কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।
09:58 PM (IST) Sep 14
Crescent Moon in Sky: গণেশ চতুর্থীর দিন সন্ধ্যায় রাতের আকাশে বাঁকা চাঁদ এবং তার গায়ে একটি আলোর বিন্দু। কলকাতা সহ দেশের নানা প্রান্ত দেখে এই ছবি ধরা পড়ছে। বিষয়টা কী?
09:48 PM (IST) Sep 14
Calcutta Football League 2026: একদিকে কল্যাণী স্টেডিয়ামে, মুখোমুখি হয় ইস্টবেঙ্গল বনাম মহামেডান স্পোর্টিং এবং অপরদিকে, নিজেদের মাঠে মোহনবাগান খেলতে নামে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে (Calcutta Football League 2026)। তবে দুটি ম্যাচই ড্র হয়েছে।
08:23 PM (IST) Sep 14
TMC Bypoll Bengal: আগামী ৬ অক্টোবর রেজিনগর এবং নন্দীগ্রাম আসনে উপনির্বাচন রয়েছে। আর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হল, ১৬ সেপ্টেম্বর, বুধবার। প্রসঙ্গত, কালীঘাটপন্থী তৃণমূল আগেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রার্থী হয়েছেন সঞ্চিতা প্রধান দে এবং রেজিনগর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন রবিউল আলম চৌধুরী।
08:23 PM (IST) Sep 14
Nandigram ByElection: নন্দীগ্রাম উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় চমক কালীঘাটপন্থী তৃণমূলের। নিজেদের মাটি শক্ত রাখতে কার উপর ভরসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
08:16 PM (IST) Sep 14
08:14 PM (IST) Sep 14
08:10 PM (IST) Sep 14
07:22 PM (IST) Sep 14
8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন নিয়ে ফের জোরালো হচ্ছে পুরনো দাবি। কর্মচারী ইউনিয়নগুলি অষ্টম বেতন কমিশনের কাছে দাবি জানিয়েছে, মহার্ঘ ভাতার (DA) একাংশ বেসিক স্যালারির সঙ্গে জুড়ে দিতে হবে। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
06:54 PM (IST) Sep 14
SEMICON India 2026: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৭ সেপ্টেম্বর, দিল্লিতে পঞ্চম সেমিকন ইন্ডিয়া ২০২৬-এর উদ্বোধন করবেন। সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম নিয়ে এই তিনদিনের সম্মেলনে ৬০০-র বেশি দর্শক এবং ১৫০ জন বক্তা থাকবেন। মূল ফোকাস থাকবে শিল্প, নীতি এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের উপর।
06:43 PM (IST) Sep 14
WB Weather: সামনেই শারদোৎসব। এখনও কমেনি বৃষ্টির দাপট। ভাদ্রের শেষবেলাতেও ভরপুর বৃষ্টিতে ভিজছে বাংলা। দফায় দফায় এই বৃষ্টি আর চলবে কতদিন? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
05:41 PM (IST) Sep 14
Rekha Patra News: পারিবারিক অশান্তিতে বিদ্বস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র। দলের বিরুদ্ধে মুখ খুললেন তিনি? একি বললেন সন্দেশখালির বিজেপি বিধায়ক? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
04:22 PM (IST) Sep 14
kolkata Durgapuja: উৎসবের মরশুম শুরুর আর হাতে গোনা একমাসও বাকি নেই। তার আগে আমূল বদলে যাচ্ছে কলকাতার কুমোরটুলি ঘাট। ! আদানি গোষ্ঠীর ১০ কোটির প্রকল্পে হেরিটেজ রূপ পাচ্ছে কলকাতার এই কুমোরটুলি ঘাট। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
04:13 PM (IST) Sep 14
Petrol Price: এই যোজনার সুবিধা নিতে রবিবার থেকে রেজিস্ট্রেশন শুরু করা হয়েছে এবং প্রক্রিয়ার তথ্য সচেতনতা অভিযানের মাধ্যমে জনসাধারণকে দেওয়া হবে।
03:25 PM (IST) Sep 14
Ritabrata Banerjee On TMC: তৃণমূলের প্রতীক নিয়ে দ্বিধাবিভক্ত ঘাসফুলের দুই শিবির। প্রতীক যাবে কার দখলে? কী বলছেন ঋতব্রতপন্থী তৃণমূল নেতারা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
02:56 PM (IST) Sep 14
যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়ার অপেক্ষায় থাকা আবেদনকারীদের জন্য নবান্নের নয়া বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। প্রকল্পের টাকা কি পাবেন না মেয়েরা? সেক্ষেত্রে আবেদন করতে গিয়ে আলাদা কোনও নিয়ম মানতে হবে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। জেনে নিন পুরোটা.
02:29 PM (IST) Sep 14
BRICS 2026: বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে ভারত 'গ্লোবাল সাউথ'-এর কণ্ঠস্বর হিসেবে নিজের জায়গা আরও মজবুত করেছে। ১৮তম ব্রিকস সম্মেলনের মাধ্যমে ভারত প্রমাণ করে দিল, কেন সে এই গোষ্ঠীর নেতা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
01:58 PM (IST) Sep 14
পুজোর মুখে জাতীয় রাজনীতিতে বড়সড় দলবদলের জল্পনা। NCPI-এর ১৭ জন সাংসদ বিজেপিতে যোগ দিতে পারেন বলে দাবি করলেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তাঁর বক্তব্য অনুযায়ী, পুজোর আগে অথবা পুজোর পরেই এই দলবদল হতে পারে। জগদীশের দাবি, NCPI-এর মোট ২০ জন সাংসদের মধ্যে ১৭ জন বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে প্রস্তুত।
01:29 PM (IST) Sep 14
Gold Price Today: সপ্তাহের প্রথমদিনে সিদ্ধিদাতা গণেশের কৃপায় এক লাফে অনেকটা কমলো সোনার দাম। মধ্যবিত্তের পকেটে আরও পড়ল টান! ২৪ সেপ্টেম্বর কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...
12:54 PM (IST) Sep 14
চলতি সপ্তাহে গণেশ পুজো সহ বিভিন্ন আঞ্চলিক উৎসবের কারণে দেশের একাধিক শহরে প্রায় ৪ দিন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেপ্টেম্বরের বাকি দিনগুলিতেও বিভিন্ন রাজ্যে ছুটি রয়েছে, যার কারণে ব্যাঙ্কের পরিষেবা মিলবে না।
12:41 PM (IST) Sep 14
Gurugram Accident: গুরুগ্রামের স্পোর্টস বাইকে থাকা এক মহিলাকে গাড়ির ধাক্কা। চালককে দূরে থাকতে বলার পরই তাঁকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য।
12:37 PM (IST) Sep 14
Dhiraj Bommadevara Wins Gold: তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়েছেন ২৫ বছর বয়সী ভারতীয় তিরন্দাজ ধীরাজ বোমাদেভরা। প্রথম ভারতীয় হিসেবে তিরন্দাজি বিশ্বকাপ ফাইনালে সোনা জিতলেনও অন্ধ্রপ্রদেশের ধীরাজ।
12:34 PM (IST) Sep 14
কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন নিয়ে ফের জোরালো হচ্ছে একটি পুরনো দাবি। ৮ম বেতন কমিশনের কাছে কর্মচারী সংগঠনগুলির দাবি, মহার্ঘ ভাতা বা DA-এর একটি অংশ বেসিক পের সঙ্গে মিশিয়ে দেওয়া হোক।
11:50 AM (IST) Sep 14
প্রতীক ও ফান্ড নিয়ে লড়াইয়ের মধ্যেই কালীঘাট তৃণমূল কংগ্রেস আর ঋতব্রত তৃণমূল কংগ্রেসের মধ্যে বাকযুদ্ধ চলছিল দীর্ঘ দিন ধরেই। কিন্তু এবার তা 'নামযুদ্ধ'এ পরিণত হয়েছে।
11:26 AM (IST) Sep 14
উত্তরপ্রদেশের মেরঠে পোষ্য কুকুরের প্রতি ভালোবাসার এক আবেগঘন ছবি সামনে এসেছে। পরিবারের সদস্যের মতো ১২ বছর ধরে সঙ্গে থাকা ‘টাফ্ফু’ নামের পোষ্য কুকুরটির মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার মানুষের মতোই তেরো দিনের শ্রাদ্ধের আয়োজন করেছে। পরিবারের সদস্যদের কাছে টাফ্ফু শুধুমাত্র একটি পোষ্য প্রাণী ছিল না, দীর্ঘ এক যুগের সম্পর্কের পর হয়ে উঠেছিল পরিবারের একজন।
11:01 AM (IST) Sep 14
নয়াদিল্লিতে BRICS সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। রাশিয়া, চিন থেকে শুরু করে ইরান ও আফ্রিকার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা করেছেন।
10:36 AM (IST) Sep 14
বাংলাদেশের বিদ্যুৎ সঙ্কট আরও ঘনীভূত হয়েছে। ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে বড় ধাক্কা। যদিও তিন দিন পর ওই ইউনিটটি ফের চালু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’।
10:33 AM (IST) Sep 14
সেপ্টেম্বর থেকেই পুজোর ছুটি! সরকারি কর্মীদের জন্য নতুন হলিডে লিস্ট নবান্নের? ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উপলক্ষে ছুটি। শুক্রবার ছুটি ম্যানেজ করতে পারলে শনি ও রবিবার মিলিয়ে টানা চারদিনের ছুটি উপভোগ করা সম্ভব। দেখে নিন হলিডে লিস্ট।
10:09 AM (IST) Sep 14
Dilip on Madrasa: রাজ্যে ২৫২টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধ করার জন্য নোটিশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই পদক্ষেপের পরেই রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ সাফ জানিয়েছেন, বেআইনি কোনও কিছুই বরদাস্ত করা হবে না। শুধুমাত্র সরকারি অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানই চলতে পারবে।
09:53 AM (IST) Sep 14
09:53 AM (IST) Sep 14
AI: নিশ্চিন্তে AI ব্যবহার করছেন? একে ভরসা করলেই বিপদ, আসছে ভয়ঙ্কর বিপদ, নিজের কবর নিজে খুঁড়ছে মানুষ, ভয়ে কাঁটা হয়ে আছেন বিজ্ঞানীরা! কী বলছেন তাঁরা? জানলে আঁতকে উঠবেন..
09:51 AM (IST) Sep 14
ভারত-চিন সীমান্ত নিয়ে গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। প্রতিরক্ষা মন্ত্রকের ২০২৫-২৬ সালের বার্ষিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে উত্তর সীমান্তে চিনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র মোতায়েন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। প্রতিবেদন অনুসারে, চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর তাদের মোতায়েন কমিয়েছে।
09:35 AM (IST) Sep 14
ড্রোন হামলার কারণে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ হয়ে গেছে। এর ফলে কয়েকদিনের মধ্যেই রপ্তানির জন্য তাদের তেল ফুরিয়ে যেতে পারে। রয়টার্সের এক রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায় বিশ্বজুড়ে তেলের জোগানে ৪ শতাংশ ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
09:18 AM (IST) Sep 14
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) তাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেছে। শুধুমাত্র "হ্যালো" টাইপ করলেই EPFO সদস্যরা তাঁদের পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স সহ সমস্ত বিবরণ সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এছাড়াও, হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে EPFO-এর সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবা এবং আপডেট পেতে সক্ষম হবেন।