Sumit Roy On Cal HC: সুপ্রিম কোর্টের পর এবার কলকাতা হাইকোর্ট। রক্ষাকবচ চেয়ে এবার ফের আদালতের দ্বারস্থ হলেন ভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় । কী বলল আদালত? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Sumit Roy On Cal HC: নিয়োগ দুর্নীতিতে হাইকোর্ট এবং জমি দুর্নীতিতে সুপ্রিম কোর্ট তাঁকে আগেই শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিয়েছে। এবার নতুন চার মামলায় গ্রেফতারের আশঙ্কা করে রক্ষাকবচ চেয়ে আবারও হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায়। শুক্রবার তাঁর আইনজীবী বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর কাছে দ্রুত শুনানির আর্জি জানান। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামীকাল তথা মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার সঙ্গেই তাঁর মামলাটিও শুনানির আবেদন জানান সুমিতের আইনজীবী। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য্য সেই আর্জি খারিজ করে জানিয়ে দেন, আলাদা-আলাদা করে শোনা হবে মামলা। তবে চলতি সপ্তাহেই সুমিতের মামলার শুনানির সম্ভাবনা।

ঠিক কী অভিযোগ রয়েছে অভিষেকের আপ্ত সহায়ক সুমিতের বিরুদ্ধে? 

অন্যদিকে, শালবনীতে জমিয়ে দুর্নীতির মামলায় পরপর দুদিন জিজ্ঞাসাবাদের পর এবার তৃতীয় দিনে ডেবরায় চাকরি দেওয়ার নামে প্রতারণার ঘটনায় সিবিআই তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে ভবানী ভবনে তলব করল রাজ্য গোয়েন্দা সংস্থা । নির্ধারিত সময়সূচি মেনে সোমবার সকাল ১১টা নাগাদ সিআইডি সদর দপ্তর ভবানী ভবনে হাজির দেন তিনি।

পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার একটি অভিযোগকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অভিযোগ, সরকারি ও অন্যান্য সংস্থায় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছিলেন সুমিত রায়। টাকা দেওয়া সত্ত্বেও চাকরি না পেয়ে শেষ পর্যন্ত প্রতারিত চাকরিপ্রার্থীরা ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীকালে এই হাই-প্রোফাইল মামলার তদন্তভার নিজেদের হাতে নেয় সিআইডি।

সুমিত রায় আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সূত্রের খবর, এই মামলায় তাঁর বিরুদ্ধে আদালত থেকে রক্ষাকবচ রয়েছে, যার ফলে সিআইডি এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ বা গ্রেফতারির মতো পদক্ষেপ করতে পারবে না। গোয়েন্দা সূত্রের খবর, প্রতারণার টাকা কোথায় গেল, কাদের মাধ্যমে এই লেনদেন হয়েছিল এবং এতে আর কারা জড়িত রয়েছেন—সে বিষয়ে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডির গোয়েন্দারা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।