকৃত্যের জন্য ইরানকে 'এক সপ্তাহের ছুটি' দিয়েছিলাম - ট্রাম্পের হুঁশিয়ারি

আমেরিকার স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যের জন্য তিনি ইরানকে 'এক সপ্তাহের ছুটি' দিয়েছিলেন।

 

Read Full Story

11:44 AM (IST) Jul 04

World Cup Round of 16 Schedule - এবার হবে সেয়ানে সেয়ানে টক্কর! বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইতে কোন দল কাদের মুখোমুখি? দেখুন সম্পূর্ণ সূচি

World Cup Round of 16 Schedule: চলছে তুল্যমূল্য লড়াই। কার্যত, সেয়ানে সেয়ানে টক্কর। দুরন্ত ফুটবল এবং অনবদ্য সব ম্যাচ। হাইভোল্টেজ বিশ্বকাপ ফুটবলে এবার রাউন্ড অফ ১৬-এর লড়াই। গ্রুপ পর্যায় শেষ, রাউন্ড অফ ৩২ শেষ! এবার শেষ ষোলোর যুদ্ধ শুরু। 

Read Full Story

11:30 AM (IST) Jul 04

নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, মৌসুমী অক্ষরেখার ত্রিফলা অ্যাটাকে বাড়বে বৃষ্টি, কমলা সতর্কতা একাধিক জেলায়

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা সহ হাওড়া, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ম

Read Full Story

11:23 AM (IST) Jul 04

8th Pay Commission - ১.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরে কত বাড়বে বেসিক পে? সম্পূর্ণ হিসাব দেখুন

8th Pay Commission-এ 1.83 Fitment Factor কার্যকর হলে কত বাড়বে Basic Pay? Level-wise সম্পূর্ণ হিসাব, সম্ভাব্য নতুন বেতন ও সর্বশেষ আপডেট জানুন। রইল বিস্তারিত তথ্য 

Read Full Story

11:10 AM (IST) Jul 04

Abhishek Banerjee - জাল সইয়ের পর সেবাশ্রয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও এক দুর্নীতির পর্দাফাঁস পুলিশের

Abhishek Banerjee News: বিপদ কিছুতেই যেন কাটছে না কালীঘাট তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। জাল সইকাণ্ডের পর এবার আরও এক নতুন বিপত্তি। অবৈধ ভাবে লাইসেন্সবিহীন সেবাশ্রয় চালানোর অভিযোগ। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

10:43 AM (IST) Jul 04

Iran - তেহরানে আয়াতোল্লা খামেনেই-এর শেষকৃত্য, উপস্থিত বিশ্বনেতারা; নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই-এর শেষকৃত্য শুক্রবার তেহরানে কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রনেতারা উপস্থিত ছিলেন।

 

Read Full Story

10:06 AM (IST) Jul 04

Pension Update - পেনশনভোগীদের বড় সুখবর! ৭ বছরের বকেয়া এরিয়ারের ৫০% মেটাবে শুভেন্দু অধিকারীর সরকার

Suvendu Adhikari pension arrears update: শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার পেনশনভোগীদের ৭ বছরের পেনশন এরিয়ারের বকেয়া মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি জুলাই মাসেই সংশ্লিষ্টদের ব্যাঙ্কে ঢুকতে পারে টাকা।

 

Read Full Story

08:32 AM (IST) Jul 04

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, জানুন আবহাওয়ার বিরাট আপডেট

দক্ষিণবঙ্গবাসীর জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে, যা আগামী দুই দিনে আরও শক্তিশালী হতে পারে।

Read Full Story

More Trending News