MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Pension Update: পেনশনভোগীদের বড় সুখবর! ৭ বছরের বকেয়া এরিয়ারের ৫০% মেটাবে শুভেন্দু অধিকারীর সরকার

Pension Update: পেনশনভোগীদের বড় সুখবর! ৭ বছরের বকেয়া এরিয়ারের ৫০% মেটাবে শুভেন্দু অধিকারীর সরকার

Suvendu Adhikari pension arrears update: শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার পেনশনভোগীদের ৭ বছরের পেনশন এরিয়ারের বকেয়া মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি জুলাই মাসেই সংশ্লিষ্টদের ব্যাঙ্কে ঢুকতে পারে টাকা। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 04 2026, 10:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
পেনশনভোগীদের জন্য সুখবর
Image Credit : chatgpt

পেনশনভোগীদের জন্য সুখবর

শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আবারও প্রতিশ্রুতি পুরণের দায়বদ্ধতা নজির তৈরি করল। এবার পেনশনভোগীদের জন্য নিয়ে এলো সুখবর। কারণ এবার শুভেন্দু অধিকারীর সরকার পেনশনভোগীদের বকেয়া ৭ বছরের টাকা মিটিয়ে দিতে চলেছে। তেমনই তোড়জোড় শুরু হয়েছে নবান্নে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
৭ বছরের এরিয়ার দেবে সরকার
Image Credit : gemini

৭ বছরের এরিয়ার দেবে সরকার

নবান্ন সূত্রের খবর, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা মিটিয়ে দেবে। আর তাতেই রাজ্যে কয়েক লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও তাদের পরিবারের মুখে হাসি ফুটবে। তবে পুরোটাই একলপ্তে দেবে না বলেও জানিয়েছে সরকার।

Related Articles

Related image1
Annapurna Bhandar Good News: ২৬ লক্ষের নাম বাদ কেন? ৩০০০ টাকা পেতে কী করবেন, জানালেন মুখ্যমন্ত্রী
Related image2
Passport Rank: বিতর্কের পরেও পাসপোর্ট সূচকে আরও ২ ধাপ পড়ল ভারতীয় পাসপোর্ট, শীর্ষে কোন দেশ?
310
৫০% দেবে রাজ্য
Image Credit : AI

৫০% দেবে রাজ্য

সূত্রের খবর পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর সেই সঙ্গে যেসব সরকারি কর্মীরা বকেয়া টাকা পাননি তাদেরও টাকাও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

410
বকেয়া টাকা
Image Credit : Asianet News

বকেয়া টাকা

২০০৮-২০১৫ সাল পর্যন্ত পেনশনভোগীগের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার। যৌথমঞ্চের সঙ্গে বৈঠকের পরে তেমনই সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্যে পালা বদলের পরে দীর্ঘ দিন ধরে ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলনকারী সংগঠনগুলির সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তাদের সমস্যা আর চাহিদার কথা উঠে এসেছিল।

510
৭ বছরের এরিয়ারের টাকা
Image Credit : CHATGPT

৭ বছরের এরিয়ারের টাকা

২০১৫ সালের ব্যাঙ্কের কম্পিউটারাইড না হওয়ার কারণে সমস্যা তৈরি হয়েছিল পেনশনের এরিয়ারের দেওয়া নিয়ে। এই বিষয়ে বিজেপি সরকারের সঙ্গে আলোচনায় বসেছিল যৌথ মঞ্চ। আনুমানিক হিসেবের ওপর নির্ভর করে এরিয়ারের ৫০% মিটিয়ে দেবে রাজ্য সরকার। তেমনই জানানো হয়েছে। চলতি মাসে অবসরপ্রাপ্তদের ব্যাঙ্কে পড়তে পারে টাকা।

610
কাদের দেওয়া হবে এরিয়ার?
Image Credit : Asianet News

কাদের দেওয়া হবে এরিয়ার?

