MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • মেয়েরা যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না? নবান্নের নয়া বিজ্ঞপ্তিতে বাড়ছে জটিলতা! কী করতে হবে?

মেয়েরা যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না? নবান্নের নয়া বিজ্ঞপ্তিতে বাড়ছে জটিলতা! কী করতে হবে?

যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়ার অপেক্ষায় থাকা আবেদনকারীদের জন্য নবান্নের নয়া বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। প্রকল্পের টাকা কি পাবেন না মেয়েরা? সেক্ষেত্রে আবেদন করতে গিয়ে আলাদা কোনও নিয়ম মানতে হবে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। জেনে নিন পুরোটা.

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 14 2026, 02:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
যুবশক্তি প্রকল্পে মেয়েরা কি বাদ?
Image Credit : Asianet News

যুবশক্তি প্রকল্পে মেয়েরা কি বাদ?

অক্টোবর থেকে যুবশক্তি ভরসা কার্ড চালুর কথা রয়েছে। মেয়েরা বাদ পড়বেন কি না, কত টাকা মিলবে এবং বয়স-আয়ের শর্ত কী, সরকারি নির্দেশিকা আসার আগে জেনে নিন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
যুবশক্তি ভরসা কার্ডে মহিলা ও পুরুষ আবেদনকারীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন
Image Credit : Asianet News

যুবশক্তি ভরসা কার্ডে মহিলা ও পুরুষ আবেদনকারীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন

পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য প্রস্তাবিত ‘যুবশক্তি ভরসা কার্ড’ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে—এই প্রকল্পের সুবিধা কি শুধু ছেলেদের জন্য, নাকি তরুণীরাও আবেদন করতে পারবেন? এখনও পর্যন্ত প্রকাশ্য সরকারি নির্দেশিকা না আসায় বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে।

Related Articles

Related image1
Yuvashakti Portal: কবে থেকে আবেদন করতে পারবেন যুবশক্তি প্রকল্পে, কবে চালু হবে পোর্টাল? জানা গেল সময়!
Related image2
Yuva Shakti Card: অক্টোবরেই যুবশক্তি ভরসা কার্ড, কবে থেকে মিলবে ২০০০-৩০০০ টাকা, আবেদনে লাগবে কোন কোন নথি?
39
মেয়েরা কি যুবশক্তির টাকা পাবেন?
Image Credit : AI PHOTO

মেয়েরা কি যুবশক্তির টাকা পাবেন?

এখনও পর্যন্ত যে তথ্য সামনে এসেছে, তাতে মেয়েদের এই প্রকল্প থেকে বাদ দেওয়ার কোনও সরকারি ঘোষণা নেই। বরং প্রকল্পটির উদ্দেশ্যই হল রাজ্যের শিক্ষিত ও কর্মহীন যুবসমাজকে আর্থিক সহায়তা দেওয়া। সাম্প্রতিক রিপোর্টগুলিতেও ‘যুবক-যুবতী’—দুই শব্দই ব্যবহার করা হয়েছে।

49
মেয়েরা কোন শর্তে আবেদন করতে পারবেন?
Image Credit : AI PHOTO

মেয়েরা কোন শর্তে আবেদন করতে পারবেন?

তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, চূড়ান্ত যোগ্যতার নিয়ম, আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নথির তালিকা এখনও সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্টভাবে প্রকাশিত হয়নি। ফলে মেয়েরা কোন শর্তে আবেদন করতে পারবেন, তা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তের কথা বলা ঠিক হবে না।

59
কত টাকা মিলবে?
Image Credit : social media

কত টাকা মিলবে?

রাজ্য সরকারের বাজেট ঘোষণার ভিত্তিতে প্রস্তাবিত ‘ভরসা কর্মসূচি’-তে বেকার স্নাতকদের জন্য মাসে ৩,০০০ টাকা এবং ন্যূনতম মাধ্যমিক পাশ কিন্তু স্নাতক নন—এমন যোগ্য বেকারদের জন্য মাসে ২,০০০ টাকা আর্থিক সহায়তার কথা বলা হয়েছে।

69
রিপোর্ট কী বলছে ?
Image Credit : social media

রিপোর্ট কী বলছে ?

যোগ্যতা পূরণ করলে মহিলা ও পুরুষ—দুই ক্ষেত্রেই একই হারে আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনাই এখন পর্যন্ত প্রকাশিত তথ্য থেকে উঠে আসছে। টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে পাঠানোর কথাও বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে।

79
বয়স কত হতে হবে?
Image Credit : social media

বয়স কত হতে হবে?

এখানেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন সংবাদমাধ্যমে বয়সসীমা নিয়ে ২১ থেকে ৪০ বছর বলা হলেও, অন্য সাম্প্রতিক তথ্যসূত্রে প্রস্তাবিত ‘ভরসা কর্মসূচি’-র বয়সসীমা ২১ থেকে ৪৫ বছর বলেও উল্লেখ করা হয়েছে।

89
পরিবারের আয় নিয়েও শর্ত
Image Credit : social media

পরিবারের আয় নিয়েও শর্ত

প্রকাশিত তথ্য অনুযায়ী, পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম হলে তবেই এই প্রকল্পের আওতায় আসার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং নিজের আধার-লিঙ্কড সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার মতো শর্তের কথাও বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে।

99
কবে থেকে আবেদন?
Image Credit : stockPhoto

কবে থেকে আবেদন?

২০২৬-২৭ সালের বাজেট ঘোষণায় অক্টোবর থেকে এই প্রকল্প কার্যকর করার কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই ‘যুবশক্তি ভরসা কার্ড’-এর পোর্টাল তৈরির কথা বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে। সেপ্টেম্বরেই আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে—এমন জল্পনা থাকলেও সরকারি বিজ্ঞপ্তি ছাড়া নির্দিষ্ট তারিখ নিশ্চিত করা যাচ্ছে না।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sukanta Majumdar: 'ভারতীয় নাগরিক না হলে দেশ ছাড়তে হবে,' অনুপ্রবেশ নিয়ে সরব সুকান্ত
Recommended image2
Now Playing
Kunal Ghosh: শুভেন্দু সরকারের ৫ মাসের ‘কুকীর্তি’ ফাঁস? সাংবাদিকদের সামনে বিস্ফোরক কুণাল
Recommended image3
Kolkata: কলকাতার জনবহুল অঞ্চলে ক্যাবের ভিতর থেকে উদ্ধার এক ব্যক্তির পা বাঁধা দেহ!
Recommended image4
কার্শিয়াং থেকে দার্জিলিং মাত্র ৪৫ মিনিটে! আসছে রোপওয়ে, কমবে ঘণ্টার পর ঘণ্টার যানজট
Recommended image5
অন্নপূর্ণা যোজনার টাকা পেতে অক্টোবরই সবচেয়ে গুরুত্বপূর্ণ! সেপ্টেম্বরে টাকা পেলেও এবার বাদ পড়তে পারেন?
Related Stories
Recommended image1
Yuvashakti Portal: কবে থেকে আবেদন করতে পারবেন যুবশক্তি প্রকল্পে, কবে চালু হবে পোর্টাল? জানা গেল সময়!
Recommended image2
Yuva Shakti Card: অক্টোবরেই যুবশক্তি ভরসা কার্ড, কবে থেকে মিলবে ২০০০-৩০০০ টাকা, আবেদনে লাগবে কোন কোন নথি?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved