Published : May 18, 2026, 08:45 AM ISTUpdated : May 18, 2026, 11:01 PM IST

Today’s News in Bengali Live: BJP MLA News - ঘরছাড়া সংখ্যালঘু পরিবার! তৃণমূল আমলেে অত্যাচার, শামিম আখতারদের ঘরে ফেরাল বিজেপি

সংক্ষিপ্ত

কলকাতা থেকে পশ্চিমবঙ্গের ব্রেকিং নিউজ, দিনভর নানা ধরণের খবর এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর লেটেস্ট লাইভ আপডেট পান। সারা দেশের খবরের রিয়েল-টাইম আপডেট এবং সেরা খবর জানতে থাকুন দিনভর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া থেকে শেয়ার মার্কেটের হালহকিকৎ।

 

11:01 PM (IST) May 18

BJP MLA News - ঘরছাড়া সংখ্যালঘু পরিবার! তৃণমূল আমলেে অত্যাচার, শামিম আখতারদের ঘরে ফেরাল বিজেপি

BJP MLA News: তৃণমূল আমলে জমি মাফিয়াদের অত্যাচারের জেরে গত ২০২৩ সাল থেকে ঘরছাড়া ছিলেন উত্তর দিনাজপুরের অন্তর্গত করণদিঘির এক সংখ্যালঘু পরিবার। রাজ্যে পালাবদলের পর, সেই এলাকার বিজেপি বিধায়কের উদ্যোগে ঘরে ফিরল সেই সংখ্যালঘু পরিবার। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমলে অবশেষে পশ্চিমবঙ্গে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে জানালেন তারা।

Read Full Story

10:22 PM (IST) May 18

Sona Pappu Arrest - সোনা-পাপ্পু গ্রেফতার! দীর্ঘদিন ফেরার থাকার পর, সোমবারই হাজিরা দেন ইডি দফতরে

Sona Pappu Arrest: সোমবার সকালে, হটাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি দফতরে হাজিরা দিলেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা-পাপ্পু। তারপর থেকেই টানা জেরা চলতে থাকে। এবার সোজা গ্রেফতার। আর্থিক প্রতারণা এবং তোলাবাজি মামলায় তাঁকে গ্রেফতার করল ইডি।  

Read Full Story

09:40 PM (IST) May 18

Chandranath Rath Murder Case - মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক খুনে মূল অভিযুক্ত গ্রেফতার!

Chandranath Rath Murder Case: সোমবার, উত্তরপ্রদেশের মুজফফরনগর থেকে গ্রেফতার করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রাজকুমার সিং ওরফে রাজ সিং-কে। CBI এবং উত্তরপ্রদেশ পুলিশের একটি যৌথ দল যোগী রাজ্যের ছপার টোল প্লাজার কাছে ৫৮ নম্বর জাতীয় সড়ক থেকে তাঁকে হাতেনাতে ধরে।

Read Full Story

08:29 PM (IST) May 18

Suvendu Adhikari On Damayanti Sen - পালাবদল হতেই দময়ন্তীকে ফেরালেন শুভেন্দু, নতুন কোন পদে দুঁদে আইপিএস?

Suvendu Adhikari News: মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ক্ষমতা যেতেই পালাবদলের রাজ্যে এবার গুরুত্ব বাড়ল আইপিএস অফিসার দময়ন্তী সেনের। রাজ্যের এই দুঁদে আইপিএস অফিসারকে কোন পদে বসালেন শুভেন্দু অধিকারী? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Read Full Story

07:56 PM (IST) May 18

Annapurna Bhandar - লক্ষ্মীর ভাণ্ডার যারা এতদিন নেননি বা পাননি, তারা কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন? বড় আপডেট

Annapurna Bhandar: বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতেই তোড়জোড় শুরু হয়ে গেছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। যারা ইতিমধ্যেই আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাদের আর আলাদা করে আবেদন করতে হবে না (annapurna bhandar west bengal)। 

 

Read Full Story

07:32 PM (IST) May 18

High Court to Function Virtually - সপ্তাহে দুদিন আদালতের সব কাজ হবে ভার্চুয়াল, জ্বালানি সঙ্কটের আশঙ্কায় বড় পদক্ষেপ

High Court to Function Virtually: মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার জেরে বিশ্বজুড়ে সঙ্কট জ্বালানি তেলের।হরমুজ প্রণালি বন্ধের কারণে জ্বালানি তেলের জোগানে প্রভাব পড়ছে।জ্বালানি তেলের সঙ্কটের কথা মাথায় রেখে পদক্ষেপ নিতে শুরু করেছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান।

Read Full Story

07:26 PM (IST) May 18

West Bengal Rain Alerts - বিকেল হতেই স্বস্তির বৃষ্টি একাধিক জেলায়, কবে থেকে ফুলফর্মে বঙ্গে বর্ষা?

Kolkata Weather News: সকাল থেকে ভ্যাপসা গরমে নাজেহাত অবস্থা হলেও বিকেল হতেই স্বস্তির বৃষ্টি। যার কারণে কিছুটা পারদ পতন। কতদিন পর্যন্ত বজায় থাকবে এইরকম অস্বস্তিকর আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

06:26 PM (IST) May 18

ডায়াবেটিস, ফ্যাটি লিভার, কিডনি স্টোন, আখের রসের এই ৫ টা সাইড এফেক্ট জানেন?

গরম পড়লেই রাস্তার মোড়ে আখের রসের গ্লাসে চুমুক দেওয়া বাঙালির অভ্যাস। ঠান্ডা, মিষ্টি, ন্যাচারাল, এই ভেবেই দিনে ২ গ্লাস খেয়ে ফেলছেন? আয়ুর্বেদে উপকার থাকলেও রোজ খেলে আখের রস আপনার লিভার, কিডনি আর প্যানক্রিয়াসের বারোটা বাজাতে পারে।

Read Full Story

05:27 PM (IST) May 18

CM Suvendu Adhikari - নারী নির্যাতন এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি! আলাদা দুটি কমিশন গড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

CM Suvendu Adhikari: সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শুভেন্দু নিজেই। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই দুটি তদন্ত কমিশনই আগামী ১ জুন থেকে কাজ আরম্ভ করবে। 

Read Full Story

05:06 PM (IST) May 18

WB Free Bus - জুনের শুরুতেই মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা, বিনামূল্যে ঘোরা যাবে দীঘা-দার্জিলিং!

WB Bus Free For Women: রাজ্যে পালা বদল হতেই বাংলার মহিলাদের জন্য রয়েছে দারুণ সুখবর। আগামী মাস থেকেই বাসে উঠলে আর ভাড়া গোনা লাগবে না মহিলাদের। কোন কোন রুটের বাসে মিলবে এই পরিষেবা? জানুন আরও বিশদে। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

04:29 PM (IST) May 18

OBC Reservation - ৭৭টি সম্প্রদায় OBC সংরক্ষণ থেকে বাদ, তালিকা সংশোধনে অনুমোদন মন্ত্রিসভার

রাজ্য মন্ত্রিসভা ওবিসি (OBC) তালিকা প্রসঙ্গে একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ওবিসিদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। হাইকোর্টের নির্দেশ মেনে, শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মন্ত্রিসভার বৈঠকে ওবিসি তালিকা সংশোধনের একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

 

Read Full Story

04:19 PM (IST) May 18

Supreme Court - বহাল থাকবে প্রাথমিকের ৩২ হাজার চাকরি? মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট

Supreme Court On TET 2014: পশ্চিমবঙ্গে প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল নিয়ে সামনে এলো বড় আপডেট। মামলা গ্রহণ শীর্ষ আদালতের। কী বলছে সুপ্রিম কোর্ট? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story

03:52 PM (IST) May 18

West Bengal Weather Update - ভ্যাপসা গরম থেকে কবে মিলবে না নিস্তার, কতদিন চলবে এই দাবদাহ?

দক্ষিণবঙ্গে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে, ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।  আন্দামানে বর্ষা প্রবেশ করলেও, বাংলায় মৌসুমি বায়ু প্রবেশের সময় এখনও আসেনি। জেনে নিন কদিন থাকবে গরম। 

Read Full Story

03:45 PM (IST) May 18

যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না তাঁরা কি অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা পাবেন? যা জানাল সরকার

সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পাঁচ মন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অন্নপূর্ণা যোজনা প্রকল্প নীতিগত অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

Read Full Story

03:01 PM (IST) May 18

Suvendu Adhikari - অন্নপূর্ণা ভাণ্ডার-সপ্তম পে কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, DA নিয়ে কী বললেন শুভেন্দু অধিকারী?

Suvendu Adhikari Cabinet News: মন্ত্রিসভার বৈঠকের পর সোমবার সাংবাদিক বৈঠক করেন রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিক বৈঠকে কী কী সিদ্ধান্ত নেওয়া হলো? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Read Full Story

03:01 PM (IST) May 18

Sona Pappu - ইডি দফতরে হটাৎ হাজির সোনা-পাপ্পু! বললেন, "আমি তো কোনও অপরাধ করিনি!"

Sona Pappu: খোঁজ করলেও সোনা-পাপ্পুকে কিছুতেই ধরা যাচ্ছিল না। মাঝে মাঝে ফেসবুক লাইভ করতেন তিনি। এমনকি, তাঁর বাড়িতে হানাও দেন ইডি অফিসাররা। তবে রাজ্যে পালাবদল হতেই সোমবার, হটাৎ সল্টলেকে ইডির দফতরে উপস্থিত হন সোনা-পাপ্পু। কিন্তু ঢোকার সময় তিনি বলে গেলেন, কোনও দোষ করেননি।

Read Full Story

02:00 PM (IST) May 18

ভোট মিটতেই বুমেরাং কেষ্টর চ্যালেঞ্জ! বোলপুর স্টেশন রোডে অনুব্রতকে নিয়ে দেদার মস্করা, দেখুন ভিডিও

Anubrata Vs BJP: বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, বিজেপি যদি ২০০-র বেশি আসন পায় তাহলে তিনি মাথার অর্ধেক চুল ও গোঁফ কামিয়ে গোটা বোলপুর ঘুরবেন। ভোট মিটতেই 'লাপাতা'অনুব্রত মণ্ডলকে নিয়ে খিল্লি।

 

Read Full Story

01:31 PM (IST) May 18

7th pay commission - সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন মন্ত্রিসভার, কর্মচারীদের মাইনে কত বাড়বে?

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠকের পরে একথা ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

Read Full Story

12:42 PM (IST) May 18

Weather - ঘামে ভিজছে রাজ্য! প্যাচপ্যাচে গরমে নাজেহাল জনজীবন, আবহাওয়া দফতরের বড় আপডেট

Kolkata Weather: ভ্যাপসা গরমে অতিষ্ঠ দক্ষিণবঙ্গবাসী। সকাল থেকে রাত ঘেমে নেয়ে নাজেহাল। গরম এতটাই বেশি যে দিনে দুপুরে ফ্যানের তলায় বসেও দরদরিয়ে ঘামতে হচ্ছে। এই অবস্থায় স্বস্তির বৃষ্টি কবে? এই প্রশ্নই ঘুরে ফিরে আসছে।

 

Read Full Story

11:57 AM (IST) May 18

Goa Trip - বর্ষার গোয়া, ভিড়ের বদলে সবুজ, সস্তায় উপভোগ করুন স্বর্গসুখ

Goa Trip:  অক্টোবরের গোয়া এখনও বর্ষার আমেজে ভরপুর। টুরিস্টের ভিড় নেই, হোটেল-ফ্লাইট অর্ধেক দামে মিলছে। ফাঁকা বিচ, ভরা দুধসাগর জলপ্রপাত আর সবুজে মোড়া চাপোরা ফোর্ট নিয়ে বর্ষার গোয়া অন্যরকম শান্তি দেয়। পার্টি নয়, এই সময়টা প্রকৃতির সঙ্গে সময় কাটানোর। কম খরচে ভেজা গোয়ার রূপ দেখার এটাই সেরা সময়।

Read Full Story

11:53 AM (IST) May 18

Duare Ration - 'দুয়ারে রেশন' বন্ধ করবে নতুন সরকার? ইঙ্গিত দিয়ে দিলেন খাদ্যমন্ত্রী

এবার রেশন নিয়েও বড় সিদ্ধান্ত নিতে পারে সরকার। বন্ধ হয়ে যেতে পারে দুয়ারে রেশন। ২০২১ সালে ক্ষমতায় ফেরার পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন ‘দুয়ারে রেশন।’

Read Full Story

11:51 AM (IST) May 18

Jets Collide Mid Air - মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, ভাইরাল ভিডিও

Jets Collide Mid Air: মাঝ আকাশে দুই বিমানের মধ্যে সংঘর্ষ। ডোনাল্ড ট্রাম্পের দেশে ঘটল মারাত্মক দুর্ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে অনুষ্ঠিত 'গানফাইটার স্কাইজ এয়ার শো'-তে ভয়াবহ দুর্ঘটনা।

Read Full Story

11:37 AM (IST) May 18

Post-Poll Violence - পুরনো ফাইলের জট খুলছে! একুশের ভোট-পরবর্তী হিংসায় নতুন করে ১৮১টি FIR

পশ্চিমবঙ্গে ২০২১-এর ভোট-পরবর্তী হিংসার ঘটনায় নতুন করে তৎপরতা শুরু হয়েছে। মোট ৪৫৮টি নতুন তদন্ত শুরু করা হয়েছে, দায়ের হয়েছে ১৮১টি নতুন FIR এবং ৫৯টি পুরনো মামলা আবার খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

Read Full Story

10:56 AM (IST) May 18

Dilip Ghosh - 'বাংলার অবস্থা জম্মু-কাশ্মীরের থেকেও খারাপ', হাওড়া উচ্ছেদ নিয়ে তোপ দিলীপের

Dilip on Mamata: বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেছেন, বাংলার পরিস্থিতি এখন জম্মু-কাশ্মীরের থেকেও খারাপ। হাওড়া স্টেশনের কাছে উচ্ছেদ অভিযানকে সমর্থন করে তিনি বলেন, সরকারি জমি দখলমুক্ত করতে রাজ্যজুড়ে বুলডোজার চলবে।

 

Read Full Story

10:32 AM (IST) May 18

Yuva Shakti - যুবশক্তির মাসিক ৩০০০ টাকা পেতে কীভাবে আবেদন করবেন? দেখে নিন পোর্টালের লিঙ্ক

এবার বেকার যুবক যুবতীদের মাসিক ৩০০০ টাকা করে দেবে বিজেপি সরকার। আগামী ১ জুন থেকে শুরু হবে যুবশক্তি প্রকল্পের ভাতা। কিন্তু কীভাবে আবেদন করবেন?

Read Full Story

10:20 AM (IST) May 18

যে কোনও সময় আউট হবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম! ৩০০০ টাকা পেতে হাতের কাছে রাখুন এই ৬টি জিনিস

Annapurna Bhandar: বিজেপি ক্ষমতায় আসার আগে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছিল। যারমধ্যে ছিল লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপের জন্য এই ৬টি জিনিস অবশ্যই রাখুন।

 

Read Full Story

10:10 AM (IST) May 18

Gold Price Today Kolkata - সপ্তাহের শুরুতেই এক লাফে কমলো সোনার দাম! আজ ২২ ও ২৪ ক্যারেট কততে বিকোচ্ছে?

Gold Price Today: সপ্তাহের শুরুতেই সেমবারে এক লাফে অনেকটা কমলো সোনার দাম। ১৮ মে কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন ২২-২৪ ক্যারেট সোনা কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে...

Read Full Story

09:26 AM (IST) May 18

NARENDRA MODI - সুইডেনের সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদী, বললেন এটি ১৪০ কোটি ভারতবাসীর সম্মান

Modi Award: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের সর্বোচ্চ সম্মান 'অর্ডার অফ দ্য পোলার স্টার' গ্রহণ করেছেন। তিনি এটিকে ১৪০ কোটি ভারতবাসীর সম্মান বলে অভিহিত করেন এবং ভারত-সুইডেন সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার কথা বলেন।

 

Read Full Story

09:19 AM (IST) May 18

Share Market Today - সোমবারের শেয়ার বাজারে পতনের ইঙ্গিত নাকি নতুন সুযোগ? নজরে থাকবে কোন স্টকগুলি

Share Market Today: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত তীব্র হওয়ার ফলে সোমবার ভারতীয় শেয়ার বাজার নিম্নমুখী হয়ে খুলতে পারে। বিশ্ববাজারের দুর্বল সংকেত এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে পারে সেনসেক্স ও নিফটিতে।

Read Full Story

09:07 AM (IST) May 18

Taliban Family Law - কুমারী মেয়ের ‘নীরবতাই’ বিয়ের সম্মতি, আফগানিস্তানে চালু তালিবানের নতুন আইন

এই নতুন বিধিমালায় বাল্যবিবাহ, নিখোঁজ স্বামী বা স্ত্রী, ব্যভিচারের অভিযোগ, ধর্মত্যাগ এবং জোরপূর্বক বিচ্ছেদের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এর অন্যতম সমালোচিত একটি বিধান হল কোনও 'কুমারী বালিকা' বয়ঃসন্ধিকালে পৌঁছনোর পর যদি নীরব থাকে, তবে সেই নীরবতাকে বিবাহের ক্ষেত্রে তার সম্মতি হিসেবে গণ্য করা হতে পারে।

Read Full Story

08:56 AM (IST) May 18

DA - সরকারি কর্মীদের জন্য বড় দিন! আজ মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুভেন্দুর?

DA HIKE: আজ রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় দিন। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার মন্ত্রিসভার বৈঠকেই শুভেন্দু অধিকারীরা চূড়ান্ত করতে পারেন রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার বিষয়টি।

 

Read Full Story

More Trending News