নবান্ন সূত্রের খবর, ব্যাঙ্কের সমস্যার কারণে ২০০৮-১৫ সাল পর্যন্ত যারা টাকা পাননি তাদেরই সেই সময়ের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। জুলাই মাসের শেষের দিকে ব্যাঙ্কে ঢুকতে পারে টাকা। তেমনই বলা হয়েছে নবান্নের পক্ষ থেকে।

710
সংগ্রামী যৌথ মঞ্চের দাবি
Image Credit : ai photo

সংগ্রামী যৌথ মঞ্চের দাবি

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন, এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চে আহ্বায়ক ভাস্কর ঘোষ বলছেন, 'সকল স্তরের শিক্ষক শিক্ষিকা সহ, শিক্ষাকর্মীরা, পঞ্চায়েত পুরসভার কর্মীরা, বিভিন্ন বোর্ড কর্পোরেশনে যাঁরা কর্মচারীরা রয়েছেন, এছাড়াও কলকাতা কর্পোরেশন এলাকায় যাঁদের ব্যাঙ্ক, সেখান থেকে যাঁদের পেনশন হয়, কিছুই বকেয়া পাননি। হোমগার্ডদেরও বকেয়া নিয়েও কথা হয়েছে। এরপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যা পাওনা, তার প্রাথমিক আনুমানিক একটা হিসেব করে, ৫০ শতাংশ টাকা এই মাসেই মিটিয়ে দেওয়া হবে।

810
বাকি টাকা কবে দেওয়া হবে?
Image Credit : Getty

বাকি টাকা কবে দেওয়া হবে?

সংগ্রামী যৌথ মঞ্চ ও নবান্ন সূত্রের খবর, বাকি বকেয়া টাকাও দ্রুত মিটিয়ে দেওয়া হবে। তবে তার জন্য় কিছুটা সময়ে চেয়েছে সরকার। ব্যাঙ্কের সমস্যা থাকার জন্য় সেই সময়ের হিসেব কষে তারপরই বকেয়া টাকা দেওয়া হবে।

910
DA নিয়ে বড় সিদ্ধান্ত
Image Credit : Getty

DA নিয়ে বড় সিদ্ধান্ত

DA নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সাম্প্রতিক বাজেটে, অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, বর্তমানে ১৮ শতাংশ হারে DA পাওয়া রাজ্য সরকারি কর্মী, আধা-সরকারি কর্মী, অশিক্ষক কর্মী এবং পেনশনভোগীরা অতিরিক্ত ২০ শতাংশ DA পাবেন। ফলে মোট DA বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশ।

1010
অক্টোবরে DA-এর টাকা
Image Credit : Getty

অক্টোবরে DA-এর টাকা

সরকারি সূত্রে জানানো হয়েছে, নতুন DA কার্যকর হবে ১ অক্টোবর, ২০২৬ থেকে। এর ফলে লক্ষাধিক সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মচারী সরাসরি উপকৃত হবেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Annapurna Bhandar: অন্নপূর্ণার টাকা না পেয়ে পঞ্চায়েত প্রধানকে রাস্তায় বসিয়ে মাথায় ডিম! উত্তপ্ত পূর্ব বর্ধমান
Recommended image2
Today’s News in Bengali Live: Iran - তেহরানে আয়াতোল্লা খামেনেই-এর শেষকৃত্য, উপস্থিত বিশ্বনেতারা; নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা
Recommended image3
Abhishek Banerjee News: জাল সইকাণ্ডে স্বস্তিতে অভিষেক, আদালতে রক্ষাকবচের মেয়াদ বাড়ল তৃণমূল সাংসদের
Recommended image4
WB Weather: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, জানুন আবহাওয়ার বিরাট আপডেট
Recommended image5
GI Tag: হুগলির হ্যাটট্রিক! জলভরা, মনোহরা আর বলাগড়ের কাঠের নৌকা জিআই-এর দরবারে
Related Stories
Recommended image1
Annapurna Bhandar Good News: ২৬ লক্ষের নাম বাদ কেন? ৩০০০ টাকা পেতে কী করবেন, জানালেন মুখ্যমন্ত্রী
Recommended image2
Passport Rank: বিতর্কের পরেও পাসপোর্ট সূচকে আরও ২ ধাপ পড়ল ভারতীয় পাসপোর্ট, শীর্ষে কোন দেশ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved