Published : Aug 10, 2026, 08:45 AM ISTUpdated : Aug 10, 2026, 10:27 PM IST

Today’s News in Bengali Live: Devendra Mahto - ৯ দিন অনশন, হাসপাতালে ভর্তি ঝাড়খণ্ডের আন্দোলনকারী দেবেন্দ্র মাহতো

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

 

10:27 PM (IST) Aug 10

Devendra Mahto - ৯ দিন অনশন, হাসপাতালে ভর্তি ঝাড়খণ্ডের আন্দোলনকারী দেবেন্দ্র মাহতো

Devendra Nath Mahto Hospitalised: ঝাড়খণ্ডে পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় বেনিয়মের অভিযোগ শুরু হওয়া আন্দোলনে (JPSC Protests) যোগ দিয়ে অনশন শুরু করেন দেবেন্দ্র নাথ মাহতো। তিনি টানা নয় দিন ধরে অনশন করার পর অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হলেন।

Read Full Story

09:28 PM (IST) Aug 10

Mohun Bagan Super Giant - সিআইএসএফ-কে ৬ গোল, ডুরান্ড কাপ কোয়ার্টার-ফাইনালে মোহনবাগান

Mohun Bagan Super Giant vs CISF Protectors: চলতি মরসুমের শুরু থেকেই ছন্দে মোহনবাগান সুপার জায়ান্ট। ডুরান্ড কাপে (Durand Cup 2026) গ্রুপ এ-র তিন ম্যাচেই জয় পেল সবুজ-মেরুন ব্রিগেড। সোমবার গ্রুপের তৃতীয় তথা শেষ ম্যাচে সিআইএসএফ প্রোটেক্টর্স দলের বিরুদ্ধে ছয় গোলে জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট।

Read Full Story

08:03 PM (IST) Aug 10

East Bengal FC - মরসুমের শুরুতেই ন্যাচোর চোটে সমস্যা, বিকল্পের খোঁজে ইস্টবেঙ্গল

Nacho Monsalve Injury: এবার ইস্টবেঙ্গলে (East Bengal FC) যোগ দিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার ন্যাচো মনসালভে। কিন্তু তিনি বারবার চোট পাচ্ছেন। এই ডিফেন্ডার চোট লুকিয়ে কলকাতায় এসেছেন কি না, সেই প্রশ্ন উঠছে। ন্যাচোকে ছেড়ে দিয়ে ইস্টবেঙ্গল অন্য কোনও বিদেশি ডিফেন্ডারকে দলে নেওয়ার চেষ্টা করছে বলে শোনা যাচ্ছে।

Read Full Story

06:47 PM (IST) Aug 10

Gianni Infantino - 'বিশ্বাসভঙ্গ করেছে ফিফা,' নিরপেক্ষ তদন্ত দাবি উয়েফা, এএফসি, কনকাকাফের

FIFA President Gianni Infantino: এবারের বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) পর বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো। তাঁর বিরুদ্ধে একজোট হয়েছে উয়েফা (UEFA), এএফসি (AFC) ও কনকাকাফ (CONCACAF)। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে হয়তো ইনফ্যান্তিনোকে পদ হারাতে হবে।

Read Full Story

05:40 PM (IST) Aug 10

Dinesh Trivedi meets Bangladesh PM - হাসিনাকে নিয়ে টানাপোড়েন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ভারতীয় হাই কমিশনারের

Dinesh Trivedi meets Bangladesh PM: শেখ হাসিনার মন্তব্য নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন চলছে, তার মধ্যেই সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে দেখা করলেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এই বৈঠককে ঘিরে দু'দেশের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Read Full Story

05:24 PM (IST) Aug 10

Jharkhand Students Protest - পড়ুুয়াদের আন্দোলনে উত্তপ্ত ঝাড়খণ্ড, সংঘর্ষ, কাঁদানে গ্যাস পুলিশের

JPSC-JSSC Reforms: কিছুদিন আগেই পড়ুয়াদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল নয়াদিল্লি (New Delhi)। সেই আন্দোলনের ঢেউ বিদেশের মাটিতেও আছড়ে পড়েছিল। এবার ঝাড়খণ্ডে (Jharkhand) শুরু হয়েছে পড়ুয়াদের আন্দোলন। এই আন্দোলনের উত্তাপ বাড়ছে।

Read Full Story

05:03 PM (IST) Aug 10

Sumit Roy On Cal HC - নতুন চার মামলায় ফের গ্রেফতারের আশঙ্কা, রক্ষাকবচ চেয়ে আদালতে অভিষেকের পিএ

Sumit Roy On Cal HC: সুপ্রিম কোর্টের পর এবার কলকাতা হাইকোর্ট। রক্ষাকবচ চেয়ে এবার ফের আদালতের দ্বারস্থ হলেন ভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় । কী বলল আদালত? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

04:26 PM (IST) Aug 10

CBI On RG Kar Case - সিবিআইয়ের আতশ কাঁচের তলায় নার্সের ফোন, আরজি কর কাণ্ডে নয়া মোড়

CBI On RG Kar Case: শাসকের পালা বদল হতেই আরজি কর কাণ্ডে তদন্তে গতি। নতুন করে আতশ কাঁচের নীচে হাসপাতালের নার্স সহ একাধিক কর্তা ব্যক্তি। তারা কারা? কোন তদন্তের রহস্যে সমাধানে সিবিআই? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

04:25 PM (IST) Aug 10

Narendra Modi - 'নরেন্দ্র নাম ঘৃণা করি,' ভারতীয় বক্সারকে বলেছিলেন পাকিস্তানি প্রতিপক্ষ!

Prime Minister Narendra Modi: পাকিস্তানের (Pakistan) বেশিরভাগ মানুষই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘৃণা করেন। ক্রীড়াবিদরাও ব্যতিক্রম নন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতার সময় সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভারতীয় বক্সার নরেন্দ্র বেরওয়াল (Narender Berwal)।

Read Full Story

04:01 PM (IST) Aug 10

Holiday List - দুর্গাপুজোয় এবার টানা ১২ দিনের ছুটি! অফিস-কাছারি বন্ধ, পোয়াবারো সরকারি কর্মীদের

Puja Holiday: দুর্গাপুজো ২০২৬-এ সরকারি কর্মীদের জন্য টানা ১২ দিনের ছুটি ঘোষণা নবান্নের। কবে থেকে শুরু, কবে খুলছে অফিস-স্কুল, রইল সম্পূর্ণ তালিকা।

Read Full Story

03:17 PM (IST) Aug 10

Lovlina Borgohain - 'গ্লাসগোর রেস্তোরাঁয় ঝগড়া হল কেন?' লাভলিনার প্রতিবাদকে কুর্ণিশ মোদীর

Incorrect map of India: গ্লাসগোয় কমনওয়েলথ গেমস (Glasgow Commonwealth Games 2026) চলাকালীন এক রেস্তোরাঁয় খেতে গিয়ে ভারতের ত্রুটিপূর্ণ মানচিত্র দেখে প্রতিবাদে সরব হন অসমের (Assam) বক্সার লাভলিনা বর্গোহাঁই (Lovlina Borgohain)। তাঁর এই প্রতিবাদকে কুর্ণিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)।

Read Full Story

03:08 PM (IST) Aug 10

Abhishek Banerjee PA News - চাকরি প্রতারণা মামলায় ফের ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়

Abhishek Banerjee PA News: চাকরি প্রতারণা মামলায় ভবানী ভবনে হাজিরা থেকে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের। সিআইডি-র মুখোমুখি জেরায় কী বললেন সুমিত রায়? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story

02:58 PM (IST) Aug 10

Abhishek Banerjee - অভিষেকের বিদেশযাত্রায় সবুজ সংকেত সুপ্রিম কোর্টের, বিচারপতি বেঁধে দিলেন সময়সীমা

Abhishek Banerjee foreign Trip: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই কোর্টে ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টে মিলল স্বস্তি, জেনে নিন পুরো ঘটনা।

Read Full Story

02:39 PM (IST) Aug 10

Paytm AI - এবার চ্যাট করেই মিলবে পেমেন্টের সব তথ্য, অ্যানথ্রোপিক ক্লডের সঙ্গে হাত মেলাল পেটিএম

Paytm AI News: ব্যবহারকারীদের জন্য দারুণ খবর। এবার পেমেন্ট, ট্রানজ্যাকশন এবং অন্যান্য তথ্য পাওয়া আরও সহজ হয়ে গেল। Anthropic Claude-এর সঙ্গে হাত মিলিয়েছে পেটিএম, যার ফলে ব্যবসায়ীরা এখন থেকে AI ব্যবহার করে সহজেই পেমেন্টের সব ডেটা অ্যাক্সেস করতে পারবেন।

Read Full Story

02:38 PM (IST) Aug 10

Annapurna Bhandar - অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম জমা পড়তেই খালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! এই ভুল আপনিও করছেন না তো?

অন্নপূর্ণা ভাণ্ডারের নামে বিরাট প্রতারণা মহিলার সঙ্গে! ফর্ম জমা পড়তেই পুরো খালি করে দেওয়া হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ভাতার ৩০০০ টাকা ঢোকার বদলে উলটে নিজের অ্যাকাউন্টের টাকাই হয়ে গেল গায়েব। আপনিও এই ভুলটা কোনওভাবেই করবেন না। সতর্ক হন।

Read Full Story

01:28 PM (IST) Aug 10

Iran Politics - খামেনেইর নতুন চালে কী হরমুজ জট কাটবে? রাজনৈতি ও নিরাপত্তায় বড় বদল সুপ্রিম নেতার

হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার সঙ্গে টানাপোড়েনের মধ্যেই ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় রদবদল হয়েছে। সুপ্রিম লিডার মোজতবা খামেনেই তাঁর নিরাপত্তা উপদেষ্টা এবং কাউন্সিলে নিজের প্রতিনিধি পদে নতুন মুখ এনেছেন। এই রদবদল এমন এক সময়ে হল, যখন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে খামেনেইর এক বিরল বৈঠক হয়েছে।

Read Full Story

01:08 PM (IST) Aug 10

Gold Price Today Kolkata - সোমবারে এক ধাক্কায় অনেকটা কমলো সোনার দাম!২২ ২৪ ক্যারেট সোনা দেশের কোথায় কত দামে বিক্রি হচ্ছে জেনে নিন

Gold Price Today: সপ্তাহের প্রথমেই সোমবারে এক লাফে অনেকটা কমলো সোনার দাম। মধ্যবিত্তের পকেটে আরও পড়ল টান! ১০ অগাষ্ট কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

01:05 PM (IST) Aug 10

Jharkhand Protest - অ্যাম্বুলেন্সে অনশনরত নেতা, বিধানসভা ঘেরাও অভিযানে উত্তাল রাঁচি

JPSC-JSCC পরীক্ষার দুর্নীতির অভিযোগে টানা ৯ দিন অনশনের পর, JLKM নেতা দেবেন্দ্র নাথ মাহাতো অ্যাম্বুলেন্সে করেই 'বিধানসভা ঘেরাও' মিছিলে যোগ দেন। রাঁচিতে তিনি সাফ জানিয়ে দেন, ছাত্রদের দাবি সরকারকে "শুনতেই হবে"।
Read Full Story

12:56 PM (IST) Aug 10

Census 2027 - জনগণনায় এবার কী কী তথ্য জানা যাবে? প্রথমবার নজরে আসছে এই বিষয়গুলিও

Census 2027-এ দেশের জনসংখ্যা, পরিবার ও নাগরিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হবে। জনগণনায় কী কী তথ্য চাওয়া হবে এবং কোন কোন বিষয় নথিভুক্ত করা হবে, তার বিস্তারিত তালিকা প্রকাশ্যে আসছে।

Read Full Story

12:34 PM (IST) Aug 10

Parliament Deadlock - মোদী-শাহ সংসদে আসছেন না কেন? অচলাবস্থা নিয়ে তোপ দাগল কংগ্রেস

কংগ্রেস সাংসদ মাল্লু রবি অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদ 'এড়িয়ে যাচ্ছেন'। বিক্ষোভকারীদের ওপর পুলিশের পদক্ষেপ নিয়ে বিরোধীরা অমিত শাহের বিবৃতির দাবিতে অনড়। এই অচলাবস্থার জেরে মহিলা সংরক্ষণ বিলের মতো গুরুত্বপূর্ণ বিল আটকে আছে।
Read Full Story

12:04 PM (IST) Aug 10

Suvendu Adhikari - মমতা সফরের ২৪ ঘণ্টার মধ্যেই হালিশহরে অ্যাকশনে শুভেন্দু অধিকারী, সঙ্গী ছিলেন অর্জুনরা

Suvendu Adhikari at Halishahr: হালিশহরে নিহত টিএমসি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন সিএম শুভেন্দু অধিকারী। নিহত কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি ঘটনার বিষয়ে খোঁজ নেন তিনি। এই ঘটনাকে ঘিরে হালিশহরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Read Full Story

11:12 AM (IST) Aug 10

US-India Tariff - আমেরিকার নতুন চালে ভারতের কপালে ভাঁজ? ১০০% শুল্ক বসানোর বিল পাশ সেনেটে

মার্কিন সেনেটে একটি বিল পাশ হয়েছে যা প্রেসিডেন্টকে ভারত ও চিনের মতো দেশের ওপর ১০০% শুল্ক বসানোর ক্ষমতা দেবে। রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলোই এর আওতায় পড়বে। বিলটি এখন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে যাবে।

Read Full Story

11:00 AM (IST) Aug 10

Lok Sabha - একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ, কেরালার নাম বদলের প্রস্তাবও তালিকায়

সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ হতে চলেছে। এর মধ্যে ট্রাইব্যুনাল সংস্কার, খনি ও খনিজ সংশোধন এবং কেরালার নাম পরিবর্তনের বিলও রয়েছে।
Read Full Story

10:58 AM (IST) Aug 10

CWG 2026 - ‘যে খেলবে, সে-ই ফুটবে’, গ্লাসগো গেমসের পদকজয়ীদের সঙ্গে দেখা করে বললেন মোদী

গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এর পদকজয়ী অ্যাথলিটদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের পারফরম্যান্সের জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি বললেন, ‘যে খেলবে, সে-ই বিকশিত হবে’।

Read Full Story

10:46 AM (IST) Aug 10

Grocery Price - বিস্কুট থেকে চা, সেপ্টেম্বর থেকেই বহু মুদিখানা মালের দাম বাড়তে পারে

ইরান পরিস্থিতিতে কাঁচামালের খরচ বেড়ে যাওয়ায় মুনাফা কমেছে। এর ফলে এফএমসিজি (দ্রুত বিক্রয়যোগ্য ভোগ্যপণ্য) কোম্পানিগুলো সেপ্টেম্বর থেকে সমস্ত জিনিসের দাম আরও কিছুটা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। কিছু কোম্পানি 'শ্র্রিংকফ্লেশন' (shrinkflation)-এর কথাও বিবেচনা করছে। অর্থাৎ দাম না বাড়িয়ে প্যাকেটের পণ্যের পরিমাণ কমিয়ে আনা।

Read Full Story

10:34 AM (IST) Aug 10

Retirement Age - ৬০ নয়! ৬৫ বছরে অবসর শিক্ষকদের! মিলবে পুরোনো পেনশন স্কিম? বড় পদক্ষেপ নিতে পারে সরকার

Teacher Retirement Age: শিক্ষকদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬৫। এরসঙ্গে নাকি বাড়ানো হবে বছরের ছুটিও। বিরাট সিদ্ধান্ত নিতে পারে সরকার। এই নিয়ম লাগু হলে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের লটারি লাগবে যে বলাই বাহুল্য।

Read Full Story

10:27 AM (IST) Aug 10

Kangana Ranaut - লক্ষ লক্ষ টাকার ব্যাগ-ছাতা আর ৬১০০০ টাকার ছাতা, সংসদে চর্চায় কঙ্গনা রানাউতের ফ্যাশান

Kangana's fashion: সংসদে সাদামাটা শাড়িতেও কঙ্গনা রানাওয়াতের সাজে ছিল বিলাসিতার ছোঁয়া। ৩৫ লাখের হার্মিস ব্যাগ থেকে ২১ লাখের রোলেক্স ঘড়ি, এমনকী ছাতার দামও তাক লাগানোর মতো। রইল বিস্তারিত।

Read Full Story

10:10 AM (IST) Aug 10

Share Market Today - সপ্তাহের প্রথম সেশনে শেয়ার বাজারে সেনসেক্স নিফটির ধীর গতির কারণ কী?

Share Market Today: সপ্তাহের শুরুতে ভারতীয় শেয়ার বাজার সামান্য পরিবর্তনের সাথে খুলেছে, যেখানে সেনসেক্স এবং নিফটি প্রায় ফ্ল্যাট ছিল। তবে, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির উদ্বেগ কমে যাওয়ায় এশীয় বাজারগুলিতে তেজিভাব দেখা গেছে।

Read Full Story

09:45 AM (IST) Aug 10

RG Kar Case - 'নতুন করে তদন্ত শুরু হয়েছে, দোষীরা শাস্তি পাবেই', আশ্বাস দিলেন দিলীপ ঘোষ

আর জি কর ধর্ষণ-খুন কাণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তিতে পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, এই মামলায় নতুন করে তদন্ত শুরু হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে। অন্যদিকে, শিলিগুড়িতে চিকিৎসকরা নির্যাতিতার মৃত্যুবার্ষিকী পালন করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

Read Full Story

09:40 AM (IST) Aug 10

Digha Ilish - দিঘায় উঠল প্রায় ২০০ টন ইলিশ, কিনতে ব্যাপক ভিড়, কোন সাইজ কী দামে বিক্রি হচ্ছে?

ইলিশের গন্ধে ম-ম করছে দিঘা মোহনা। গত পাঁচ-ছ’দিনে দিঘা-সহ বিভিন্ন মৎস্যবন্দর ও মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের জালে উঠেছে প্রায় ২০০ টন রুপোলি শস্য।

Read Full Story

09:09 AM (IST) Aug 10

DA Case - ৩ সেপ্টেম্বরের মধ্যেই বকেয়া DA! ৬৫ হাজার সরকারি কর্মীর জন্য বড় সুখবর কমিটির রিপোর্টে

DA CASE: বকেয়া মহার্ঘ ভাতা বা DA নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। ২৫ দিনের মধ্যে প্রায় ৬৫ হাজার কর্মীর বকেয়া DA মেটানোর প্রক্রিয়া নিয়ে তৈরি হবে বিশেষ কমিটি। সুপ্রিম কোর্টের নির্দেশে কমিটির মাধ্যমে বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত কাজ এগোবে।

Read Full Story

09:06 AM (IST) Aug 10

গলায় তার পেঁচিয়ে যুবতীকে ধর্ষণ সিকিউরিটি গার্ডের, আমেদাবাদের পিজি-তে চাঞ্চল্যকর ঘটনা

'পেয়িং গেস্ট' (PG) হিসেবে থাকা এক যুবতীকে আবাসনের ছাদে ধর্ষণের অভিযোগ সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গুজরাটের আমেদাবাদে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার, ৮ আগস্ট আনন্দনগর এলাকার একটি পিজি-তে।

Read Full Story

More Trending News