কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
11:21 PM (IST) Jul 13
EPFO Latest Update: ১৫ জুলাই থেকেই EPFO-র ক্ষেত্রে আসছে ১০টি বড় পরিবর্তন! কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছেন।
08:16 PM (IST) Jul 13
News Round Up: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।
07:48 PM (IST) Jul 13
West Bengal Weather Update: সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। সপ্তাহের শুরুতে একটানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা সহ শহরতলির বিভিন্ন এলাকা। সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
07:46 PM (IST) Jul 13
India-Australia Trade: Rubix-এর একটি রিপোর্ট বলছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বাজারে সমস্ত ভারতীয় পণ্যে শুল্ক শূন্য হয়ে যাবে। এর ফলে, রপ্তানি বাড়তে পারে। ভারতের বাণিজ্য ঘাটতি অস্ট্রেলিয়ার সঙ্গে কমলেও, তার কারণ রপ্তানি বৃদ্ধি নয়, বরং আমদানি কমে যাওয়া।
07:26 PM (IST) Jul 13
Sebashray Scam News: একের পর এক দুর্নীতিতে বিদ্ধ তৃণমূল কংগ্রেস। এবার সেবাশ্রয় নিয়ে উঠল আরও চাঞ্চল্যকর অভিযোগ। বিস্ফোরক দাবি এক মহিলার। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
07:17 PM (IST) Jul 13
Argentina vs England: ২১ বছর পর, বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হবে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। এই হাই-ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচের আগেই মাঠের বাইরের লড়াই শুরু।
06:17 PM (IST) Jul 13
'জুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নিল ৭৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন। ডক্টর অ্যালান গ্রান্টের চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিলেন। তাঁর মৃত্যুতে 'জুরাসিক ওয়ার্ল্ড'-এর পরিচালক কলিন ট্রেভরো থেকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।
05:59 PM (IST) Jul 13
সকাল ৮টায় অফিসের মিটিং, আর রান্নার সময় নেই। এই ব্যস্ত জীবনে ওভারনাইট ওটস এখন তরুণ থেকে বয়স্ক সবার ফেভারিট ব্রেকফাস্ট। আগের রাতে দুধ বা দইয়ে ওটস ভিজিয়ে ফ্রিজে রাখা। সকালে তার উপর কলা, বাদাম ছড়িয়ে খেয়ে বেরিয়ে পড়া। ঝামেলা নেই, গ্যাস নেই, সময়ও বাঁচে। কিন্তু রোজ এটা খাওয়া কি আদৌ শরীরের জন্য ভালো?
05:53 PM (IST) Jul 13
Lords Test: ইতিহাস গড়ে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট জিতে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডকে ২৭০ রানে হারিয়ে এই প্রথম ঐতিহ্যের লর্ডসে টেস্ট ম্যাচ জিতে নজির গড়লেন হরমনপ্রীত কৌররা।
05:45 PM (IST) Jul 13
India's Famous Fort With Historical: দুর্গের কথা উঠলেই সবার আগে মনে পড়ে বর্তমানে বহু চর্চিত লোহাগড় দুর্গের কথা। কেতনের রহস্যমৃত্যু। কিন্তু আপনি কী জানেন রাজস্থানে এইরকম আরও অনেক রহস্যে ঘেরা দুর্গ রয়েছে? দেখুন ফটো গ্যালারিতে…
05:35 PM (IST) Jul 13
05:20 PM (IST) Jul 13
সরকারি স্কুলের সব শিক্ষক-শিক্ষিকাদের বদলি নিতেই হবে? বিরাট সিদ্ধান্ত নবান্নের। নবান্নের নয়া বিজ্ঞপ্তিতে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। এতে বেশ চিন্তায় সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা।
05:19 PM (IST) Jul 13
আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ২টো পর্যন্ত চলবে পরীক্ষা। প্রথম ১৫ মিনিট পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হবে। সকাল ১১টা থেকে লেখা শুরু করতে হবে।
04:59 PM (IST) Jul 13
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক অর্ঘ্য মুখোপাধ্যায়কে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে হাওড়া চ্যাটার্জিহাট থানার পুলিশ। এক সহকর্মীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিবার তাঁকে গ্রেফতার করা হয়।
03:45 PM (IST) Jul 13
সোমবার বীরভূম জেলার সিউড়ি থানার অন্তর্গত জিধরপুর গ্রামের কাছে রেললাইনের ধারে আটটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রেলকর্মীরা সময়মতো সন্দেহজনক বস্তুগুলো দেখতে পাওয়ায় একটি বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
03:40 PM (IST) Jul 13
Rajya Sabha Election 2026: আগামী ২৪ জুলাই রাজ্যসভার সাংসদ নির্বাচন। তার আগেই তৃণমূল ত্যাগ করে সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাই। এবার বিজেপির তরফে রাজ্যসভায় প্রবেশে আরও একধাপ এগোলেন তারা। জানুন আরও বিশদে….
03:11 PM (IST) Jul 13
বারাণসীর জ্ঞানবাপী, মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি-শাহী ঈদগাহ এবং শম্ভলের শাহী জামা মসজিদ—উত্তরপ্রদেশের এই তিনটি বিতর্কিত ধর্মস্থান নিয়ে মামলাগুলির জট কাটাতে উদ্যোগী হল সুপ্রিম কোর্ট। সব পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে মামলাগুলি একটি বিশেষ লোক আদালতে পাঠানো হয়েছে।
02:58 PM (IST) Jul 13
Dilip Ghosh Song: বঙ্গ রাজনীতিতে তিনি মানেই একেবারে নতুন কিছু। তিনি আর কেই নন। তিনিই হলেন দিলীপ ঘোষ। যার চাঁচাছোলা মন্তব্যে শোরগোল পড়ে যায় বঙ্গ রাজনীতিতে। এবার তাকে দেখা গেল একেবারে অন্য ভূমিকায়। কোন ভূমিকায়? জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
02:46 PM (IST) Jul 13
ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে ইরানে উল্লাস শুরু হয়েছে। সংবাদপত্রগুলো রীতিমতো উৎসব করছে। একটি পত্রিকা মার্কিন প্রেসিডেন্টকে 'আকস্মিক মৃত্যুর' জন্য তৈরি থাকতে বলে হুঁশিয়ারি দিয়েছে।
01:48 PM (IST) Jul 13
অযোধ্যার রাম মন্দিরে অনুদান আত্মসাতের ঘটনায় তদন্তে নিযুক্ত বিশেষ তদন্তকারী দলের (SIT) কাছে সোমবার সুপ্রিম কোর্ট একটি 'স্ট্যাটাস রিপোর্ট' বা বর্তমান পরিস্থিতির রিপোর্ট তলব করেছে। আদালত জানিয়েছে, এই বিষয়ে আদালতের তত্ত্বাবধানে সিবিআই (CBI) তদন্তের দাবিতে দায়ের করা একাধিক আবেদনের শুনানি আগামী সপ্তাহে করা হবে।
12:53 PM (IST) Jul 13
ভিডিওটিতে দেখা যায়, ট্রেনের একটি কোচের মেঝেতে বসে এক পুরোহিত পুজো করছেন এবং সাদা পোশাক পরিহিত বেশ কয়েকজন ভক্ত সেই ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। অনুষ্ঠানটি চলন্ত ট্রেনের ভেতরে হচ্ছে বলে মনে হওয়ায় অনলাইনে ব্যাপক কৌতূহল ও বিতর্কের সৃষ্টি হয়।
12:42 PM (IST) Jul 13
Weather Update: টানা বৃষ্টিতে জলমগ্ন হওয়ার রেশ কাটতে না কাটতেই ফের দুর্যোগের মুখে বাংলা। এই সপ্তাহেও উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গেই বৃষ্টির দাপট বজায় থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
12:35 PM (IST) Jul 13
12:29 PM (IST) Jul 13
সম্প্রতি বার্ধক্য ভাতা (Old Age Pension Scheme) নিয়েও সুখবর দিয়েছে রাজ্য। ১০০০ থেকে ভাতা বেড়ে হয়েছে ১৫০০ টাকা। তবে এই স্কিম নিয়ে এসেছে নয়া আপডেট। টাকা পেতে দিতেই হবে এই ডকুমেন্ট!
12:21 PM (IST) Jul 13
public safety act anti goonda law: সোমবার থেকে বাংলায় কার্যকর হয়ে গেল বহুচর্চিত ‘গুন্ডাদমন আইন’। তোলাবাজি থেকে সিন্ডিকেট রাজ, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিল সরকার।
12:07 PM (IST) Jul 13
আইপিএল-র দল চেন্নাই সুপার কিংসের হেড কোচের পদ ছাড়লেন স্টিফেন ফ্লেমিং। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ১৭ বছর পর তিনি চেন্নাই দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে অন্যতম সফল ও দীর্ঘস্থায়ী এক সম্পর্কের ইতি ঘটল।
12:05 PM (IST) Jul 13
Gold Price Today: সপ্তাহের প্রথমেই সোমবার একলাফে অনেকটা কমলো সোনার দাম। ১৩ জুলাই কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
12:01 PM (IST) Jul 13
11:38 AM (IST) Jul 13
কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে বলেছেন, তাঁর 'না খাউঙ্গা না খানে দুঙ্গা' স্লোগানটি একটি 'ভাঁওতা'। রমেশের অভিযোগ, সরকার 'ন্যূনতম শাসন, সর্বাধিক ধামাচাপা' দিয়েছে। এর সপক্ষে তিনি ইলেক্টোরাল বন্ড সহ একাধিক দুর্নীতির প্রসঙ্গ তুলেছেন।
11:36 AM (IST) Jul 13
Dilip on Anti-Social Bill: পশ্চিমবঙ্গে রাজনৈতিক মদতপুষ্ট 'গুন্ডামি' রুখতে নতুন বিল আনা হয়েছে, জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর কথায়, সাধারণ মানুষ এই অত্যাচারে ক্লান্ত। আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে।
11:21 AM (IST) Jul 13
Annapurna Yojana: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং যোগ্য উপভোক্তারা এর পরেই অ্যাকাউন্টে ৩০০০ টাকা পাবেন।
11:07 AM (IST) Jul 13
৭ বছরের একটি পুরনো মামলায় ধর্ষণে অভিযুক্ত সৎবাবাকে বেকুসুর খালাস কলে দিল কলকাতা হাইকোর্ট। ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালে উত্তর কলকাতায়। তদন্ত নিয়েই প্রশ্ন হাইকোর্টের।
10:52 AM (IST) Jul 13
বাদ পড়া মানুষদের কথা মাথায় রেখেই নতুন স্বাস্থ্যবিমা প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, কেউ যাতে চিকিৎসার অভাবে সমস্যায় না পড়েন, সেই লক্ষ্যেই ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা’ প্রকল্প আনা হচ্ছে।
10:41 AM (IST) Jul 13
গ্রেফতার তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে ও পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ(Tirthankar Ghosh)। রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর থেকে তাঁকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। এ বছরের বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন তীর্থঙ্কর। সোমবারই তাঁকে আদালতে পেশ করা হবে।
10:17 AM (IST) Jul 13
দেশ জুড়ে রেশন ব্যবস্থা নিয়ে একসঙ্গে দুটো বড় খবর । একদিকে কেন্দ্রীয় সরকার অন্ত্যোদয় অন্ন যোজনায় বরাদ্দ কমানোর পথে হাঁটছে বলে মনে করছে বিরোধীরা। অন্যদিকে ভোটার তালিকা সংশোধনের জেরে মানুষ রেশন ব্যবস্থার বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
09:24 AM (IST) Jul 13
ইসরায়েলে সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর ভোটগ্রহণ হবে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার চার বছরের মেয়াদ পূর্ণ করায় এই নির্বাচন হচ্ছে। ১৯৮৮ সালের পর এই প্রথমবার নির্ধারিত সময়ে ভোট হতে চলেছে দেশে।
09:17 AM (IST) Jul 13
সোমবার ভোরের দিকে ব্যাঙ্ককের একটি পাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। আগুনটি কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা বহু মানুষ আটকে পড়েন। পরে দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, মধ্যরাতের পরপরই উত্তর ব্যাঙ্ককের ‘না লাদপ্রাও’ (Na Ladprao) পাবে আগুন লাগে।
09:03 AM (IST) Jul 13
বাংলার সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে সপ্তম বেতন কমিশন নিয়ে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের ঘোষণায় আশার আলো দেখছেন লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী।